EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দীর্ঘ প্রায় এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল নির্বাচন।

শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেক্সটাইল প্রকৌশলীরা ভোট দিতে বুটেক্স ক্যাম্পাসে উপস্থিত হন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। ভোটারদের উপস্থিতিতে শুরু থেকেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন পদের প্রার্থীরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে নিজ নিজ বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।এবারের নির্বাচনে ২৭টি পদের বিপরীতে জিজি প্যানেল ও ইউসি প্যানেলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মহাসচিব ও সিনিয়র সহ-সভাপতি পদে একজন করে প্রার্থী থাকায় এ দুটি পদে ভোটগ্রহণ হচ্ছে না।

বাকি পদগুলোর জন্য সারাদেশ থেকে আসা টেক্সটাইল প্রকৌশলীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই কাউন্সিল নির্বাচনের মাধ্যমে আইটিইটির নতুন নেতৃত্ব গঠিত হবে, যা দেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com