- সাপ্তাহিক দরপতনের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
- নিউইয়র্ক ফ্যাশন উইক: রানওয়েতে ফ্যাশনের নানা রং
- প্রথম অধ্যায়ের গৌরবময় সমাপ্তি
- এক বছরে লবণের দাম বেড়েছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে প্যারামাউন্ট টেক্সটাইলের ধারাবাহিক দরবৃদ্ধি
- গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
- তীব্র জ্বালানি সংকটে তৈরিপোশাক খাতে নতুন শঙ্কা
- ৪এ ইয়ার্ন ডাইং পরিদর্শনে ডাচ প্রতিনিধি দল
Author: ক্যাম্পাস প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মডার্ন সিনটেক্স লিমিটেড পরিদর্শন করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অ্যাপারেল ও ওয়েট প্রসেসিং বিভাগের শিক্ষার্থীরা। গতকাল ২০ আগস্ট সকাল ৭টায় ক্যাম্পাস থেকে বাসযোগে যাত্রা শুরু করে সকাল ১০টার দিকে মডার্ন সিনটেক্স লিমিটেডে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে তাঁরা রাসায়নিক কাঁচামাল থেকে ম্যান-মেইড সুতা ও ফাইবার তৈরির বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন। পিটিএ ও এমইজি থেকে ইস্টারিফিকেশন ও পলিকনডেনসেশন প্রক্রিয়ায় পলিয়েস্টার পলিমার তৈরি এবং পরবর্তী স্পিনিং ও প্রসেসিংয়ের মাধ্যমে সুতা ও ফাইবার উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা নেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে গাইড শিক্ষক হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান।…
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, সাহেপ্রতাপ, নরসিংদীর যৌথ আয়োজনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চলমান ৭ম পর্ব (২০২২-২৩ সেশন) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে অডিটোরিয়াম ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো. মঞ্জুরুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর, আমানত শাহ ফেব্রিকস লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোহাম্মদ সামসুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যাক্সো এক্সপোর্টস লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. মাহবুবুল হক, অধ্যক্ষ, এফডিটিআই ও বাতাশিল্প (তঃ দা.), নরসিংদী।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি শিক্ষা জীবন…
মুক্তচিন্তার চর্চা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং শিক্ষার্থীদের নিজস্ব ভাবনা প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘দ্য আর্ট অব এক্সপ্রেশন’। আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬ তারিখে নিটার সম্মেলন কক্ষে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং ভাবনাকে সাবলীলভাবে উপস্থাপনের সুযোগ করে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মুক্তহস্তে লিখন। এই পর্বের নির্ধারিত বিষয় ছিল “আমি যদি এক দিনের জন্য অদৃশ্য হতে পারতাম”। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্ধারিত বিষয়ের ওপর সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে নিজেদের চিন্তা ও মতামত তুলে ধরতে বলা হয়। এ সময় লেখার ক্ষেত্রে…
ঢাকার একটি অভিজাত ভেন্যুতে গত ১৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত আন্তর্জাতিক টেক্সটাইল ও ফ্যাশন সম্মেলন ২০২৬-এ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সম্মানীয় পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। চীনের প্রখ্যাত ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটি (জেডএসটিইউ) এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানসমূহের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও টেক্সটাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ভাইস ডিন অধ্যাপক শু চিউঝি এবং চায়নিজ একাডেমি…
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের কালচারাল অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে নিটার কালচারাল ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম প্রান্ত। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিউল হক সৌমিক ও সাগর শিকদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাতুল ইসলাম আলফিদা।এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে শামস হোসাইন আল নায়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হিসেবে আব্দুল কাদের জিলানী এবং সহ-যুগ্ম সম্পাদক হিসেবে সাজিদ রহমান শুভ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে…
ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ ও একাডেমিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনবিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিজিআইএফটি)-এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বিআইএসটি টেক্সটাইল ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই ক্লাবটির যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর মুখপাত্র এবং আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ব টেক্সটাইল বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ ও ইন্ডাস্ট্রি-রেডি প্রফেশনাল তৈরি করা জরুরি। বিআইএসটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগ শিক্ষার্থীদের…
‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটিইসি) দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবু…
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর অধীনস্থ বিইউএফটি ইনস্টিটিউট অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল রিসার্চ (বিআইটিএআর) আজ ১২ আগস্ট, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বিইউএফটি রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও রিসার্চ প্রোফাইল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিইউএফটি-এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-এর মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।এই অনুষ্ঠানে বিইউএফটি-এর শিক্ষক ও গবেষকদের অসামান্য গবেষণা অবদান এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষকে স্বীকৃতি প্রদান করা হয়। তাঁর বক্তব্যে প্রধান অতিথি উচ্চশিক্ষা শক্তিশালীকরণ…
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত নিটার প্রিমিয়ার লিগ ফুটবল–২০২৬ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এফসি কালা।সেমিফাইনাল–০১-এ এফসি কালার প্রতিপক্ষ ছিল ক্যাপা ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা শূন্য–শূন্য গোলে শেষ হয়।ম্যাচের ফলাফল নির্ধারণে অনুষ্ঠিত হয় পেনাল্টি শুটআউট। সেখানে এফসি কালা দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে চারটি পেনাল্টিই সফলভাবে সম্পন্ন করে। অন্যদিকে ক্যাপা ইউনাইটেড পাঁচটি পেনাল্টির মধ্যে তিনটি সফল করতে সক্ষম হয়।এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে…
শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও প্রায়োগিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি সাদিয়া টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করেন। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কার্যক্রমের সমন্বয় ঘটাতে এ শিল্প পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীরা সাদিয়া টেক্সটাইল লিমিটেডের ডাইং ও উইভিং (বয়ন) সেকশন ঘুরে দেখেন। এ সময় তারা ডাইং ও বয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন কার্যক্রম এবং শিল্পক্ষেত্রে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।বিশেষ করে ডাইং সেকশনে কাপড়ের রংকরণ প্রক্রিয়া, বিভিন্ন ধাপ ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি উইভিং সেকশনে সুতা থেকে কাপড় উৎপাদনের বিভিন্ন ধাপ, মেশিন পরিচালনা…

