ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে আজমপুর এলাকায় একাধিক পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। শ্রমিকরা সরে যাওয়ার পর বিমানবন্দর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণখান এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরবর্তীতে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তারা সড়ক থেকে সরে যান।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com