EMMTEX SLN Textile Industry Advertisement Banner

গাজীপুরের কোনাবাড়ীর জরণ এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)’ পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার (৪ জুলাই, ২০২৬) থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩ জুলাই কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকদের অবৈধ ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত ১ জুলাই (বুধবার) থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছিল।

পরবর্তীতে শ্রমিকদের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ৪ জুলাই (শনিবার) থেকে ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) পুনরায় খোলার সিদ্ধান্ত গ্রহণ করে।

কারখানা খোলার এই নোটিশের অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, শিল্প পুলিশ-২ (গাজীপুর জোন), কোনাবাড়ী থানা এবং বিজিএমইএ-সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com