Author: মিরর ডেস্ক

দেশের টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষ সংগঠন আইটিইটি (ITET) এর আসন্ন নির্বাচনে এনায়েত-সুমাইল-নিক্সন পরিষদ বা জিজি প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোহাঃ মইদুল ইসলাম (মঈদ) । বুটেক্সের ৩০তম ব্যাচের এই শিক্ষার্থী পেশাগত জীবনে একজন সফল উদ্যোক্তা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত । পেশাগত সাফল্য ও অভিজ্ঞতা: বর্তমানে ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মইদুল ইসলাম । তাঁর দীর্ঘ পেশাগত ক্যারিয়ারে তিনি টেক্সটাইল কেমিক্যাল, মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্টে বিশেষ দক্ষতা অর্জন করেছেন । এর আগে তিনি হান্টসম্যানের এজেন্ট ‘সুইস্কো-লোরস বাংলাদেশ লিমিটেড’-এ এরিয়া সেলস হেড ও এজিএম এবং ডাইস্টারের এজেন্ট ‘স্কারলেট সার্ভিসেস লিমিটেড’-এ…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করতে এবং আইটিইটি (ITET)-কে একটি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী চন্দ্র শেখর দাশ । বুটেক্সের ৩২তম ব্যাচের এই কৃতি শিক্ষার্থী বর্তমানে মন্ডল গ্রুপের কটন ফিল্ড বিডি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) এবং বিভাগীয় প্রধান (মার্কেটিং ও মার্চেন্ডাইজিং) হিসেবে দায়িত্বরত আছেন। পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা: মার্কেটিং, মার্চেন্ডাইজিং এবং টেক্সটাইল অপারেশন ম্যানেজমেন্টে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই প্রকৌশলী তাঁর ক্যারিয়ারে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন । পেশাগত প্রয়োজনে তিনি সুইজারল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং পর্তুগালসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসায়িক সফর করেছেন এবং আন্তর্জাতিক…

আরও পড়ুন

দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম (টিইএফ) মনোনীত জিজি প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে মঙ্গলবার সন্ধ্যায় এই সভার আয়োজন করে জিজি প্যানেল। এতে প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন টিইএফের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ এবং সভাপতিত্বমূলক বক্তব্য রাখেন টিইএফের সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম শামসুদ্দিন খান। সভায় জিজি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন প্যানেলের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। পরে…

আরও পড়ুন

আসন্ন আইটিইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। “সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও সেবার মাধ্যমে টেক্সটাইল প্রকৌশলীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ” স্লোগানকে সামনে রেখে প্রকাশিত এ ইশতেহারে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলো হলো— ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদের নেতারা জানান, সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, কার্যকর ও সদস্যবান্ধব আইটিইটি গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাদের মতে, এই ইশতেহার বাস্তবায়িত হলে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স (আইটিইটি) নির্বাচনে জি জি প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজ্ঞ প্রকৌশলী জাহিদুর রহমান আনিস । পেশাদারিত্ব, কারিগরি দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় রয়েছে তার। বর্তমানে তিনি গোমতি গ্রুপের চিফ অপারেটিং অফিসার হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন । পেশাগত উৎকর্ষ ও বৈশ্বিক অভিজ্ঞতাইঞ্জি. জাহিদুর রহমান আনিসের পেশাগত জীবন অত্যন্ত সমৃদ্ধ। টেক্সটাইল অপারেশন, সাপ্লাই চেইন, ডাইং-ফিনিশিং এবং কর্পোরেট ব্যবস্থাপনায় তার রয়েছে দীর্ঘ বছরের বাস্তব অভিজ্ঞতা । তবে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে, তা হলো ডাটা সায়েন্স বিষয়ে তার উচ্চশিক্ষা। এই বিশেষায়িত জ্ঞান তাকে তথ্যনির্ভর এবং নিখুঁত সিদ্ধান্ত গ্রহণে অনন্য সক্ষমতা দিয়েছে, যা…

আরও পড়ুন

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত “টেক্সটাইল ইন্ট্রা ব্যাচ ফুটবল চ্যাম্পিয়নশিপ – ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে বিভাগের মোট ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো থান্ডার টাইটান্স, ফ্যালকন এফসি, সেভেনটিন এম্পায়ার এবং সিনিস্টার সিক্সটিন। শুরু থেকেই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। দারুণ পারফরম্যান্সের মাধ্যমে থান্ডার টাইটান্স এবং ফ্যালকন এফসি ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন জিদনে (১৫তম ব্যাচ)। গোলটিতে অ্যাসিস্ট করেন শাহিন (১৫তম ব্যাচ)। শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে ফ্যালকন এফসিকে পরাজিত করে থান্ডার টাইটান্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব…

আরও পড়ুন

গাজীপুরের কালিয়াকৈরে সার্ভিস বেনিফিট নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স হোল্ডিংস লিমিটেডের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবির মুখে সৃষ্ট পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এপেক্স হোল্ডিংসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো— এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স লন্ড্রি মিলস লিমিটেড ও এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কারখানাগুলোর শ্রমিকদের একটি অংশ ১০ বছর চাকরি পূর্ণ হলে ১৫ মাসের এবং ৫ বছর পূর্ণ হলে ৭ মাসের মূল মজুরি সার্ভিস বেনিফিট হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এই দাবির…

আরও পড়ুন

বাংলাদেশের টেক্সটাইল ও ডাইং শিল্পে প্রযুক্তিগত সহায়তা, উন্নতমানের ডাইজ ও কেমিক্যাল সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করছে টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের জিরানিতে একটি আধুনিক টেকনিক্যাল অ্যাপ্লিকেশন ল্যাব ও ওয়্যারহাউস স্থাপন করেছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দেশে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (OEM) ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু এবং ঢাকা ও চট্টগ্রামে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, ❝বাংলাদেশে OEM ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু হলে স্থানীয় শিল্পকারখানাগুলো তাদের চাহিদা অনুযায়ী দ্রুত ও কার্যকর সমাধান পাবে। একই সঙ্গে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের টেক্সটাইল ও ডাইং কারখানায় আরও দ্রুত সেবা পৌঁছে দেওয়া…

আরও পড়ুন

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতে এ খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে ব্যাপক গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ প্রযুক্তির টেকসই ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি। শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলন (আইসিটিএসই-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ…

আরও পড়ুন

:ফুটবলের সর্বোচ্চ আসর FIFA World Cup 2026 উপলক্ষে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (NITER)-এ বড় পর্দায় খেলা উপভোগের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে NITER Textile Club, NITER Games & Sports Club-এর সহযোগিতায়। এই আয়োজনের মাধ্যমে নিটারের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা একত্রে বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবেন। প্রিয় দলের প্রতি সমর্থন, পারস্পরিক সৌহার্দ্য এবং ক্যাম্পাসের প্রাণবন্ত পরিবেশকে আরও সমৃদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম। তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে ঘিরে নিটার পরিবারের সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই লাইভ স্ক্রিনিংয়ের আয়োজন করা…

আরও পড়ুন