Author: ক্যাম্পাস প্রতিনিধি

ঢাকার কাওলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রেইন বক্স হাই স্কুলের প্রায় ২০০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাস পরিদর্শন করেছে। ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষার্থীরা নিটারের শিক্ষা কার্যক্রম, আধুনিক ল্যাবরেটরি, বিভিন্ন একাডেমিক সুবিধা ও মনোরম সবুজ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পায়। এ সময় তারা নিটারের শিক্ষা পদ্ধতি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে এবং বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার পরিবেশ সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পায়। পাশাপাশি নিটারের আধুনিক ল্যাব ও শিক্ষা অবকাঠামো তাদের মধ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন আগ্রহ…

আরও পড়ুন

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক, ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে শিল্পপ্রতিষ্ঠান আরএইচ কোর পোরেশন-এর পক্ষ থেকে প্রায় ৪০ ধরনের প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। সম্প্রতি নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এসব রাসায়নিক উপকরণ হস্তান্তর ও পরিদর্শন করা হয়। প্রদত্ত রাসায়নিক উপকরণগুলো বিভাগের বিভিন্ন পরীক্ষাগার কার্যক্রম, ব্যবহারিক শিক্ষা এবং গবেষণামূলক কাজে ব্যবহৃত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষা গ্রহণের আরও সুযোগ পাবে। শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা…

আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জব ফেয়ার-২০২৬-এর তারিখ। আগামী ১৩ আগস্ট ২০২৬ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই চাকরি মেলা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আয়োজনটি। শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং টেক্সটাইল ও পোশাকশিল্পের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এর আগে আয়োজিত প্রচারণায় জব ফেয়ারকে ঘিরে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের কথা জানানো হয়েছিল। জব ফেয়ারে টেক্সটাইল উৎপাদন, তৈরি পোশাক, ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, গুণগত মান নিশ্চিতকরণ, সিএডি/সিএএম ও টেক্সটাইল প্রযুক্তিসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে। এ আয়োজনে বিএসসি ইন…

আরও পড়ুন

সৃজনশীলতা, উদ্ভাবন ও টেকসই ফ্যাশনের সম্ভাবনাকে সামনে রেখে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে অনুষ্ঠিত হলো বিশেষ ফ্যাশন কালেকশন প্রদর্শনী ‘ভিশন অফ আনসিন: হোয়্যার থট শেপস দ্য ফিউচার অফ ফ্যাশন’। বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগ ৪ আগস্ট এ প্রদর্শনীর আয়োজন করে। এফডিটি বিভাগের সহকারী অধ্যাপক মিস উর্মিলা মুখতার জেনির তত্ত্বাবধানে বিভাগের ২৩২তম ব্যাচের শিক্ষার্থীরা একাডেমিক পাঠ্যক্রমের অংশ হিসেবে তৈরি করা মৌলিক পোশাকের কালেকশন প্রদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং দায়িত্বশীল ও টেকসই ফ্যাশন চর্চার প্রতি অঙ্গীকার ফুটে ওঠে। উদ্ভাবনী নকশা, বৈচিত্র্যময় ধারণা ও নিপুণ কারুকার্যের মাধ্যমে তরুণ ডিজাইনাররা ভবিষ্যৎ ফ্যাশনের সম্ভাবনাকে তুলে ধরেন। একই সঙ্গে…

আরও পড়ুন

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “টেক্সটাইল এডুকেশন ফেস্ট ২০২৬”-এর মূল পর্ব। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রতিনিধির মাধ্যমে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাব ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে টেক্সটাইল ক্লাব পিসিআইইউ (২০২৬ কার্যকরী কমিটি)।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মফজল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব ইউসুফ খান, এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় স্বনামধন্য তৃতীয় পক্ষের টেস্টিং, ইন্সপেকশন ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান এসজিএস বাংলাদেশ-এর একটি বিশেষ সেশন, যা প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়। এ সেশনের মাধ্যমে…

আরও পড়ুন

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব স্কলার্স-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি দেশের অন্যতম আধুনিক কম্পোজিট টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এ একটি শিক্ষা সফরের আয়োজন করে। শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন উৎপাদন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তাঁরা তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে তৈরি পোশাক উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উৎপাদন ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ (Quality Control) এবং শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষা সফরে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগের হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফয়সাল বিন আলম,…

আরও পড়ুন

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি একটি শিল্প ভিজিটে অংশগ্রহণ করে আলিম নিট লিমিটেডে, যা মন্ডল গ্রুপের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই শিক্ষামূলক ভিজিটটি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ—বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল আহমেদ, সিনিয়র লেকচারার এ. এম. রিয়াসাত আলম এবং লেকচারার ইসমাইল হোসেন ইমনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব শিল্প কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করে। ক্লাসরুমে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পেয়ে তারা টেক্সটাইল শিল্পের বিভিন্ন প্রক্রিয়া, মেশিনারি ও প্রোডাকশন সিস্টেম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করে। এটি তাদের একাডেমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে। একজন…

আরও পড়ুন

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেক্সটাইল ও পোশাক শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) আয়োজন করতে যাচ্ছে ‘জব ফেয়ার-২০২৬’। আগামী আগস্টে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।আয়োজকদের তথ্যমতে, দেশের স্বনামধন্য টেক্সটাইল উৎপাদন, তৈরি পোশাক , ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, সিএডি/সিএএম, এবং টেক্সটাইল প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ এ জব ফেয়ারে অংশগ্রহণ করবে। এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, সিভি জমা, ক্যারিয়ার পরামর্শ গ্রহণ এবং সম্ভাব্য চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। একই সঙ্গে যোগ্য প্রার্থীরা তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগও পেতে পারেন। জব…

আরও পড়ুন

টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সংযোগ জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল এডুকেশন ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ক্লাব–পিসিআইইউ’র উদ্যোগে আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে এই মেলা। দিনব্যাপী এ আয়োজনে থাকবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ, সেমিনার, ফ্যাব্রিক এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পের বর্তমান চাহিদা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পাবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং টেক্সটাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান (নিটার) ক্যাম্পাসে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি দ্বিতীয় দিনের মতো তাদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। সাত দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ব্যাংকের প্রতিনিধিরা ক্যাম্পাসে স্টল স্থাপন করে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা, অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, সঞ্চয় স্কিম এবং অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সরাসরি নিবন্ধনের সুযোগও রাখা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের আর্থিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, ট্রাস্ট ব্যাংক পিএলসি’র এই সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) পর্যন্ত…

আরও পড়ুন