- ৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয় ফেরত পাননি পোশাক রপ্তানিকারকেরা
- দুর্গাপূজায় বিজিএমইর চার দিন ছুটি ঘোষণা
- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
দ্রুত বদলে যাচ্ছে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্প। টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে টিকে থাকার প্রধান শর্ত হলো পরিবেশবান্ধব ও সাসটেইনেবল হওয়া। এই পরিবর্তনের অগ্রপথিক ইতালির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফ্রাতেলি রিচি (Fratelli Ricci)। Chemicals For Tomorrow এই দর্শনকে ধারণ করে গ্রিন কেমিস্ট্রির মাধ্যমে টেক্সটাইল শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে RICCI Chemicals। ১৯৪০ সালে ইতালির বুস্তো আরসিজিও (Busto Arsizio) শহরে যাত্রা শুরু করা ফ্রাতেলি রিচি আজ প্রায় আট দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বিশ্বস্ত টেক্সটাইল কেমিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। ইতালির শীর্ষস্থানীয় কেমিক্যাল প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বের পাঁচটি মহাদেশের ৮০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।…
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক )-এর ৫ম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে, গত সোমবার (১৩ জুলাই) ইউরো নিট স্পিন লিমিটেডে একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ শিল্প পরিদর্শনে শিক্ষার্থীরা আধুনিক সুতা উৎপাদন শিল্পের উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতি পরিচালনা, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং একটি শিল্প প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, কারিগরি দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। কলেজ কর্তৃপক্ষের মতে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের (GTECCC) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ক্লাবের সম্মানিত মডারেটর ইঞ্জিনিয়ার মোঃ এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নবগঠিত এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ঘোষিত এই নতুন কমিটিতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ সাকিব হোসেন সভাপতি এবং একই ব্যাচের মোঃ মুস্তাকিম হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী এক বছর শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত প্রস্তুতি জোরদারে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ পরিচালনা করবে। নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় ব্যাচের আকাশ কুমার দাস ও ইসরাত ফারিহা এবং…
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকের ব্র্যান্ডিং জোরদার করা এবং নতুন রপ্তানি বাজার তৈরি করা। এই সহযোগিতার মাধ্যমে বিশ্বসেরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরাম আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে হংকংয়ে একটি বিশেষ ফ্ল্যাগশিপ ইভেন্টের আয়োজন করা হবে, যা নতুন সোর্সিং পার্টনার বা ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের তৈরি পোশাকের পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে ১২ জুলাই…
বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ রূপরেখা, বিদ্যমান সমস্যা সমাধান এবং নতুন সম্ভাবনা উন্মোচনে একটি অনলাইন প্যানেল আলোচনার আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি (ক্রিস্যাট)। ‘বাংলাদেশ টেক্সটাইল ফিউচার্স ২০৩০/৩৫: সলভিং প্রবলেমস অ্যান্ড আনলকিং পোটেনশিয়ালস’ শীর্ষক এই আলোচনা সভাটি শুক্রবার (১০ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়। একই সাথে টেক্সটাইল ও ফ্যাশন শিক্ষার্থীদের জন্য ‘ক্রিস্যাট রিসার্চ কমপিটিশনস- সিজন ২ (২০২৬)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং পোশাক শিল্পের প্রায় অর্ধশতাধিক পেশাদার অংশ নেন। ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান,…
বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী এবং টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বায়লা ফিউচার সামিট’। সেই উপলক্ষে আজ শনিবার (১১ জুলাই) রাজধানীতে একটি সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (BAYLA) আনুষ্ঠানিকভাবে এই সামিট আয়োজনের ঘোষণা দেয়। দুই দিনব্যাপী এই সামিটটি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Together Towards a Future-Ready 2030″। পোশাক শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং এই খাতের নতুন প্রজন্মের নেতৃত্বকে একতাবদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আজকের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দুই…
রপ্তানিমুখী দেশীয় বস্ত্র পণ্যের ক্ষেত্রে কাস্টমস বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিপরীতে বিকল্প নগদ সহায়তা ১.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)। সংগঠনটি জানায়, এই যুগান্তকারী নীতিগত সিদ্ধান্ত দেশের বস্ত্র খাতকে আরও শক্তিশালী করার প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিটিএমইএ-এর দীর্ঘদিনের নীতিগত প্রচেষ্টা, গঠনমূলক আলোচনা এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠকের ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত এসেছে। বিটিএমইএ-এর সভাপতি শওকত আজিজ রাসেলের দূরদর্শী নেতৃত্ব এবং পরিচালনা পর্ষদের অবিচল সমর্থনে সংগঠনটি এই প্রণোদনা বৃদ্ধির জন্য জোরালো দাবি জানিয়ে আসছিল। স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড়ের ব্যবহার বাড়ানো, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করা…
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী -এর অন্যতম সক্রিয় সহশিক্ষা সংগঠন টিইসিএন ডিবেটিং সোসাইটি-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রওশন জামিল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওহাদ আজগর মাহিন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহাদ আহমেদ চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহ মোহাম্মদ রেদওয়ান তারেক, প্রকাশনা সম্পাদক রিফাত হাসান, অর্থ সম্পাদক আজমাইন উল হাসান, পরিকল্পনা সম্পাদক শিবলি শাদিক শিয়াম, প্রোগ্রাম অপারেশন সম্পাদক মারুফ আহমেফ এলিন, আইটি সম্পাদক আরাফাত ইসলাম সয়েব এবং বিভিন্ন দায়িত্বে আরও একাধিক শিক্ষার্থী স্থান পেয়েছেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এবং…
যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের তৈরি পোশাকের ওপর উচ্চ শুল্ক আরোপ করে, তবে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন বাজার বাংলাদেশের তৈরি পোশাকের জন্য সবচেয়ে বড় মাধ্যম। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং কিছু পণ্য আমদানির বিষয়ে সমঝোতার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি মনে করিয়ে দেন, পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি কর্মরত। তাদের পরিবারের সদস্যসহ প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল।…
হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জি. অমিত কুণ্ডুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার হাই কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি তার নিজ জেলা বগুড়ায় নেওয়া হয়। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও, তার মৃত্যুতে আইটিইটির সদ্য নির্বাচিত সভাপতি মো. এনায়েত হোসেন ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান নিক্সন শোক প্রকাশ করেছেন। অমিত বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (TEM) বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। পেশাগত জীবনে তিনি সাভারের জিরানী এলাকায় অবস্থিত অকোটেক্স গ্রুপে ডেপুটি ম্যানেজার…

