Author: মিরর নিউজ

সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং গত দুই মাসে জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে চলমান এই সংকটের প্রকৃত ক্ষতি বা প্রভাব কতখানি, তা স্পষ্টভাবে বুঝতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এসব তথ্য জানান। ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাক খাতের বর্তমান অবস্থা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিএমইএ সভাপতি জানান, বিগত কয়েক দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ বেড়েছে। তবে স্বাভাবিক সময়ে কারখানাগুলো ৮ থেকে…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে দীর্ঘদিন বন্ধ থাকা মাগুরা ও নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) পুনরায় চালুর অনুমোদন দিয়েছে সরকার। এতে কারখানা দুটি বেসরকারি খাতে চালুর জন্য অংশীদার চূড়ান্ত করা হয়েছে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিটিএমসির বন্ধ থাকা ১৬টি কারখানা পিপিপি পদ্ধতিতে পুনরায় চালুর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হলো। বৈঠক সূত্রে জানা যায়, মাগুরা টেক্সটাইল মিল চালুর দায়িত্ব পেয়েছে ‘চরকা টেক্সটাইল লিমিটেড’। ১৬.০৬ একর জমির ওপর নির্মিত এই মিলটি ১৯৮৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত উৎপাদনে ছিল।…

আরও পড়ুন

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাতে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে, জ্বালানি সংকটে অর্ধেকের বেশি বা প্রায় ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে অথবা কমে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটি জরিপের এ তথ্য প্রকাশ করে।বিকেএমইএর সক্রিয় ৮০০ সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি কারখানার (২০ শতাংশ) ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত ২০ জুলাই থেকে শুরু হওয়া গ্যাস সংকট এবং পরবর্তী বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮৭ শতাংশ নিটওয়্যার রপ্তানিকারক নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করতে ব্যর্থ হয়েছেন। সময়মতো…

আরও পড়ুন

চলতি বছরের প্রথম ছয় মাসের পতন কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে আবারও গতি ফিরেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটিতে পোশাক পাঠানো বেড়েছে ২৫.৬৫ শতাংশ। ইপিবির তথ্যানুযায়ী, একক মাস হিসেবে গত আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ৮১৭ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এর ওপর ভিত্তি করে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১.৬১ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৪২ শতাংশ বেশি। এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যে দেখা…

আরও পড়ুন

বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক বুটেক্স প্রতিনিধিবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড় সুগার মিল হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে…

আরও পড়ুন

দেশের বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করতে ঘোষিত ২০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল থেকে সাড়ে তিন মাসেও কোনো অর্থ ছাড় করা সম্ভব হয়নি। মূলত ব্যাংক ঋণের কঠোর শর্ত ও নীতিমালার জটিলতার কারণে স্থবির হয়ে আছে এই প্রক্রিয়া। প্রণোদনার ঋণ পেতে হলে প্রতিষ্ঠানের আগের খেলাপি ঋণ নিয়মিত করার বাধ্যবাধকতা রয়েছে, যা বন্ধ থাকা অধিকাংশ কারখানার জন্যই বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। গত ২৩ মে বন্ধ শিল্প ও সেবা খাতকে পুনরুজ্জীবিত করতে মোট ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যার প্রধান অংশ ছিল এই ২০ হাজার কোটি টাকার তহবিল। ৪ জুন এর নীতিমালা জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক…

আরও পড়ুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের পুনঃভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি সব টেক্সটাইল প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১০ ও ২০২২ প্রবিধানের আওতাভুক্ত যেসব শিক্ষার্থী পুনরায় ভর্তি হতে চান, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো আগামী ২৯ অক্টোবরের মধ্যে বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে তথ্য আপডেট করবে। পরবর্তী ধাপে ১ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র এবং সোনালী ব্যাংকের মাধ্যমে করা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের কপি কারিগরি শিক্ষা বোর্ডে জমা…

আরও পড়ুন

১০ থেকে ৩০ কাউন্টের সুতি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি অধিকতর পর্যালোচনার জন্য এই নির্দেশনা আপাতত স্থগিত রাখা হয়েছে। গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়।এর আগে, গত ৭ সেপ্টেম্বর দেশীয় বস্ত্র খাতের সুরক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা তুলে নিতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের সর্বশেষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি জানান, বিদ্যমান সংকট কাটাতে খুব শিগগিরই…

আরও পড়ুন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে তৈরি পোশাক কারখানার কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত থাকলেও অপর দুজন পলাতক রয়েছেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মন্ডল (৩৯) ও কাউছার (৪৩)। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকার একটি বহুতল ভবনে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের…

আরও পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা-২০২৬ থেকে এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি। এসজিএসএফ সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে…

আরও পড়ুন