নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন নর্দান ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এবং নেক্সটজেন ইয়ুথ সোসাইটির সহযোগিতায় ‘Mastering the Art of Presentation’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন EnglishA2Z-এর প্রতিষ্ঠাতা সাব্বির সরকার। তিনি কার্যকর ও আকর্ষণীয় উপস্থাপনার বিভিন্ন কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত জীবনে উপস্থাপনা দক্ষতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা নিজেদের উপস্থাপনা দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনীন্দ্র নাথ রায়। তিনি তাঁর মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং উপস্থাপনা দক্ষতা বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করার জন্য নেক্সটজেন ইয়ুথ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নর্দান ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব। পাশাপাশি অতিথি বক্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে আয়োজক সংগঠন।নর্দান ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব — একসঙ্গে নেতৃত্ব দিই, একসঙ্গে এগিয়ে যাই।
প্রতিবেদক : মোঃ এহসানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।


