- ৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয় ফেরত পাননি পোশাক রপ্তানিকারকেরা
- দুর্গাপূজায় বিজিএমইর চার দিন ছুটি ঘোষণা
- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
বছরের পর বছর লোকসান, উৎপাদন বন্ধ কিংবা সীমিত কার্যক্রমে আটকে থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবারও অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ হাজার একরের বেশি কৌশলগত শিল্পভূমি, বিদ্যমান কারখানা, ইউটিলিটি সুবিধা ও অবকাঠামো কাজে লাগিয়ে এসব বন্ধ বা অলাভজনক প্রতিষ্ঠানকে আধুনিক শিল্পকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনাটি সফল হলে দীর্ঘদিন অচল থাকা রাষ্ট্রীয় সম্পদ নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নের গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হতে পারে। বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনিকল, কাগজকল, রাসায়নিক শিল্প, টেক্সটাইল মিল, পাটকল, কাচ…
গাজীপুরের কোনাবাড়ীর জরণ এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)’ পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার (৪ জুলাই, ২০২৬) থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩ জুলাই কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকদের অবৈধ ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত ১ জুলাই (বুধবার) থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে শ্রমিকদের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ৪ জুলাই (শনিবার) থেকে ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) পুনরায় খোলার সিদ্ধান্ত গ্রহণ…
শিল্পনগরী গাজীপুরে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক সংকট আর শ্রমিক অসন্তোষের জেরে গত এক সপ্তাহে জেলাটিতে অন্তত ১৩টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে হাজার হাজার শ্রমিক হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন, যা তাদের পরিবারগুলোকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, কাঁচামালের বাড়তি দাম, গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকের উচ্চ সুদ এবং আন্তর্জাতিক বাজারে অর্ডার কমে যাওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তৈরি পোশাক খাত চাপের মুখে ছিল। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন যোগ হওয়ায় অনেক মালিক শেষ পর্যন্ত উৎপাদন বন্ধের পথ বেছে নিয়েছেন। বোর্ডবাজার এলাকার ‘ইউনিক ডিজাইনার্স’ ও ‘ইউনিক ওয়াশিং…
জর্ডানের বিখ্যাত পোশাক কারখানা ‘টাস্কার অ্যাপারেল’-এ সরকারি ব্যবস্থাপনায় ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের যোগ্যতা ও বয়সসীমা পদ: পোশাক কারখানায় দক্ষ নারী শ্রমিক। যোগ্যতা:প্লেইন মেশিন এবং ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বিশেষ অগ্রাধিকার: যারা আগে জর্ডানের টাস্কার অ্যাপারেলে কাজ করেছেন, তারা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীরা এই নিয়োগে অগ্রাধিকার পাবেন। শর্ত: বাংলাদেশ বা…
নিটার ইসলামিক সোসাইটি (এনআইএস) আয়োজিত মুহাররম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘নাফাহাতুল মুহাররম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পবিত্র মুহাররম মাসের ঐতিহাসিক গুরুত্ব, আশুরার তাৎপর্য, প্রচলিত ভ্রান্ত বিশ্বাস, আশুরার রোজার ফজিলত এবং একজন মুসলিমের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানের আলোচনা পর্বের পাশাপাশি কারবালা বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। এছাড়া পূর্বঘোষিত কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত দর্শকদের জন্য ছিল হৃদয়ছোঁয়া নাশীদ পরিবেশনা। সবশেষে নিটার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন…
গাজীপুরের কোনাবাড়ীর জরণ বাজার এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ধারাবাহিক কর্মবিরতি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক আজ বুধবার (১ জুলাই, ২০২৬) থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। গত ৩০ জুন কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কারখানা কর্তৃপক্ষের নোটিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে শ্রমিকরা কারখানায় বেআইনি ধর্মঘট ডেকে কাজ বন্ধ করে দেন এবং কারখানায় বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলে যান। পরদিন ২৯ জুন সোমবার সকালে শ্রমিকরা কারখানায়…
রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্লুচিজ (Blucheez)-এর নতুন আউটলেট। গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি, শুভানুধ্যায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনের পর এক বার্তায় ব্লুচিজ কর্তৃপক্ষ জানায়, ধানমন্ডির মানুষ যেভাবে ভালোবাসা, আন্তরিকতা ও সমর্থন দিয়ে নতুন যাত্রাকে স্মরণীয় করে তুলেছেন, তার জন্য তারা কৃতজ্ঞ। অনুষ্ঠানে আগত অতিথিদের হাসিমুখ, শুভেচ্ছা, ছবি তোলা এবং আন্তরিক অংশগ্রহণ নতুন আউটলেটের উদ্বোধনকে বিশেষ করে তুলেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি শুধু একটি নতুন আউটলেটের উদ্বোধন নয়, বরং ধানমন্ডিতে ব্লুচিজের নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতেও গ্রাহকদের সঙ্গে আরও সুন্দর মুহূর্ত, স্মৃতি ও মাইলফলক ভাগ করে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে তারা। নতুন আউটলেট চালুর…
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) ক্যাম্পাসে অনুষ্ঠিত আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মোট ২ হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দ্বীনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছে গো গ্রীন (জিজি) প্যানেল।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইঞ্জি. মো. এনায়েত হোসেন (এলএম-১৪০২) ১,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ (এলএম-২৪৩) পেয়েছেন ২৪৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ) ১,৩৩৩ ভোট, ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল…
দীর্ঘ প্রায় এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল নির্বাচন। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেক্সটাইল প্রকৌশলীরা ভোট দিতে বুটেক্স ক্যাম্পাসে উপস্থিত হন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। ভোটারদের উপস্থিতিতে শুরু থেকেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন পদের প্রার্থীরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নিজ নিজ বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।এবারের নির্বাচনে ২৭টি…
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর নিটার ফ্যাশন ক্লাব (NITER Fashion Club – NFC)-এর ২০২৬–২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত এই নতুন নির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পল্লব আহমেদ প্রাপ্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌস বাঁধন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। নিটার ফ্যাশন ক্লাব কর্তৃপক্ষ নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাদের নেতৃত্বে ক্লাবটি নতুন উদ্যম, সৃজনশীলতা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।একই…

