তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার।
তিনি আরও জানান, তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


