EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) ক্যাম্পাসে অনুষ্ঠিত আইটিইটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মোট ২ হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দ্বীনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছে গো গ্রীন (জিজি) প্যানেল।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইঞ্জি. মো. এনায়েত হোসেন (এলএম-১৪০২) ১,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রফেসর ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ (এলএম-২৪৩) পেয়েছেন ২৪৩ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ) ১,৩৩৩ ভোট, ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক ১,৩১৭ ভোট এবং ইঞ্জি. মো. আব্দুস সালাম ১,০১৯ ভোট পেয়ে। অপরদিকে ইউসি প্যানেলের ইঞ্জি. মো. জসীম উদ্দিন, ইঞ্জি. রওশন জামির এবং ইঞ্জি. মো. মানসুর রহমান রাশেদ যথাক্রমে ৪০৭, ৪০৬ ও ৩৩৯ ভোট পান।যুগ্ম মহাসচিব পদে ইঞ্জি. মো. সাজেদুল হক শালুক এবং ইঞ্জি. রেজাউল করিম (রেজা) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন ইঞ্জি. মোহাম্মদ মইদুল ইসলাম, আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. জাহিদুর রহমান (আনিস)।

শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. ফয়সাল হোসেন, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জি. তাসবিদুল ইসলাম দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. চন্দ্র শেখর দাশ, এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. মো. আবদুল্লাহ আল মামুন বিজয়ী হয়েছেন।এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. এ.এস.এম. আসিক ইসতিয়াক, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জি. মো. আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরিফুর রহমান খান (জিসান), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরফান আলী পিকে, সহ সমাজকল্যাণ সম্পাদক পদে ইঞ্জি. মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক পদে ইঞ্জি. মো. ফারুকুল ইসলাম জনি এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. পৃথ্বিলা কামাল নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ইঞ্জি. মো. শরীফুল আমিন, ইঞ্জি. মো. সাইদুর রহমান (রবিন), ইঞ্জি. মো. খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জি. মঞ্জুস সাত্তার মো. রাসেল এবং ইঞ্জি. মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন ভোটার ও প্রার্থীরা। নতুন নেতৃত্ব দেশের টেক্সটাইল প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com