- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
- আটকে আছে বন্ধ কারখানার জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা
Author: মিরর নিউজ
আমদানি ও রপ্তানি পণ্য খালাসে অহেতুক বিলম্ব এবং পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসা সহজীকরণ ও ব্যবসায়িক খরচ কমানোর লক্ষ্যে দেশের সব কাস্টম হাউসের জন্য ১৩টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে সংস্থাটি। এনবিআরের জারি করা চিঠিতে বলা হয়েছে, কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় নথির বাইরে বাড়তি কোনো কাগজপত্র আমদানিকারকদের কাছ থেকে চাওয়া যাবে না। যেসব দলিল ইতিমধ্যে অনলাইনে জমা দেওয়া হয়েছে, সেগুলোর ম্যানুয়াল বা কাগজের কপি দাখিল করাও নিষ্প্রয়োজন। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট শুল্ক ফাঁকির তথ্য ছাড়া একই পণ্যচালান বারবার সরেজমিন কায়িক পরীক্ষা করা যাবে না। কাস্টমস অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার অপ্রয়োজনীয় ধাপ পরিহার করতে হবে। যেসব…
বাংলাদেশের পণ্য আমদানির শীর্ষে দীর্ঘদিনের রাজত্ব হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে বস্ত্রশিল্পের মূল কাঁচামাল তুলা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তুলা আমদানিতে দেশের মোট ব্যয় হয়েছে প্রায় ৩০৭ কোটি (৩.০৭ বিলিয়ন) মার্কিন ডলার। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) তুলা আমদানিতে ব্যয় হয়েছিল ৩৪৫ কোটি ডলার; ফলে এক বছরের ব্যবধানে এই খাতে খরচ কমেছে প্রায় ১১ শতাংশ। অন্যদিকে তুলাকে পেছনে ফেলে প্রথমবারের মতো দেশের আমদানি পণ্যের শীর্ষ স্থান দখল করেছে ডিজেল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী অর্থবছরে দেশের ৪৬টি কাস্টমস স্টেশন দিয়ে আমদানিকৃত পণ্যের মোট ঘোষিত মূল্য ছিল ৭ হাজার ৩১২ কোটি ডলার। এর মধ্যে ১১টি পণ্যের প্রতিটির আমদানি…
গাজীপুরের কালিয়াকৈরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শালবনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামে এক পোশাক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় পরিবারসহ বাস করতেন এবং কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি গলাচিপা শালবনে ছাগল চরাতে গিয়ে গলায় রশি প্যাঁচানো একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ বিকেলে ঘটনাস্থলে…
স্থানীয় টেক্সটাইল মিলের তৈরি কাপড় ও আনুষঙ্গিক কাঁচামালের ব্যবহার বাড়ায় দেশে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বিদেশি কাঁচামাল আমদানির খরচ কমে আসায় পোশাক রপ্তানি থেকে অর্জিত আয়ের বড় একটি অংশ দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৯ কোটি ৮২ লাখ ডলার। এর মধ্যে কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৮৬ কোটি ৯৭ লাখ ডলার বা মোট আয়ের ৩৮.৩২ শতাংশ। ফলে এই প্রান্তিকে মূল্য সংযোজনের হার দাঁড়িয়েছে ৬১.৬৮ শতাংশে। গত বছরের একই প্রান্তিকে কাঁচামাল আমদানিতে খরচ হয়েছিল ৪৩.২২ শতাংশ এবং মূল্য…
তৈরি পোশাক খাতে মোট রপ্তানি আয় বাড়লেও তার একটি বড় অংশ চলে যাচ্ছে কাঁচামাল আমদানিতে। ফলে পোশাক খাতের সামগ্রিক রপ্তানির তুলনায় অর্থনীতিতে প্রকৃত বা নিট বৈদেশিক মুদ্রার যোগান কিছুটা কম থাকছে। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সর্বশেষ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৬) পর্যালোচনার তথ্য অনুযায়ী, পোশাক খাতের প্রতি ১০০ ডলার রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে প্রায় ৩৮ ডলার ব্যয় হচ্ছে। অর্থাৎ আমদানির পর দেশে থাকছে প্রায় ৬২ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশ থেকে মোট এক হাজার ১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। একই সময়ে কাঁচা তুলা, সুতা, সিনথেটিক ও ভিসকস ফাইবার, কাপড় এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক পণ্য আমদানিতে খরচ…
