- আজ আন্তর্জাতিক সমমুজুরী দিবস, কেনো অসম নারীর মজুরি
- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
Author: মিরর নিউজ
ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওনা পরিশোধ না করা হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’-এর ব্যানারে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের ভুক্তভোগী শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, সকালে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একত্র হন আন্দোলনকারীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা বাইপাইল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে পুনরায় মিছিল করে বগাবাড়ী এলাকায় এসে কর্মসূচি শেষ করেন তাঁরা।সমাবেশে বক্তব্য দেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, গত মার্চে ঈদের…
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের বিলাসবহুল বিয়ের পোশাক। এখানকার উৎপাদিত দৃষ্টিনন্দন ওয়েডিং গাউন, স্যুট, জ্যাকেট ও অন্যান্য সামগ্রী যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বজুড়ে প্রায় ৩৭টি দেশে রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিক পোশাক বাজারে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ।জার্মান বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠান ‘ইউবিএফ ব্রাইডাল লিমিটেড’ ২০২২ সালের এপ্রিলে প্রায় ১০ মিলিয়ন ডলার প্রাথমিক মূলধন নিয়ে আদমজী ইপিজেডে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩৫৭ জন কর্মী কর্মরত আছেন। ২০২৫-২৬ অর্থবছরে কারখানাটি থেকে ৫.২৭ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে পাঠানো হয়েছে। চলতি অর্থবছরে তাদের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ থেকে ৯ মিলিয়ন ডলার।সাধারণ তৈরি…
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লিভাই স্ট্রস অ্যান্ড কোম্পানির (লিভাইস) বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য ডেটা ও সরবরাহকারী নথির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ব্র্যান্ডটির মোট উৎপাদিত জিন্সসহ বিভিন্ন পোশাকের অন্তত ২০ শতাংশ সরবরাহ করছে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো। প্রতিষ্ঠানটির ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১২০টি দেশে ব্যবসা পরিচালনা করা লিভাইস প্রায় ৩২টি দেশ থেকে পণ্য সংগ্রহ করে। নীতিগতভাবে কোনো একক দেশ থেকে মোট সরবরাহের ৩০ শতাংশের বেশি পণ্য নেয় না প্রতিষ্ঠানটি। চীনা পোশাক প্রস্তুতকারক নিউএশিয়া গার্মেন্টসের এক বিশ্লেষণে দেখা যায়, লিভাইসের বৈশ্বিক ডেনিম সরবরাহে চীনের অংশ ২০ থেকে ৩০ শতাংশ এবং বাংলাদেশের অবদান প্রায় ২০…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তুলনামূলক সস্তায় তৈরি পোশাক সরবরাহ করেও রপ্তানি বাজার হারাচ্ছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ও পণ্যের গড় দাম—উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে, প্রতি কেজিতে অর্ধেকেরও বেশি দাম বেশি পেয়েও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভিয়েতনামী পোশাক। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রথমার্ধে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৬.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৬৪ বিলিয়ন ইউরোয়। এই সময়ে প্রতি কেজি পোশাকে বাংলাদেশের গড় আয় ছিল ১৩.৮৮ ইউরো, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৯ শতাংশ কম। রপ্তানির পরিমাণ ও দর দুটিই কমায় ইইউর সামগ্রিক…
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পোশাক কারখানা ‘ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড’ বছরে প্রায় ৯৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করছে। রোমানিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক বাজারের জন্য বছরে প্রায় ৫০ লাখ পিস পুরুষদের পোশাক উৎপাদিত হচ্ছে। ২০১২ সালে যাত্রা শুরু করা এই কারখানায় এখন পর্যন্ত ৪৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। বিশ্বমানের এই কারখানাটিতে এইচঅ্যান্ডএম, জারা, মার্কস অ্যান্ড স্পেনসার, সিঅ্যান্ডএ ও প্রাইমার্কের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য টেইলর্ড স্যুট, ব্লেজার, ফরমাল ট্রাউজার ও জ্যাকেট তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এসব স্যুটের মূল্য ব্র্যান্ডভেদে ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত।…
বাংলাদেশে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ১৪টি বৃহৎ শিল্পগোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১৮ সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত থেকে এটিই প্রথম কোনো ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর। সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গেও তাঁদের বৈঠকের কথা রয়েছে। এছাড়া বুধবার সকালে ঢাকা ছাড়ার আগে ভারতীয় প্রতিনিধিদলটির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই…
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা নিজ দেশে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই বিশাল বিনিয়োগ দ্রুত বাস্তবায়নে ওয়ান-স্টপ সেবা, জমি বা লিজ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো এবং আইনি সুরক্ষার জোর দাবি জানিয়েছেন তারা। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ‘বাংলাদেশ সিআইপি-বিজনেস অ্যাসোসিয়েশন’।সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, প্রস্তাবিত এই অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটালভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং, ই-রেন্টাল সার্ভিস, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করা হবে। এ ছাড়া আমিরাতে মূলধন সংকটে থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের…
দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আরও পরিবেশবান্ধব ও আধুনিক করতে নেদারল্যান্ডসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। ‘সার্কুলার অর্থনীতি’ বা সম্পদ সাশ্রয়ী ও পুনর্ব্যবহারযোগ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। এতে সবুজ প্রযুক্তির প্রসারের পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি সক্ষমতা ও প্রতিযোগিতা নতুন গতি পাবে। সোমবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে চুক্তিটি বাস্তবায়িত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে দেশটির জলবায়ু ও সবুজ প্রবৃদ্ধিবিষয়ক মন্ত্রী স্টিন্টিয়ে ভ্যান ভেল্ডহোভেন এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বমানের পোশাক শিল্পের সাপ্লাই চেইনে টিকিয়ে থাকতে হলে সার্কুলার…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও তিন শিক্ষার্থীকে অর্থদণ্ড ও মুচলেকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও বুটেক্স ছাত্রদলের দপ্তর সম্পাদক সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্ত এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বর্ষণ বণিক। অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই বিভাগের…
৯৯৩ কোটি টাকা পাওনা আদায়ে বেক্সিমকো লিমিটেডের প্রায় ২৬ একর বন্ধকি জমি ও সম্পত্তি নিলামে তুলেছে রূপালী ব্যাংক। গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন মৌজায় অবস্থিত এই সম্পত্তি বিক্রির জন্য সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ব্যাংক সূত্রে জানা যায়, বেক্সিমকো টেক্সটাইলের (যা পরবর্তীতে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত হয়) কাছে রূপালী ব্যাংকের মূল পাওনা ৯৯৩ কোটি টাকা। এই অনাদায়ী ঋণ আদায়ে নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজার ১৭ দশমিক ৪১ একর এবং গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাপাসিয়াসহ বিভিন্ন এলাকার ৮ দশমিক ৫৫ একরসহ মোট ২৫ দশমিক ৯৬ একর জমি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী দরদাতাদের আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর…

