Author: মিরর ডেস্ক

একটি আইডিয়া বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রি।একটি প্রতিযোগিতা খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দরজা।তাই প্রস্তুত তো নিজেকে প্রমাণ করার জন্য?” 1st BUFT National Apparel Festival 2026″ নিয়ে আসছে জ্ঞান, উদ্ভাবন ও প্রতিযোগিতার সবচেয়ে বড় মিলনমেলা। তোমার মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার এ সুযোগ হাতছাড়া করো না। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর “BUFT Apparel Club” (BAC) আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় পর্যায়ের অ্যাপারেল ও টেক্সটাইলভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট উৎসব— “১ম বিইউএফটি ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভ্যাল ২০২৬”। এই উৎসবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে একটি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদকহাসি, কান্না, স্মৃতিচারণ আর আগামী দিনের স্বপ্নকে সঙ্গী করে বিদায় নিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর ১৪তম ব্যাচ ‘চিরন্তন ১৪’। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ব্যাচটির বিদায় সংবর্ধনা ও র‍্যাগ ডে।সকালে টি-শার্ট বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল সাড়ে নয়টায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল ১০টায় শুরু হওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর। তবে ব্যস্ততাজনিত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।…

আরও পড়ুন

অ্যানুয়াল ডিবেট কম্পেটিশন ২০২৬ -এর সেমিফাইনাল পর্ব। গত ১৭ জুন অনুষ্ঠিত এ পর্বে অংশগ্রহণকারী আটটি দলের মধ্য থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে ‘টিম তর্কতরঙ্গ’ ও ‘টিম মুক্তবাক’। এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক পদ্ধতিতে অনুষ্ঠিত ফাইনালের মোশন ছিল— ‘এই সংসদ বিশ্বাস করে যে অনলাইন শিক্ষা কখনোই শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বিকল্প হতে পারে না।’বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ‘ টিম তর্কতরঙ্গ’, দলের প্রধানমন্ত্রী ছিলেন ১৫তম ব্যাচের রওশন জামিল চৌধুরী, মন্ত্রী ছিলেন ১৮তম ব্যাচের মো: জোবায়ের হাসান রুপম এবং সাংসদ ছিলেন মো: আবদুল মুহি। অপরদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় ‘টিম মুক্তবাক’, দলের নেতা ছিলেন ১৮তম ব্যাচের ইবতেশামুল আমিন অয়ন। উপদলনেতার দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান…

আরও পড়ুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বেড়ে গেলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা শারীরিকভাবে অসুস্থ বোধ…

আরও পড়ুন

তৈরি পোশাক খাতের উৎপাদন সময় বা ‘লিড টাইম’ কমিয়ে আনার লক্ষ্যে নরসিংদীর ঘোড়াশালে উৎপাদন শুরু করেছে ‘হা-মীম চিং থাই পকেটিং অ্যান্ড এক্সেসরিজ’ কারখানা। গতকাল সোমবার নতুন এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই বৃহৎ শিল্প উদ্যোগে স্থানীয়ভাবে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের বেশ কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, পোশাক তৈরির প্রয়োজনীয় এক্সেসরিজের জন্য দেশের উদ্যোক্তাদের বড় একটি অংশকে চীনের ওপর নির্ভর করতে হয়। এর ফলে পণ্য সময়মতো ক্রেতার হাতে পৌঁছানো কঠিন…

আরও পড়ুন

ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (JTEC) ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক “সুপার এল ক্লাসিকো”। এতে অংশগ্রহণ করেন ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। বিতর্কে ফুটবলের ইতিহাস, সাফল্য, তারকা খেলোয়াড়, বিশ্বকাপ অর্জন এবং সমর্থকদের আবেগকে কেন্দ্র করে উভয় পক্ষ তাদের যুক্তি, তথ্য ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত তর্ক-বিতর্ক, বুদ্ধিদীপ্ত মন্তব্য এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুরো অনুষ্ঠানকে করে তোলে উপভোগ্য ও স্মরণীয়। JTEC ডিবেট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফুটবলের জনপ্রিয়তাকে ইতিবাচক ও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে যুক্ত করতেই এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে…

আরও পড়ুন

জাতীয় ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) কর্তৃপক্ষ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বি.এসসি. ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে নবভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান এবং ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) সকাল ৯:০০টা থেকে নির্ধারিত সময়সূচি অনুসারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি নিটার ক্যাম্পাসের কনফারেন্স রুমে আয়োজন করা হবে। বিভাগভিত্তিক ওরিয়েন্টেশনের সময়সূচি নিম্নরূপ—* ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (FDAE): সকাল ৯:০০টা–১০:০০টা* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE): সকাল ১০:০০টা–১১:০০টা* ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE): সকাল ১১:০০টা–১২:০০টা* ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE): দুপুর ১২:০০টা–১:০০টা* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (সেকশন-এ, বি): দুপুর ২:০০টা–৩:০০টা* টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (সেকশন-সি, ডি): দুপুর ৩:০০টা–৪:০০টাএছাড়া, ২৩ জুন…

আরও পড়ুন

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে। আফ্রিকার উদীয়মান ফুটবল শক্তি ও কোপা ভার্দের নবাগত দল কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিসিয়াল জার্সি বাংলাদেশে তৈরি হচ্ছে এমন তথ্য প্রকাশ্যে আসার পর দেশের পোশাক শিল্পে নতুন করে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে দীর্ঘদিন ধরেই মানসম্পন্ন পোশাক উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাত তার সক্ষমতার স্বাক্ষর রেখে আসছে। এবার সেই অর্জনের মুকুটে যুক্ত হলো আন্তর্জাতিক ফুটবলের আরেকটি গর্বের পালক। বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকা কেপ ভার্দে জাতীয় দলের জার্সি উৎপাদনের দায়িত্ব পালন করছে বাংলাদেশের দক্ষ শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা। এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়;…

আরও পড়ুন

বিজিএমইএ’র ‘স্ট্যান্ডিং কমিটি অন স্মল কটেজ ইন্ডাস্ট্রি’ (ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক স্থায়ী কমিটি)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বি এ ফ্যাশনওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহমিজ বকুল। বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান তাকে এই পদে মনোনীত করেন। মো. শাহমিজ বকুল পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন এমবিএবিডি’র (MBABD) একজন শুরুর দিকের আজীবন সদস্য। সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিএমইএ’র এই পদক্ষেপ বাংলাদেশের তৈরি পোশাক খাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. শাহমিজ বকুলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় এমবিএবিডি পরিবারের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতিকে ধন্যবাদ ও নতুন চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুন

তৈরি পোশাক শিল্পের (আরএমজি) শ্রমিকদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যে গত ১৪ জুন দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন এবং সাইটসেভার্সের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সংগঠনটি। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো পোশাক শ্রমিকদের চোখের উন্নত পরীক্ষা (স্ক্রিনিং) করা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে নির্ধারিত কিছু কারখানায় এই কার্যক্রম শুরু হবে। প্রকল্পের আওতায় কারখানাগুলোতে চোখ পরীক্ষার বিশেষ আধুনিক সরঞ্জামও সরবরাহ করা হবে। এছাড়া, কারখানার মেডিকেল অফিসার ও সহকারী চিকিৎসকদের পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা কারখানায় বসেই দক্ষতার সাথে শ্রমিকদের চোখ পরীক্ষা করতে…

আরও পড়ুন