- বিজিএমইএ নির্বাচনে ভোটাধিকার পেতে ইউডি সেবা নেওয়া বাধ্যতামূলক
- এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ : শ্রমমন্ত্রী
- জাপানের বাজারে পোশাক রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ
- গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
- দেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি সত্ত্বেও উচ্চমূল্যের পোশোকে পিছিয়ে বাংলাদেশ
- পোশাক খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, ইউনিক্লো প্রধানের সঙ্গে বৈঠক
- গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
- প্রতিনিধি পাওয়ার ২ দিনেই মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী
Author: ক্যাম্পাস প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২য় সমাবর্তন আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রাজুয়েটদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।গত ২১ অক্টোবর অনুষ্ঠিত ডিনস কমিটির ১১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বাড়ানো হয়। সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় রেজিস্ট্রেশন চলাকালীন সময়ে মূল সনদ ইস্যুর কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিটি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মারজানী তুবন নাহার।
আইপিই বিষয়ক প্রতিযোগিতা আইপিই রিভেল ২০২৬-এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিজনেস কেস কম্পিটিশন, কেড এবং ফটোগ্রাফি কম্পিটিশন । প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৬ নিটার ক্যাম্পাসে। এ আয়োজনে মোট পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ ২০ হাজার টাকা। বিজনেস কেস কম্পিটিশন প্রতিযোগিতার সমস্যা প্রকাশ করা হবে ৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। সমাধান জমা দেওয়ার শেষ সময় ৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইন ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু ও ফলাফল প্রকাশ করা হবে ৮ নভেম্বর। এ পর্বের জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের তালিকা ও চূড়ান্ত সমস্যা প্রকাশ করা হবে ১৭ নভেম্বর রাত ১২টা…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। তবে সমাবর্তন আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে গত ১৭ অক্টোবর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ২৮ মার্চ ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি জ্ঞাপন করেছেন। এদিকে, সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২১ অক্টোবর…
বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন নিটার এর ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গাজী ফারহান ইশরাক তকি। ২০২৬ সালের জন্য প্রকাশিত এই তালিকায় তাঁর অন্তর্ভুক্তি নিটার পরিবার ও দেশের গবেষণা অঙ্গনের জন্য গর্বের বিষয়। বর্তমানে তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির (The Hong Kong Polytechnic University) সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Enabling & Strategic Technologies এবং উপক্ষেত্র Energy। প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, ২০২৬ সালে তিনি বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। তালিকাটিতে তাঁর বৈশ্বিক অবস্থান ২,৮৫,৩৯২ এবং জ্বালানি গবেষণার উপক্ষেত্রে অবস্থান ৯,৫৪৮। এলসেভিয়ার (Elsevier) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি বিজ্ঞানীদের তালিকার তথ্যের ভিত্তিতে এই…
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ‘টেক্সটাইল প্রিমিয়ার লিগ—সিজন ১’। আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেক্স এনিগমা ৪৮ এবং রানার্স-আপ হয় টেক্সটাইল টাইটানস। টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং উৎসবমুখর পরিবেশ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দলীয় উদ্দীপনা ও খেলাধুলার প্রতি আগ্রহ টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্পর্ক ও দলীয় চেতনা জোরদার করার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.…
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘টেক্সএডুফেস্ট ২০২৬’ (TexEduFest 2026)-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মেম্বার রিক্রুটমেন্ট ফেস্টের (এমআরএফ) মাধ্যমে ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. মফজল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেক্সটাইল ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে অধ্যাপক ড. ইঞ্জি. মফজল আহমেদ বলেন, সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বহুমুখী দক্ষতা বাড়ানোর জন্য টেক্সটাইল ক্লাব…
ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড টেকনোলজি (ডিডিপি) ২০২৬ বিডি কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের একটি দল। বিইউএফটির অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান ও তাঁর দলীয় সদস্যরা এই অসাধারণ সাফল্য অর্জন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিল একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ। শিল্পখাত ও শিক্ষাবিদদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পোশাকশিল্পের নানা বাস্তব সংকট কাটিয়ে উঠতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা তুলে ধরেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, টেকসই সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার মতো সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পায়। বাস্তবমুখী ও…
টেক্সটাইল ও পোশাকখাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো দিনব্যাপী বিশেষ ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ‘থ্রেডস টু টুমরো ২০২৬’। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ কর্মসূচির আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটি টেক্সটাইল সোসাইটি (ইউইউটিএস)। ‘এমপাওয়ারিং টুমরোস টেক্সটাইল গ্র্যাজুয়েটস: ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন এডুকেশন, রিয়েল-ওয়ার্ল্ড ইনসাইটস, অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপেক্টেশনস’ থিমকে সামনে রেখে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিশ্বজুড়ে উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ‘পাওয়ার্ড বাই পার্টনার’ হিসেবে যুক্ত ছিল পরান-এ (PoranA), ‘কো-পাওয়ার্ড বাই পার্টনার’ হিসেবে সামিত…
তরুণদের সংগঠন ইউথভার্স ইউনিয়নের আয়োজনে এবং ঢাকা কলেজ সাংস্কৃতিক ক্লাবের সহযোগিতায় আগামী ২৬ অক্টোবর ঢাকা কলেজের শহীদ এ.এন.এম. খুররম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬’-এর সাংস্কৃতিক সন্ধ্যা ‘মানবিকতার তাগিদে’। এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ব্লু জিন্স এবং ঢাকা কলেজ সাংস্কৃতিক ক্লাব।আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬-এর সমাপনী পর্বের অংশ হিসেবে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও তারুণ্যের উদ্দীপনার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানবিক উদ্যোগকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য শুধু তরুণদের জন্য একটি আনন্দমুখর সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা নয়, বরং সংগীতের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের কম্পিউটারভিত্তিক শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেন্ট্রাল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৭০০১ নং কক্ষে অবস্থিত এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. আহসান হাবীব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ মো. মামুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।…

