সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়, বাড়ছে নিম্নস্তরের সিগারেটের দামদেশে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকে আগামী ছয় মাস (১৮০ দিন) এ সুবিধা পাবেন আমদানিকারকেরা।

সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত মেয়াদে সৌরবিদ্যুৎ প্ল্যান্টের জন্য আনা যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর মওকুফ করা হবে।

এই পদক্ষেপের ফলে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে, যা বিদ্যুৎ ঘাটতি কমিয়ে শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এতে অবৈধ সিগারেটের বাজার নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।এছাড়া, বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘বিনিয়োগ প্রসার ও সুরক্ষা চুক্তি’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া ১০ বছর মেয়াদি এই চুক্তির লক্ষ্য দেশে হংকংয়ের বিনিয়োগের সুরক্ষা দেওয়া ও নতুন বিনিয়োগ আকর্ষণ করা। বর্তমানে বাংলাদেশে বিদেশি সরাসরি বিনিয়োগে ষষ্ঠ স্থানে রয়েছে হংকং। চুক্তিটি কার্যকর হলে তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও সার্বিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com