Author: ক্যাম্পাস প্রতিনিধি

চীনে শিক্ষা সফরের জন্য মনোনীত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আট সদস্যের প্রতিনিধি দল আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয় পরিদর্শন করে। এ সময় প্রতিনিধি দলটি বিটিএমএ-এর পরিচালক এবং নিটারের গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মো. খোরশেদ আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা সফরের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও শিল্পখাত সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, জনাব মো. খোরশেদ আলম-এর একান্ত পৃষ্ঠপোষকতায় এই শিক্ষা সফরের আয়োজন করা হচ্ছে। লিখিত পরীক্ষা, ভাইভাসহ একাধিক ধাপের…

আরও পড়ুন

বিইউএফটি অ্যাপারেল ক্লাব (বিএসি) আয়োজিত প্রথম বিইউএফটি জাতীয় পোশাক উৎসব ২০২৬ দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ১৯ জুলাই ২০২৬ তারিখে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ( বিইউএফটি) ক্যাম্পাসে সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতা, প্রদর্শনী, সেমিনার, মাস্টারক্লাস, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর এই উৎসবে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও ছাত্র ক্লাবের টেক্সটাইল, ফ্যাশন এবং পোশাক প্রকৌশল বিভাগের ২,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর উদ্যোগ এবং নিটার গভর্নিং বডির সদস্য মোঃ খোরশেদ আলম-এর একান্ত পৃষ্ঠপোষকতায় আয়োজিত শিক্ষা সফরের জন্য লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— জাহিরুল ইসলাম প্রান্ত, অমিত সরকার, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এফাফ, নাঈম হাসান অপু, আব্দুল কাইউম খন্দকার, মো. আরিফুল ইসলাম, সিফার হায়দার শিবেব এবং কাজী আব্দুল বাকী নাভিদ।এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা এবং বৈশ্বিক শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। সফরকালে তারা চীনের আধুনিক টেক্সটাইল শিল্প-কারখানা, উৎপাদন…

আরও পড়ুন

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ‘বুক রিডিং প্রতিযোগিতা- স্প্রিং ২০২৬’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। বুধবার (১৫ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ইংরেজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৬১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান।বক্তব্যে ফারুক হাসান বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস জ্ঞানকে সমৃদ্ধ করে, সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে এবং ব্যক্তিগত ও বৌদ্ধিক উন্নয়নে গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন

উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ অর্জনের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীরা। চীনের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ২য় ধাপের ভাইভা দিতে যাচ্ছে নিটারের একদল শিক্ষার্থী। এর আগে ১ম ধাপে নিটারের ৩ জন শিক্ষার্থী সফলভাবে নির্বাচিত হন, যা প্রতিষ্ঠানের জন্য গর্বের একটি অর্জন। সেই ধারাবাহিকতায় এবার আরও কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় ধাপের ভাইভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই অগ্রগতি নিটারের শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, দক্ষতা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার প্রতিফলন। নিটার পরিবার আশা প্রকাশ করছে, দ্বিতীয় ধাপের ভাইভাতেও শিক্ষার্থীরা সফলতার সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে…

আরও পড়ুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর চতুর্থ কার্যনির্বাহী সাধারণ নির্বাচন-২০২৬ মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন “খবর প্রতিদিন” এর ক্যাম্পাস প্রতিনিধি মিঠুন…

আরও পড়ুন

যুব নেতৃত্ব, সমাজসেবা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তুলতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে লিও ইয়ুথ কনফারেন্স ২০২৬। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। সভাপতিত্ব করেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-র মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিশিষ্ট অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন এবং একটি মানবিক, প্রগতিশীল সমাজ গঠনে তরুণদের…

আরও পড়ুন

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন শিক্ষার্থীদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। সোমবার (১৩ জুলাই) ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত নবীনবরণ-২০২৬ অনুষ্ঠানটি দিনভর আনন্দ, প্রত্যাশা ও অংশগ্রহণের এক উজ্জ্বল আয়োজনে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্লিফটন গ্রুপের জোনাল অ্যাডমিন প্রধান মেজর (অব.) এম. এ. সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আরবিএফ সোর্সিং-এর ব্যবস্থাপনা পরিচালক, রেটেক্স ব্লু-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রনি। আরও উপস্থিত ছিলেন ক্লোভার কালেকশনস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার শৈলেন চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু একাডেমিক…

আরও পড়ুন

ফ্যাশন, চলচ্চিত্র এবং গল্প বলার সৃজনশীল সমন্বয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফ্যাশন ক্লাব আয়োজন করেছে ‘রিলস অ্যান্ড রানওয়ে ২০২৬’। ১৩ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়।অনুষ্ঠানে বিইউএফটি শিক্ষার্থীদের নিজস্ব নকশায় তৈরি পোশাক নিয়ে মনোমুগ্ধকর র ্যাম্প শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্র ” দ্যা ডেভিল ওয়্যারস প্রাডা” থেকে অনুপ্রাণিত একটি বিশেষ সিনেমাটিক উপস্থাপনা দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। পুরো আয়োজনে ফ্যাশনকে কেবল পোশাকের নান্দনিকতায় সীমাবদ্ধ না রেখে গল্প বলা, সংস্কৃতি এবং সৃজনশীল অভিব্যক্তির শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

আরও পড়ুন

সময়টা তখন নব্বইয়ের দশক। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে (বর্তমানে বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি প্রদান করা হতো। তখন ক্লাস, ল্যাব ও পরীক্ষার বাইরে শিক্ষার্থীদের জন্য আলাদা সাংগঠনিক কার্যক্রমের পরিসরও ছিল সীমিত। সেসময় প্রতিষ্ঠানটির কয়েকজন উদ্যমী শিক্ষার্থীর সাথে মিলে একটি বিতর্ক ক্লাব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন ২৩তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ফয়জুল্লাহ্। তখন ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বে সেই ক্লাব একসময় আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যা তখনকার সময়ে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। তবে এই নেতৃত্ব, আত্মবিশ্বাস আর সাংগঠনিক দক্ষতা শাকিলের মাঝে একদিনে গড়ে উঠেনি। স্কুলে পড়ার সময় থেকেই…

আরও পড়ুন