- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
- নিটারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’
Author: মিরর ডেস্ক
শিল্পে উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রদর্শনীতে প্রায় ৫০টি টেক্সটাইল, পোশাক ও অ্যাকসেসরিজ কারখানা এবং প্রযুক্তি ও সমাধান প্রদানকারী ২০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া পাঁচ হাজারের মতো দর্শনার্থী, ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা এবং ৩০টিরও বেশি দেশ থেকে আসা ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পোশাকের মূল্য বাড়াতে প্রযুক্তি ও উদ্ভাবনে জোর সংবাদ সম্মেলনে ইউরোস্ট্যাটের তথ্য তুলে ধরে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই…
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে আজমপুর এলাকায় একাধিক পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। শ্রমিকরা সরে যাওয়ার পর বিমানবন্দর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ ঘটনার সত্যতা…
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেছেন। বৈশ্বিক টেক্সটাইল শিল্পের মান, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও শিল্পকারখানার কর্মপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সম্প্রতি এই শিল্প সফরের আয়োজন করা হয়। বিভাগের ৬০ জন শিক্ষার্থী এই সফরে অংশ নেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম এবং চেয়ারম্যান মুশফিকুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সফরটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সফরকালে শিক্ষার্থীরা হ্যামস গার্মেন্টস লিমিটেডের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। পাশাপাশি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানি আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬.১ শতাংশ বেড়েছে। এই তিন মাসে পোশাক খাত থেকে দেশের মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ কোটি (১০.৫৮ বিলিয়ন) মার্কিন ডলারে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে দেখা যায়, প্রথাগত বড় বাজারগুলোর পাশাপাশি অপ্রচলিত নতুন বাজারেও ভালো করার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাজারভিত্তিক রফতানি চিত্র পণ্যভিত্তিক পারফরম্যান্স পণ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে নিটওয়্যার (পছন্দসই সুতি ও উলের পোশাক) খাতের রফতানি ৬.৮৮ শতাংশ এবং ওভেন (বোনা কাপড়ের পোশাক) খাতের রফতানি ৫.১১ শতাংশ বেড়েছে। বিশ্ববাজার ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পোশাক…
পোল্যান্ডের বিখ্যাত ফ্যাশন রিটেইলার প্রতিষ্ঠান ‘এলপিপি’ বাংলাদেশে তাদের তৈরি পোশাক ক্রয়ের পরিধি আরও বড় করেছে। বিগত এক দশকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং পার্টনারের সংখ্যা ১০০ থেকে বেড়ে বর্তমানে ৩৫০ ছাড়িয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এলপিপি জানায়, বর্তমানে তারা বাংলাদেশী পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে বার্ষিক প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পরিচালনা করছে। বর্তমানে বিশ্ববাজারে এলপিপির দ্রুত প্রসারের সাথে সাথে দেশীয় সরবরাহকারীদেরও বড় ধরণের ইতিবাচক বিকাশ ঘটেছে। এই ৩৫০টিরও বেশি তৈরি পোশাক কারখানার মধ্যে প্রায় ৩০ শতাংশ প্রতিষ্ঠানের প্রধান বা মূল ক্রেতা হিসেবে কাজ করছে এলপিপি। বর্তমানে বাংলাদেশের পোশাক খাতে শীর্ষ তৈরি পোশাক ক্রেতাদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে পোলিশ এই ফ্যাশন জায়ান্টটি। এলপিপির পারচেজিং…
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’। এতে ফ্যাশন শো, র্যাম্প ওয়াক, ফ্যাশন মুডবোর্ড উপস্থাপনা এবং অ্যাপারেল, মার্চেন্ডাইজিং ও টেক্সটাইলবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাব এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রওলুল হক মৃধা।…
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে প্রেস ক্লাবে সমাবেশপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন এবং সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানিয়েছে চার শ্রমিক সংগঠন। একই সঙ্গে মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিদের অংশগ্রহণ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার সুবিধা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানান শ্রমিক নেতারা।সমাবেশে বক্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বাড়িভাড়া এবং চিকিৎসা ও শিক্ষার খরচ অস্বাভাবিক বাড়লেও সে অনুযায়ী শ্রমিকদের আয় বাড়েনি। ফলে বর্তমান বেতন দিয়ে পরিবার নিয়ে টিকে থাকা প্রায়…
মিরপুর ১০ নম্বরের সেকশনের ফকির বাড়ি এলাকায় গড়ে ওঠা ছোট ছোট পোষাক কারখানাগুলো স্থানীয়ভাবে ‘বাংলা পোশাক’ কারখানা হিসেবে পরিচিত। স্বল্প আয়ের নারী, পুরুষ ও শিশুদের জন্য তৈরি পোশাক বাজারজাতকারী এসব ক্ষুদ্র কারখানার বড় ক্রেতা মিরপুর এলাকার ফুটপাতের হকাররা। তবে সম্প্রতি ডিএনসিসির উদ্যোগে এলাকাটি থেকে হকার উচ্ছেদ করায় চরম ক্ষতির মুখে পড়েছেন কারখানা মালিকরা।বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ফকির বাড়ি এলাকায় প্রায় ১৫টির মতো ক্ষুদ্র কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় কাজ করেন ১০ থেকে ২০ জন শ্রমিক। কারখানাগুলোর নিজস্ব পাইকারি বিক্রয় কেন্দ্র রয়েছে, সেখান থেকে পোশাক কিনে হকাররা প্রধানত ফুটপাতে বিক্রি করে থাকেন।জনদুর্ভোগ কমাতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন…
টেক্সটাইল শিল্পের আধুনিকায়ন, গবেষণা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের দক্ষ করে তুলতে ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে টেক্সটাইল খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের বর্তমান অর্থনীতিতেও এ খাতের অবদান অপরিসীম। আর বুটেক্স প্রতিনিয়ত যেসব দক্ষ জনবল তৈরি করছে, দেশ ও দেশের বাইরে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। শিল্পখাতে পানির ব্যবহারের চিত্র তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণে প্রচুর পানির প্রয়োজন…
বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন দ্বিতীয় স্থান ধরে রাখলেও চীন ও ভিয়েতনামের পেছনে পড়ে বর্তমানে তৃতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে আমদানি বাড়লেও তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ধারাবাহিকভাবে কমছে।ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল’ (অটেক্সা)-এর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। অটেক্সার প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫৩৯ কোটি ৩৪ লাখ (৫.৩৯ বিলিয়ন) মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪.৪৩ শতাংশ কম।একই সময়ে চীনের পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৩ কোটি ৭…

