- আজ আন্তর্জাতিক সমমুজুরী দিবস, কেনো অসম নারীর মজুরি
- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
Author: মিরর নিউজ
কাচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম সংকটে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। লোকসান সামলাতে না পেরে জেলার প্রায় ৪০ শতাংশ কারখানা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছেন মালিকেরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার তাঁত শ্রমিক। বাংলাদেশ পাওয়ারলুম অ্যান্ড হ্যান্ডলুম ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর ও উল্লাপাড়াসহ আটটি উপজেলায় পাঁচ লাখেরও বেশি তাঁত রয়েছে। এসব কারখানার ওপর সরাসরি নির্ভর করে প্রায় পাঁচ লাখ পরিবার। তবে গত কয়েক বছরে সুতা, রঙ ও প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম কয়েক গুণ বাড়লেও সে অনুপাতে বাড়েনি শাড়ি, লুঙ্গি ও গামছার দাম। স্থানীয় তাঁতিরা জানান, কয়েক বছর আগের ৫…
ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় পতন, শীর্ষে ধসইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে। ইইউর বাজারে প্রতিযোগী অন্য কোনো দেশের রপ্তানি একবারে এতখানি কমেনি। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর হালনাগাদ তথ্যে দেখা যায়, প্রথমার্ধে ইইউর দেশগুলোতে বাংলাদেশ ৮৬৪ কোটি ৪৮ লাখ ইউরোর পোশাক সরবরাহ করেছে। যেখানে বিশ্বজুড়ে ইইউর সার্বিক পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ, সেখানে বাংলাদেশের পতন সবচেয়ে বেশি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে তুরস্কের রপ্তানি ১৪.৬০, ভারতের ১২.৪৯ এবং পাকিস্তানের ১২.৫৩ শতাংশ কমলেও ব্যতিক্রম ছিল ভিয়েতনাম, যাদের রপ্তানি…
আমদানি বাণিজ্য সহজ ও গতিশীল করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণপত্র (এলসি) খোলা, বিদেশে অর্থ পাঠানো এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মতো সব নিয়মকানুন পাওয়া যাবে একটিমাত্র প্রজ্ঞাপনে। বৈচিত্র্যময় সব সার্কুলার একীভূত করে কেন্দ্রীয় ব্যাংক এই সমন্বিত নতুন নির্দেশনা জারি করেছে। এক নীতিমালায় যেসব নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নতুন এই নীতিমালায় এলসি খোলার আধুনিক পদ্ধতি, অনলাইনে আমদানির তথ্য প্রেরণ এবং বিদেশি সরবরাহকারীকে অগ্রিম অর্থ পাঠানোর নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পণ্য আমদানির প্রমাণ হিসেবে বিল অব এন্ট্রি জমা, বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ এবং বকেয়া মূল্য পরিশোধের বিধানও এতে রাখা হয়েছে। পাশাপাশি রফতানিকারকদের ব্যাক-টু-ব্যাক এলসি, ডিজিটাল পদ্ধতিতে…
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীব্র গ্যাস সংকটের কারণে শিল্পোদ্যোগে স্থবিরতা নেমে এসেছে। দিনের ১৮ থেকে ১৯ ঘণ্টাই প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অধিকাংশ কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এতে প্রতিদিন বিপুল অঙ্কের লোকসান গুনছেন শিল্পমালিকরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে কারখানা সচল রাখা এবং কর্মসংস্থান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎপাদন কমেছে ৬০ শতাংশ পর্যন্ত শিল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গ্যাসের প্রেশার কাঙ্ক্ষিত মাত্রায় না থাকায় রূপগঞ্জের স্পিনিং, নিটিং, ডাইং ও টেক্সটাইল খাতের অন্তত ২২টি বড় কারখানায় উৎপাদন ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। অনুমোদিত চাপ যেখানে ১০ পিএসআই থাকার কথা, সেখানে পিক আওয়ারে তা নেমে…
বৈশ্বিক বাজারে দেশীয় পোশাক ও টেক্সটাইল পণ্যের বিস্তার ঘটাতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সর্বশেষ ট্রেন্ড তুলে ধরতে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৬’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ইউরোপসহ বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রান্সের ‘প্যারিস লে বুরজে’ টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের ৫৯তম আসর অনুষ্ঠিত হবে। ইউরোপের শীর্ষস্থানীয় এই বস্ত্র ও ফ্যাশন প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ১ হাজার ৩০০টি পোশাক উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এবারের প্রদর্শনীতে তৈরি পোশাক খাতে চীনের পরই দ্বিতীয় বৃহত্তম সোর্সিং হাব…
