দেশের উদীয়মান প্রকৌশলী, বিজ্ঞানী ও তরুণ গবেষকদের মেধা বিকাশের সুযোগ করে দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ঐতিহ্যবাহী বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘বুটেক্স সাইন্স ক্লাব’ এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করছে।বিশ্ববিদ্যালয় পর্যায় ছাড়াও ভবিষ্যৎ প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখা উচ্চমাধ্যমিক বা কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও নির্ধারিত বিভাগে এতে অংশগ্রহণ করতে পারবেন।

মোট ১১টি ভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তাদের কারিগরি জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা ও নতুন উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তরুণদের গবেষণায় আগ্রহী করা এবং বাস্তবভিত্তিক সমস্যার উদ্ভাবনী সমাধান খোঁজার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উদ্ভাবনী ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com