Author: মিরর নিউজ

এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত পাওনা অর্থ কেবল চুক্তিবদ্ধ আইনি পক্ষের সঙ্গেই নিষ্পত্তি করা উচিত বলে মনে করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এলপিপি। একই সঙ্গে সীমিত কিছু প্রতিষ্ঠানের বিরোধের প্রভাব যাতে পুরো তৈরি পোশাক খাত এবং দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সে জন্য সব পক্ষকে বিভ্রান্তিকর প্রচার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং এলপিপির ডিরেক্টর ডোরোটা জানকোভস্কা-টমকৌয়ের সই করা এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বকেয়া বিতর্কের নেপথ্য রাশিয়ার ক্রেতা প্রতিষ্ঠান এফইএস রিটেইলের কাছে বাংলাদেশের প্রায় ৪০টি পোশাক কারখানার আনুমানিক চার কোটি মার্কিন…

আরও পড়ুন

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’। তৈরি পোশাক খাতের আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবন তুলে ধরতে যৌথভাবে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সোমবার (১০ আগস্ট) আয়োজক সংস্থা ‘এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে তৈরি পোশাক শিল্পের উপযোগী বিভিন্ন ধরনের সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। এর ফলে দেশের পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বায়িং হাউসের প্রতিনিধিরা আন্তর্জাতিক সরবরাহকারীদের…

আরও পড়ুন

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের শীর্ষস্থানীয় তৈরি পোশাক ব্র্যান্ড এলপিপি। ঘোষণা দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় অবস্থান বদলে আগের নিয়মেই স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (১০ আগস্ট) পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান। তিনি বলেন, বিজিএমইএ নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর দুই পক্ষ একটি যৌথ বিবৃতি তৈরি করেছে, যেখানে এলপিপির ব্যবসা অব্যাহত রাখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিজিএমইএ সভাপতি আরও জানান, “এলপিপি বাংলাদেশে তাদের বাণিজ্য স্বাভাবিক রাখবে। পাশাপাশি রাশিয়ার একটি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের যে অর্থ বকেয়া রয়েছে, তা দ্রুত আদায়ে এলপিপি প্রয়োজনীয় সহায়তা দেবে।” ঘটনার…

আরও পড়ুন

মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘জিনলাইট বাংলাদেশ লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কারখানাটির একটি ভবনে এই আগুন লাগে। তবে তাৎক্ষণিক বিপৎসংকেত বেজে ওঠায় ও শ্রমিকরা সতর্কতার সঙ্গে দ্রুত ভবনের বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য বেঁচে গেছেন কয়েক হাজার কারখানা কর্মী। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও কারখানাটিতে কাজ করছিলেন শত শত নারী-পুরুষ শ্রমিক। হঠাৎ ১ নম্বর প্লান্টের সপ্তম তলায় তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এর পরপরই কারখানার জরুরি সাইরেন বেজে উঠলে ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই নিরাপদে ভবন…

আরও পড়ুন

উৎপাদন সম্পূর্ণ বন্ধ, কারখানার দামি যন্ত্রপাতি দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে, আর আর্থিক অবস্থা চরম সংকটে। অথচ এমন একটি বন্ধ কোম্পানির শেয়ারের দামই গত ছয় মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পুঁজিবাজারে আলোচিত এই কোম্পানিটির নাম তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে বস্ত্র খাতের ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানির প্রতি শেয়ারের দাম ছিল ১ টাকা ৭০ পয়সা। সম্প্রতি তা বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ। তবে কোম্পানির ব্যবসায়িক পরিস্থিতির কোনো উন্নতি ছাড়া এই দর বৃদ্ধি বাজারসংশ্লিষ্টদের মনে নানা প্রশ্নের জন্ম…

আরও পড়ুন

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ সুবিধার জন্য ৩৭০টি কারখানার একটি প্রাথমিক তালিকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে তিনটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। গত দুই বছরের আর্থিক মন্দা ও পরিচালনাগত অচলাবস্থা বিবেচনায় নিয়ে এসব প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। তালিকাভুক্ত এসব কারখানা এখন থেকে সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের মাধ্যমে ঋণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। জমা দেওয়া তালিকার মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ১৪০টি পোশাক কারখানার নাম পাঠিয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ১৩০টি বস্ত্রকল এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও…

আরও পড়ুন

তৈরি পোশাক শিল্পের অন্যতম বড় ক্রীড়া উৎসব ‘বিজিএমইএ ফুটবল কাপ’ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পোশাক খাতের উদ্যোক্তা ও কর্মীদের মধ্যে ক্রীড়া সুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় সমঝোতা জোরদার করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বিজিএমইএ স্পোর্টস কমিটির এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্পোর্টস কমিটির ডিরেক্টর-ইন-চার্জ শাহ রায়ীদ চৌধুরী। টুর্নামেন্টটিকে দৃষ্টিনন্দন, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি ও যাবতীয় আয়োজন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা, আসিফ কামাল পাশা ও সাকীফ আহমেদ সালাম।…

আরও পড়ুন

তীব্র জ্বালানি ও গ্যাস সংকটে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাত। লাইনে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পেরে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা। ইতোমধ্যে নতুন রফতানি আদেশ বা অর্ডার কমতে শুরু করেছে, যা আগামী দিনগুলোতে রফতানি আয়ে বড় ধসের ইঙ্গিত দিচ্ছে। হাজারের বেশি কারখানায় উৎপাদন প্রায় অচল ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) তথ্য অনুযায়ী, এসব এলাকার অন্তত এক হাজার পোশাক কারখানায় উৎপাদন এখন নামমাত্র পর্যায়ে ঠেকেছে।দিন কিংবা…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতকে কৃত্রিম তন্তু ও প্রযুক্তিভিত্তিক উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে বড় ধরনের সুযোগ দেখছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে স্বয়ংক্রিয় সেলাই যন্ত্রপাতি, ফাংশনাল ও টেকনিক্যাল টেক্সটাইল এবং গার্মেন্টস এক্সেসরিজ খাতে বিনিয়োগ ও কারিগরি সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোটরা) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক লি সুং-হুন (ড্যানিয়েল লি) এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ পোশাক খাত থেকে এলেও এ শিল্প এখনো প্রধানত প্রথাগত প্রাকৃতিক তন্তুর ওপর নির্ভরশীল। ফলে এখানে গড় মূল্যসংযোজনের হার প্রায় ৩০ শতাংশ। বিশ্ববাজারে পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মেলাতে কৃত্রিম তন্তু (এমএমএফ) এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো…

আরও পড়ুন

সাভারের আশুলিয়ায় কারখানার ছুটির মাঝেই ৫৬৫ জন পোশাকশ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অন্য একটি শিল্পগ্রুপের দুটি কারখানার আরও ১৪০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আকস্মিক চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কারখানাগুলোর সাধারণ শ্রমিকেরা। অ্যালায়েন্স নিটে একযোগে সাড়ে ৫ শতাধিক ছাঁটাই শিল্পাঞ্চল আশুলিয়ার ‘অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড’ এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে সম্প্রতি শ্রমিকের তালিকা যুক্ত করে ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এতে বলা হয়, বৈশ্বিক মন্দা, কার্যাদেশের ঘাটতি ও ব্যাংকিং সহায়তার অভাবে উৎপাদনে ধস নেমেছে। ফলে বাধ্য হয়েই বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আগামী ৮ আগস্ট থেকে ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক…

আরও পড়ুন