জ্বালানি সংকটের প্রভাব ক্রমেই গভীর হচ্ছে দেশের বস্ত্র ও পোশাক শিল্পে। গ্যাসের স্বল্প চাপ এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতার বড় অংশই অব্যবহৃত থাকছে। কোথাও সীমিত পরিসরে উৎপাদন চলছে, আবার কোথাও বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে দিনের বড় সময়জুড়ে যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, উৎপাদন প্রক্রিয়ার মাঝখানে বিদ্যুৎ চলে যাওয়া শুধু উৎপাদনের পরিমাণ কমাচ্ছে না, পণ্যের মানের ওপরও প্রভাব ফেলছে। বিশেষ করে যেসব বস্ত্র ও পোশাক নির্দিষ্ট মান ও সময়সীমার মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে সরবরাহ করার কথা, সেখানে উৎপাদন ব্যাহত হলে তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি। এতে ক্রেতাদের আস্থার পাশাপাশি রপ্তানি আদেশ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।…
১৯ বছর ধরে লড়াই চালিয়ে অবশেষে হেরে গেলেন রাজধানীর মিরপুরের ‘ম্যাট্রিক্স ড্রেসেস’ কারখানার মালিক মাহবুবুল হাসান। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে এই রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি। এতে কাজ হারিয়েছেন ১৭৭ জন শ্রমিকসহ মোট ১৯০ জন কর্মী। ব্যবসায়ের টানা মন্দা, আন্তর্জাতিক বাজারে সংকট ও স্থানীয় বিভিন্ন প্রতিকূলতায় বাধ্য হয়েই কারখানাটিতে তালা ঝুলিয়ে দিতে হয়েছে। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য গ্রুপে এক বার্তায় নিজের এই ব্যর্থতা ও সহায় সম্বল হারানোর কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হাসান ফয়সাল। তিনি জানান, নানা উপায়ে চেষ্টা করেও প্রতিষ্ঠান রক্ষা করতে পারেননি। এখন পাওনাদারদের দেনা শোধ করতে বিক্রির জন্য কারখানাটির সুব্যবস্থা খুঁজছেন তিনি। যেভাবে…
উৎপাদন খরচ বৃদ্ধি, অর্থায়ন সংকট, গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় চরম সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। গত সাড়ে তিন বছরে সারা দেশে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ২৭টি কারখানা বন্ধ হয়ে চাকরি হারান ৮ হাজার ৯২০ জন শ্রমিক। ২০২৪ সালে বন্ধ হয় আরও ৬১টি পোশাক কারখানা, যাতে কর্মহীন হন ৩৯ হাজার ৪৭০ জন।তবে সবচেয়ে বড় আঘাত আসে ২০২৫ সালে। ওই এক বছরেই বন্ধ হয়ে যায় ১৬৮টি কারখানা, যা আগের বছরের তুলনায় প্রায়…
গ্রীষ্ম পেরিয়ে বর্ষা শেষ হয়েছে। কিন্তু সূর্যের চোখ রাঙানি কমেনি। দিনের বেলা প্রখর রোদে বের হওয়া দায়। তীব্র রোদে স্বস্তি পেতে অনেকেই সাদা রঙের পোশাক পরার পরামর্শ দেন। কিন্তু রং কি আসলেই এসব ক্ষেত্রে কাজ করে?শুনতে কিছুটা খাপছাড়া মনে হলেও তাপ নিয়ন্ত্রণে পোশাকের রঙের সামান্য ভূমিকা আছে। বিশেষ করে আলোকিত পরিবেশের কারণে তাপমাত্রা কমে-বাড়ে—এ কথা আসলেই সত্য। কোনো কিছুর ওপরে আলো এসে পড়লে বেশ কিছু ঘটনা ঘটে। কিছু আলো প্রতিফলিত হয়, অর্থাৎ বস্তুর গায়ে লেগে আবার উল্টো পথে চলা শুরু করে। কিছু আলো বস্তুর অণু-পরমাণুর ফাঁক গলে খানিকটা বেঁকে ওপাশে বেরিয়ে যায়, অর্থাৎ প্রতিসরণ ঘটে। আর কিছুটা আলো বস্তুতে শোষিত…
বিশ্বব্যাপী পোশাকের বাজারে সুতি বা কটন কাপড়ের চাহিদা ধীরে ধীরে কমলেও বাংলাদেশ এখনো সুতা বা কটননির্ভর পণ্য উৎপাদনেই আটকে রয়েছে। আন্তর্জাতিক বাজারে কৃত্রিম তন্তু বা নন-কটন পোশাকের জোগান ও চাহিদা দ্রুত বাড়লেও সেটির সঙ্গে তাল মেলাতে পারছে না দেশীয় পোশাক খাত। ফলে বৈশ্বিক চাহিদার পরিবর্তন ও পণ্যের বৈচিত্র্যায়ণে অন্যান্য প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশ ক্রমশ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের (আইটিসি) ২০২১ থেকে ২০২৫ সালের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববাজারে কটনভিত্তিক পোশাকের দখল ২০২১ সালের ৪৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪১ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। একই সময়ে…

