Author: মিরর নিউজ

দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে উৎপাদনে চরম বিপর্যয় ঘটলেও বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প জ্বালানির মাধ্যমে সময়মতো পণ্য সরবরাহ বজায় রাখায় বিদেশি ব্র্যান্ডগুলো দেশের পোশাক খাতের ওপর আস্থা বজায় রাখছে। তবে নিরবচ্ছিন্ন সরবরাহ ধরে রাখতে গিয়ে কারখানাগুলোর উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে, যা শিল্প উদ্যোক্তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক শীর্ষস্থানীয় কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার কমানোর কোনো পরিকল্পনা তাদের নেই। নির্ধারিত সময়ে শিপমেন্ট পৌঁছানোয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও তৈরি পোশাক খাতের এই পরিস্থিতি নিয়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন। বর্তমানে…

আরও পড়ুন

জ্বালানি গ্যাসের চরম সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে উৎপাদন স্থবির হয়ে পড়েছে। টানা তিন দিন ধরে জেলার শতাধিক বস্ত্র ও ডাইং কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে টিকে থাকতে এবং সীমিত পরিসরে উৎপাদন চালু রাখতে কাঠ পুড়িয়ে বয়লার চালাচ্ছেন অন্তত ৫০টি কারখানার মালিকেরা। স্থানীয় টেক্সটাইল মালিকদের সূত্রে জানা গেছে, বিশেষ করে সুতা প্রক্রিয়াজাতকারী সাইজিং মিলগুলোতে স্টিম বয়লার সচল রাখতে বিকল্প হিসেবে কাঠের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে প্রতিটি কারখানায় প্রতিদিন জ্বালানি বাবদ অতিরিক্ত ১০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে, যা উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির তথ্য অনুযায়ী, গ্যাস ছাড়া ডাইং ও সাইজিং কারখানা চালানো অসম্ভব। টানা গ্যাস…

আরও পড়ুন

বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ঘন ঘন শর্ত পরিবর্তন ও অন্যায্য দাবি সামলাতে এবার নিজেরাই সমন্বিত কমপ্লায়েন্স নীতিমালা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামী তিন মাসের মধ্যে এই সার্বজনীন বিধিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পোশাক খাতের কাঁচামাল সংগ্রহ, উৎপাদন এবং রপ্তানি পর্যায় পর্যন্ত ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক নজরদারি থাকে। ভবন নিরাপত্তা, অগ্নিপ্রতিরোধ, বৈদ্যুতিক ব্যবস্থা ও শ্রম ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতে তারা প্রতিনিয়ত নতুন নতুন শর্ত আরোপ করে। পোশাক শিল্প মালিকদের অভিযোগ, এসব নির্দেশনার অনেক কিছুই বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক এবং তা কার্যত এক ধরনের ‘খবরদারি’তে পরিণত হয়েছে। বিজিএমইএ সভাপতি মোহাম্মদ ফারুক হাসান জানান, ক্রেতাদের ভিন্ন ভিন্ন ও…

আরও পড়ুন

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স-২০২৬’। আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করছে সেমস-গ্লোবাল ইউএসএ। এতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি প্রতিষ্ঠান ২ হাজার ২৪৫টি বুথ ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করবে। আয়োজকদের প্রত্যাশা, চার দিনের এই আয়োজনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম ঘটবে। প্রদর্শনীটি আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেমস-গ্লোবাল জানায়, একই ছাদের নিচে মূলত তিনটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হলো— ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬’,…

আরও পড়ুন

দেশি-বিদেশি বিনিয়োগ সেবা এক ছাদের নিচে আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নতুন রাষ্ট্রীয় সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।এ লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। ফলে প্রজ্ঞাপন জারির দিন থেকেই নতুন এই আইন ও কর্তৃপক্ষ কার্যকর হয়েছে।বিলুপ্ত বিডার সাবেক নির্বাহী সদস্য ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি জানান, গেজেট প্রকাশের মাধ্যমে এখন থেকে সব কাজ ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে পরিচালিত হবে। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই…

আরও পড়ুন

তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের উৎপাদন ব্যবস্থায় চরম স্থবিরতা দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় এক দিনেই ২০টি কারখানার শ্রমিকদের আগাম ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ অঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভালুকা পৌর এলাকা ও আশপাশের কারখানায় গ্যাসের সংকট তীব্র রূপ নেয়। শিল্প পুলিশ জানায়, গ্যাসের অভাবে সার্বিক উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হলে দুপুরের খাবারের সময় ধাপে ধাপে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে মাহাদি সোয়েটার্স, সুলতানা সোয়েটার্স, লিজ ফ্যাশন, টিএম টেক্সটাইল, ত্রিশাল টেক্সটাইল ও বিএসপি স্পিনিং মিলসহ মোট ২০টি প্রতিষ্ঠান রয়েছে। শিল্প পুলিশ-৫ (ময়মনসিংহ ইউনিট)-এর তথ্য অনুযায়ী,…

আরও পড়ুন

তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর বস্ত্র ও পোশাক শিল্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ডাইং ও প্রিন্টিং কারখানাগুলোতে গ্যাসের চাপ না থাকায় কেমিক্যাল ও পানিতে ভেজা প্রায় এক কোটি গজ কাপড় পচে নষ্ট হচ্ছে। শিল্প মালিকদের তথ্য মতে, গত এক মাসে কেবল কাপড় নষ্ট হয়েই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। নরসিংদীর মাধবদীসহ বিভিন্ন এলাকার ছোট-বড় প্রায় দুই শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানায় কয়েক দিন ধরে গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে ডাইং প্রক্রিয়ার মাঝামাঝি সময়ে বয়লার ও মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায়। কেমিক্যাল মেশানো ভেজা কাপড় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াজাত করতে না পারায় তা কারখানার ভেতরেই পচে দুর্গন্ধ…

আরও পড়ুন

কারখানা বিক্রি বা হস্তান্তরের আতঙ্ক এবং বকেয়া পাওনা আদায়ের দাবিতে চট্টগ্রামের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ইত্যাদি জিন্স লিমিটেড’-এর পোশাকশ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত টানা সড়ক অবরোধ চলায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটি গোপনে বিক্রি বা হস্তান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, কারখানা বন্ধ বা বিক্রি করা হলে দীর্ঘদিনের পুরোনো শ্রমিকদের তিন মাসের অগ্রিম বেতন, অর্জিত ছুটির টাকাসহ সব ধরনের আইনগত পাওনা পরিশোধ করতে হয়। তবে কর্তৃপক্ষ পাওনা মিটিয়ে দেওয়ার বিষয়ে কোনো কার্যকর পদক্ষপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।…

আরও পড়ুন

দেশের চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে যখন চালু শিল্পকারখানাই টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে, ঠিক তখনই বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু করতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়নে সম্মত হয়েছে ১৭টি বাণিজ্যিক ব্যাংক। স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলোর আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ৬০ হাজার কোটি টাকার এই বিশেষ প্যাকেজের ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল থেকে দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ৪১ হাজার কোটি টাকা জোগাবে বাণিজ্যিক ব্যাংকগুলো। পুরো তহবিলের মধ্যে শুধু বন্ধ কারখানা চালুর…

আরও পড়ুন

সরকারি নানামুখী আশ্বাসের পরও শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহের কোনো উন্নতি হয়নি। ফলে দেশের অর্ধেকেরও বেশি টেক্সটাইল মিলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শিল্প খাতসংশ্লিষ্টরা। গ্যাসের টানা ঘাটতিতে টেক্সটাইলের পাশাপাশি তৈরি পোশাক (আরএমজি), ইস্পাত, কাগজ, সিরামিক ও পার্টিকেল বোর্ড কারখানায়ও উৎপাদন নেমে এসেছে তলানিতে।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুযায়ী, তাদের ১,৮০০টিরও বেশি সদস্য কারখানার মধ্যে ৯০০টিরও বেশি মিল বর্তমানে গ্যাস না থাকায় পুরোপুরি বন্ধ। নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলের মালিকরা জানান, গত শুক্রবার কিছু এলাকায় সরবরাহে কিছুটা উন্নতি দেখা গেলেও তা স্থায়ী হয়নি। বর্তমানে কারখানাগুলোতে গ্যাসের প্রেশার শূন্যের কাছাকাছি, যা সরকারের প্রতিশ্রুতি দেওয়া ১৫ পিএসআই…

আরও পড়ুন