- জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
- বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন
- জ্বালানি সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার ক্রয়াদেশ বাতিল
- আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে স্পিকইজি ১.০ অনুষ্ঠিত
- ডেঙ্গুতে মারা গেলেন বুটেক্স কর্মচারী রশিদ হাসান রাজু
- পোশাক খাতে অটোমেশন বাড়াতে ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউস চালু
- আটকে আছে বন্ধ কারখানার জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা
Author: মিরর নিউজ
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে ফের অনিশ্চয়তার মুখে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। গত দুই বছরে প্রায় ৪৩৬টি পোশাক কারখানা বন্ধ হয়ে অন্তত আড়াই লাখ শ্রমিক কর্মহীন হয়েছেন। তবে একই সময়ে নতুন করে উৎপাদনে এসেছে ৩৩৬টি কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই লাখ মানুষের। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের পর এবার জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা পোশাক শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে পরিচালন ব্যয় এবং কমছে কারখানার সক্ষমতার ব্যবহার। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সংগঠনটির সদস্যভুক্ত ২৬০টি ওভেন পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে…
আগামী নভেম্বর থেকে দেশেই মিলবে মার্কিন তুলা: কমবে খরচ ও লিড টাইমচট্টগ্রামের আনোয়ারায় সরকারি মুক্ত বাণিজ্য অঞ্চলের (ফ্রি ট্রেড জোন) কাছে দেশের প্রথম বেসরকারি মার্কিন তুলার ওয়্যারহাউজ (গুদাম) স্থাপিত হয়েছে। ফলে আগামী নভেম্বর থেকে দেশীয় টেক্সটাইল মিলগুলো চট্টগ্রাম থেকেই সরাসরি চাহিদা অনুযায়ী মার্কিন তুলা সংগ্রহ করতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে তুলা আমদানির দীর্ঘ সময়, দরপতনের ঝুঁকি এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী আশওয়ার রহমানের নেতৃত্বাধীন ‘আমেরিবাংলা করপোরেশন’ স্থানীয় এক অংশীদারের সঙ্গে যৌথভাবে এই ওয়্যারহাউজটি পরিচালনা করছে। আগামী ১৮ নভেম্বর থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১০০ টন তুলা নিয়ে একটি…
গাজীপুরে কেয়া গ্রুপের ৬১৩ শ্রমিক ছাঁটাই, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েনগাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের বিভিন্ন কারখানা থেকে ৬১৩ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিট কম্পোজিট, স্পিনিং, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের তালিকা টানিয়ে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এসে তালিকায় নিজেদের নাম দেখে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, বকেয়া বিলের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের চেয়ে বেশি জনবল থাকায় প্রশাসনিক ও উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই…
১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শর্ত আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সরকারের এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ ও অবাস্তব আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গত ৭ সেপ্টেম্বর এনবিআরের কাস্টমস, রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়, এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে আর বন্ড সুবিধা পাওয়া যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, প্রকৃত রপ্তানিকারকদের আমদানিকৃত সুতার প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে পণ্য খালাস করতে…
সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়, বাড়ছে নিম্নস্তরের সিগারেটের দামদেশে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকে আগামী ছয় মাস (১৮০ দিন) এ সুবিধা পাবেন আমদানিকারকেরা। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত মেয়াদে সৌরবিদ্যুৎ প্ল্যান্টের জন্য আনা যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর মওকুফ করা হবে। এই পদক্ষেপের ফলে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে, যা বিদ্যুৎ ঘাটতি…
ভিয়েতনামের চেয়ে আরও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল’ (অটেক্সা)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রপ্তানির পরিমাণ ও পণ্যের গড় দাম (ইউনিট প্রাইস)—দুই সূচকেই এগিয়ে রয়েছে ভিয়েতনাম। এর ফলে মার্কিন বাজারে বর্তমানে ভিয়েতনামের পোশাক রপ্তানির পরিমাণ বাংলাদেশের প্রায় দ্বিগুণে পৌঁছেছে। অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, চলতি পঞ্জিকা বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের সার্বিক পোশাক আমদানি ৯ শতাংশের মতো কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৩ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল ৪ হাজার ৫৮০ কোটি ডলার। বাজারে সামগ্রিক মন্দা থাকা সত্ত্বেও ভিয়েতনাম নিজেদের অবস্থান ধরে রাখতে পারলেও বাংলাদেশের পতন হয়েছে তুলনামূলক বেশি। আলোচ্য…
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে দেশটির বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের গড় দাম উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ২.২৬ শতাংশ হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ডেটা উৎস ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা)-এর তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে অর্জিত আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৬.৫০ শতাংশ কমেছে। অন্যদিকে পণ্য পাঠানোর পরিমাণ বা ভলিউম কমেছে ৪.৩৪ শতাংশ। এতে স্পষ্ট যে, রপ্তানির পরিমাণের চেয়ে মোট রপ্তানি আয় তুলনামূলক বেশি…
দেশের তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত করতে যৌথ উদ্যোগ নিয়েছে বিজিএমইএ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ। শ্রমজীবী মানুষের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত ‘সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক’ এক আলোচনা সভায় এ বিষযে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সভায় মূল বক্তব্যে ড. মো. সুরাতুজ্জামান জানান, সংশোধিত শ্রম আইন ২০২৬ অনুযায়ী, যেসব কারখানায় ১০০ জনের বেশি শ্রমিক কর্মরত রয়েছে, সেখানে পেনশন…
রাজধানীসহ সারা দেশে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বাসা-বাড়ির রান্নাঘর থেকে শুরু করে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং সিএনজি স্টেশন—সর্বত্রই এখন জ্বালানির তীব্র অভাব। সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানালেও, অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস এবং এলএনজি আমদানির অনিশ্চয়তার কারণে নির্দিষ্ট সময়ে সংকট মেটানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চাহিদা ও সরবরাহে বিশাল ঘাটতি পেট্রোবাংলার পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। এর বিপরীতে দৈনিক সরবরাহ হচ্ছে মাত্র ২৩৩ কোটি ৬০ লাখ ঘনফুট—যার মধ্যে দেশীয় উৎস থেকে ১৬২ কোটি ৪০ লাখ এবং এলএনজি থেকে আসছে ৭১ কোটি ২০ লাখ ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদার বিপরীতে…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবিক্রীত পোশাক, অনুষঙ্গ ও জুতা ধ্বংস বা পোড়ানোর ওপর আইনি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় বিশ্ব ফ্যাশন শিল্পে বড় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইইউ-এর ‘টেকসই পণ্যের পরিবেশবান্ধব নকশা বিধিমালা’ শীর্ষক এই নতুন নীতিমালার ফলে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপে পোশাক সরবরাহ শৃঙ্খলে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিশেষজ্