আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চার দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংস্থাটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার যুক্ত হওয়ায় পোশাক খাতের শীর্ষ এই সংগঠনের সেবা টানা চার দিন বন্ধ থাকছে। ছুটির মেয়াদ শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে স্বাভাবিক নিয়মে খুলবে কার্যালয় দুটি।

তবে ছুটি চলাকালীন জরুরি সেবা বিঘ্নিত হবে না বলে জানিয়েছে বিজিএমইএ। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি) সুবিধাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটিজুড়ে সংগঠনের কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের প্রধানরা নির্দিষ্ট জনবল নিয়ে অনলাইনে জরুরি দাপ্তরিক সেবা চালু রাখবেন।

বিজিএমইএ-র মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা ও চট্টগ্রামের সব কর্মকর্তা, কর্মচারী এবং পোশাক শিল্পসংশ্লিষ্ট সদস্যদের জন্য এই নির্দেশনা জারি করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com