EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্লুচিজ (Blucheez)-এর নতুন আউটলেট। গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি, শুভানুধ্যায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনের পর এক বার্তায় ব্লুচিজ কর্তৃপক্ষ জানায়, ধানমন্ডির মানুষ যেভাবে ভালোবাসা, আন্তরিকতা ও সমর্থন দিয়ে নতুন যাত্রাকে স্মরণীয় করে তুলেছেন, তার জন্য তারা কৃতজ্ঞ। অনুষ্ঠানে আগত অতিথিদের হাসিমুখ, শুভেচ্ছা, ছবি তোলা এবং আন্তরিক অংশগ্রহণ নতুন আউটলেটের উদ্বোধনকে বিশেষ করে তুলেছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি শুধু একটি নতুন আউটলেটের উদ্বোধন নয়, বরং ধানমন্ডিতে ব্লুচিজের নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতেও গ্রাহকদের সঙ্গে আরও সুন্দর মুহূর্ত, স্মৃতি ও মাইলফলক ভাগ করে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে তারা।

নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি এলাকার গ্রাহকদের আরও সহজে সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডটির কার্যক্রম সম্প্রসারণে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com