Author: মিরর ডেস্ক

প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা মঙ্গলবার (১২ মে, ২০২৬) সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কনফারেন্স রুমে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের ১২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিয়ন্ড ক্লাসরুম অ্যাপারেল কনফারেন্স ২০২৬”। “ফ্যাশন পরিবর্তিত হয়, কিন্তু অ্যাপারেল গড়ে তোলে পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কনফারেন্সে শিক্ষার্থীদের প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা…

আরও পড়ুন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পশুর হাটের নিরাপত্তা, সড়ক ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, ঈদকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।…

আরও পড়ুন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এবার তৈরি পোশাক কারখানাগুলোতে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে অধিকাংশ গার্মেন্টস কারখানা একই সময়ে ছুটি দেওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছিল। ফলে দীর্ঘ যানজট ও যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই এবার ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই পরিকল্পনার ফলে ঘরমুখো…

আরও পড়ুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ করেন। মঙ্গলবার সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী (৪৫) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি কারখানাটিতে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, সকালে কাজে এসে সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন…

আরও পড়ুন

সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস খাতে দক্ষ নারী কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। জর্ডানের ‘ফ্রেন্ডস অ্যাপারেল এলএলসি’ প্রতিষ্ঠানে ৫০ জন নারী মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। বোয়েসেল সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত কর্মীরা মাসিক ১৩০ জর্ডানিয়ান দিনার (জেডি) মূল বেতন পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির শর্ত অনুযায়ী, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। ওভারটাইমের সুযোগও থাকবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা পরে নবায়নযোগ্য। এ…

আরও পড়ুন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদযাত্রার চাপ কমাতে তৈরি পোশাক কারখানাগুলোতে তিন ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত ঈদ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এবার ঈদে গত বছরের তুলনায় প্রায় এক কোটি বেশি যাত্রী যাতায়াত করতে পারেন। এছাড়া ঈদের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অনিয়ম নিয়ন্ত্রণে সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা…

আরও পড়ুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সায়হাম টেক্সটাইলের দুটি উৎপাদন ইউনিটের মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে স্থাপিত হয়। অন্যদিকে মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়। কোম্পানির তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়ায় স্পিনিং ইউনিটে উৎপাদন ব্যয় বেড়েছে। পাশাপাশি উৎপাদিত সুতার মানেও প্রভাব পড়ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় গত ১০ মে অনুষ্ঠিত পরিচালনা…

আরও পড়ুন

রাজধানী ঢাকায় আগামী জুনে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল ও সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’। আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ায় ইনটেক্স সাউথ এশিয়া সিরিজের এটি ১৮তম আয়োজন। প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে টেকসই ও আধুনিক টেক্সটাইল সোর্সিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, চীন, থাইল্যান্ড, হংকং, যুক্তরাজ্য, জার্মানি ও দক্ষিণ কোরিয়াসহ ১২টির বেশি দেশের টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নেবে। বিশেষ করে ভারতের…

আরও পড়ুন

বন্ধ না হলেও আর্থিক সংকটে ধুঁকে ধুঁকে চলা তৈরি পোশাক কারখানাগুলোর জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গঠিতব্য বিশেষ তহবিল থেকে এসব কারখানাকে সহায়তা দেওয়া হবে। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে ব্যবসায়ী নেতারা বাংলাদেশ ব্যাংকের কয়েকটি নীতির সমালোচনা করেন এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন ধরনের নীতি সহায়তার দাবি জানান। মাহমুদ হাসান খান…

আরও পড়ুন

এই পার্টনারশিপের মাধ্যমে টুর্নামেন্টজুড়ে থ্রেড টাইটেন্স দলের সকল আপডেট, ম্যাচ হাইলাইটস, এক্সক্লুসিভ টিম কনটেন্ট, খেলোয়াড় পরিচিতি এবং বিশেষ মুহূর্ত তুলে ধরা হবে টেক্সটাইল মিররের প্ল্যাটফর্মে। দলটির প্রতি সমর্থকদের আগ্রহ ও সম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করবে এই মিডিয়া সহযোগিতা। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ সোহান। অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের সমন্বয়ে গঠিত থ্রেড টাইটেন্স স্কোয়াড ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। দলের অধিনায়ক স্বপনের নেতৃত্বে এবারের আসরে শিরোপার লক্ষ্যে মাঠে নামবে দলটি। থ্রেড টাইটেন্স স্কোয়াড: * ম্যানেজার: শেখ সোহান * অধিনায়ক: স্বপন খেলোয়াড় তালিকা: সীমান্ত সরকার, মাহিন, সামি, জিদান, ইফতি, হারুন, রাকিব, পার্থ, আয়ন, মুন্না, তালহা, তকি, আনসার, মুনতাসির, হাসিবুর, ইউশা, সিয়াম,…

আরও পড়ুন