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। কারখানার ছাদে বসানো এই পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। জাপানের গুনজে কর্পোরেশন ও বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি শিল্প খাতে টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে উদ্যোগটি গ্রহণ করে। সম্প্রতি ডিইপিজেডে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়। কারখানা ভবনের অব্যবহৃত ছাদে স্থাপন করা ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল থেকে বর্তমানে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন চলছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর চাপ কমানোর পাশাপাশি…
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি ভিয়েতনামের তৈরি পোশাক ও মৎস্য প্রক্রিয়াজাত শিল্পে মারাত্মক শ্রমিক-সংকট দেখা দিয়েছে। সংকট উত্তরণে কারখানাগুলোতে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মজুরি বাড়ানো হলেও কাঙ্ক্ষিত কর্মী মিলছে না। বিপুলসংখ্যক শ্রমিক ভালো উপার্জনের আশায় বিদেশে পাড়ি দেওয়া এবং দেশের ভেতরের প্রযুক্তি খাতে স্থানান্তরিত হওয়ার কারণেই এই বিপরীতমুখী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতিবছর ভিয়েতনাম থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার কর্মী কাজের খোঁজে বিদেশে যান। বর্তমানে বিভিন্ন দেশে প্রায় ৯ লাখ ভিয়েতনামি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো বার্ষিক ৬০০ থেকে ৭০০ কোটি ডলারের রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও, চরম বিপাকে পড়েছে…
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রফতানিতে মিশ্র চিত্র দেখা গেছে। প্রধান বাজারগুলোর কয়েকটিতে রফতানি কমলেও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ইতালির বাজারে এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৩১ দশমিক ৯১ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়নের বড় বাজারগুলোসহ যুক্তরাজ্য ও কানাডায় রফতানি কমায় সার্বিকভাবে এই মাসে তৈরি পোশাক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ সংকলিত পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাইয়ে মোট ৩৮৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। গত বছরের একই মাসে এই আয়ের পরিমাণ ছিল…
খুলনা ও সিরাজগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল নতুন করে সচল করতে যাচ্ছে দেশের দুই শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ। কারখানাগুলোতে মোট ১ হাজার ৫০ কোটি টাকার নতুন বিনিয়োগের মাধ্যমে তৈরি পোশাক, জুতা, খেলনা, আসবাব, বৈচিত্র্যময় পাটজাত পণ্য এবং লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হবে। বড় ধরনের এই বেসরকারি বিনিয়োগের ফলে ওই অঞ্চলগুলোতে প্রায় ১৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে যাচ্ছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সিদ্ধান্ত অনুযায়ী, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল ৩০ বছরের ইজারায় পাচ্ছে হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি লিমিটেড। অন্যদিকে, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা…
যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের নেওয়া ১০০ বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিচ্ছে মার্কিন সরকার। এই পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের বাংলাদেশি উদ্যোক্তারা তাঁদের দেওয়া ছাড় ও ক্ষতির অংশ বায়ারদের কাছে ফেরত বা সমন্বয়ের দাবি করছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে বহু বাংলাদেশি রপ্তানিকারক পণ্যের দামে ছাড় দিতে বাধ্য হয়েছিলেন। এখন ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক বেআইনি ঘোষিত হওয়ায় মার্কিন বায়ারদের পাশাপাশি বাংলাদেশি সরবরাহকারীদেরও ক্ষতিপূরণ পাওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিস্টরা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক আরোপ করে। সে সময় পোশাকের আন্তর্জাতিক বাজারে টিকিয়া থাকা ও কারখানার রপ্তানি আদেশ সচল রাখতে বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুতকারকদের ওপর…

