- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
- আটকে আছে বন্ধ কারখানার জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা
Author: মিরর নিউজ
উচ্চ উৎপাদন খরচ এবং তীব্র জ্বালানি সংকটের মতো নানা প্রতিকূলতার মধ্যেও দেশের তৈরি পোশাক খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) পোশাক খাতের নিট রপ্তানি আয় আগের প্রান্তিকের তুলনায় ১০ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত নিটওয়্যার পণ্যের ওপর ভর করেই এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক পর্যালোচনা অনুযায়ী, এপ্রিল থেকে জুন প্রান্তিকে তৈরি পোশাক খাত থেকে নিট রপ্তানি আয় হয়েছে ৬২৩ কোটি মার্কিন ডলার। এর আগের প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এই আয়ের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ডলার। এছাড়া গত অর্থবছরের একই সময়ের (৫১৭ কোটি ডলার) তুলনায় এবার নিট রপ্তানি আয় বেড়েছে প্রায়…
শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে টিয়ার শেলের আঘাত ও লাঠিচার্জে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গ্রুপের কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা যায়, লুসাকা গ্রুপের প্রোডাকশন ম্যানেজার মেহেদী হোসেনের বিরুদ্ধে এক নারী শ্রমিককে হয়রানির অভিযোগ ওঠে। শ্রমিকরা তাঁর বরখাস্তের দাবি জানালে গত ৪ আগস্ট কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করার আশ্বাস দেয়। তবে ওই দিন বিকেলেই তিনি পুনরায় কারখানায় যোগ দিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জের ধরে গত ৬ আগস্ট একই ভবনে অবস্থিত লুসাকা গ্রুপের…
গ্যাস-বিদ্যুৎ তীব্র সংকট এবং ব্যাংক ঋণসহ নানামুখী আর্থিক টানাপোড়েনে গত এক মাসে দেশের প্রায় ৬০০টি বস্ত্র কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এতে বস্ত্র খাতে আগে থেকে বন্ধ থাকা মিলসহ বর্তমানে মোট বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৯০০টিতে দাঁড়িয়েছে। মঙ্গলবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক শেষে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দেশজুড়ে বন্ধ হয়ে যাওয়া এসব কারখানার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকাটি দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে বিশেষ সহায়তা চাওয়া হবে। সংকট উত্তরণে বিটিএমএ-এর পক্ষ থেকে সরকারের কাছে ব্যাংক ঋণ পরিশোধে দুই বছরের ‘গ্রেস পিরিয়ড’ বা বিশেষ ছাড় দাবি করা…
তৈরি পোশাক রপ্তানির সূতিকাগার হলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এ শিল্পে বড় ধস নেমেছে। মূলধনের ঘাটতি, ব্যাংকিং জটিলতা, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট এবং প্রয়োজনীয় নীতিসহায়তার অভাবে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একসময় দেশের পোশাক রপ্তানির সিংহভাগ যোগানো চট্টগ্রাম এখন এ খাতে ক্রমেই পিছিয়ে পড়ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১৯৭৮ সালে চট্টগ্রামের কালুরঘাটে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পোশাক রপ্তানির শুভসূচনা হয়েছিল। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই অঞ্চলে তৈরি পোশাক খাতের স্বর্ণযুগ চলে। ওই সময় চট্টগ্রামেই প্রায় ৮০০ কারখানা ছিল, যা দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করত। তবে ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনার পর বৈশ্বিক কমপ্লায়েন্স বজায়…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ করে নারী শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২৩ আগস্ট) ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের ওই কারখানাটিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা সূত্রে জানা যায়, গত শুক্রবার ইপিজেডের ওই কারখানার নতুন ভবনে কাজ করার সময় কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দেখতে দেখতে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেলে সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়। অসুস্থদের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে রোববার সকালে শ্রমিকরা কাজে ফিরলে আবারও অন্তত ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানা জুড়ে আতঙ্কের সৃষ্টি হলে ছুটাছুটি…
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় অস্ত্রের মুখে পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বড় ভবানীপুর এলাকার ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ নামের পোশাক কারখানায় এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে মূল ভবনে ঢুকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। ডাকাতেরা পাটের রশি ও কাপড়ের টুকরো দিয়ে তাঁদের হাত-পা বেঁধে ৭ হাজার ৩৫০ কেজি সুতা এবং ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ৫০…
দেশে চলমান তীব্র গ্যাস সংকটে তৈরি পোশাক খাতের উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক ঋণখেলাপি ঘোষণা না করার অনুরোধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। একই সঙ্গে সংকটকালীন সময়ে কারখানা পরিচালনায় সরকারের স্পষ্ট নির্দেশনা চেয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত এক মাস ধরে তীব্র গ্যাস সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ হাতছাড়া হয়ে…
বঙ্গোপসাগরে এলএনজিবাহী নতুন জাহাজ পৌঁছানোর পর টানা তিন দিন বন্ধ থাকা এক্সিলারেট টার্মিনাল থেকে পাইপলাইনে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে জ্বালানির প্রবাহ কিছুটা বাড়লেও দেশজুড়ে তৈরি হওয়া তীব্র গ্যাস সংকট এখনই পুরোপুরি কাটছে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে এক্সিলারেট টার্মিনাল থেকে ১০ কোটি ঘনফুট হারে এলএনজি দেওয়া শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩০ কোটি ঘনফুটে। আমদানিকৃত এলএনজির খালাস পুরোদমে শুরু হলে সরবরাহ আরও কিছুটা বেড়ে ২৩৭ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। ঘাটতি সামাল দিতে সাধারণত ২৭০ কোটি…
রাজশাহীর শত বছরের ঐতিহ্যবাহী রেশম শিল্প এখন মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী সিল্কের বাজার দখল করে নিয়েছে বিদেশি কাপড়, ভারতীয় শাড়ি ও নন-সিল্ক থ্রি-পিস। কাঁচামালের তীব্র সংকট ও উৎপাদন খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে এই শিল্প যেমন গতি হারিয়েছে, তেমনি রাজশাহী বিসিক শিল্প এলাকার ৭৬টি বেসরকারি কারখানার মধ্যে ৭০টিই ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, বর্তমানে শুধু রেশমের ওপর নির্ভর করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। গত কয়েক বছরে রেশম সুতা ও কাঁচামালের দাম বহুগুণ বেড়েছে। পাঁচ বছর আগে যে সুতা প্রতি কেজি ৩ থেকে ৪ হাজার টাকায় কেনা যেত, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার টাকায়। এর…
দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে উৎপাদনে চরম বিপর্যয় ঘটলেও বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমাচ্ছে না আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প জ্বালানির মাধ্যমে সময়মতো পণ্য সরবরাহ বজায় রাখায় বিদেশি ব্র্যান্ডগুলো দেশের পোশাক খাতের ওপর আস্থা বজায় রাখছে। তবে নিরবচ্ছিন্ন সরবরাহ ধরে রাখতে গিয়ে কারখানাগুলোর উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে, যা শিল্প উদ্যোক্তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক শীর্ষস্থানীয় কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার কমানোর কোনো পরিকল্পনা তাদের নেই। নির্ধারিত সময়ে শিপমেন্ট পৌঁছানোয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও তৈরি পোশাক খাতের এই পরিস্থিতি নিয়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন। বর্তমানে…

