জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের (জেটিআই) ছাত্রহোস্টেলের আয়োজনে আজ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব), প্রশাসন ও অর্থ আ ন ম তরিকুল ইসলাম খেলাটির উদ্বোধন করেন। এ সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ কে এম মনজুরুল হকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় ইফতি টিম ও শাহীন টিম। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে এক গোলের ব্যবধানে জয় লাভ করে ইফতি টিম।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com