EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর নিটার ফ্যাশন ক্লাব (NITER Fashion Club – NFC)-এর ২০২৬–২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত এই নতুন নির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পল্লব আহমেদ প্রাপ্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌস বাঁধন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

নিটার ফ্যাশন ক্লাব কর্তৃপক্ষ নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাদের নেতৃত্বে ক্লাবটি নতুন উদ্যম, সৃজনশীলতা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।একই সঙ্গে ২০২৫–২৬ সেশনের বিদায়ী নির্বাহী কমিটির প্রতি তাদের নিষ্ঠা, নেতৃত্ব ও ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নতুন কমিটির নেতৃত্বে নিটার ফ্যাশন ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ফ্যাশন সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com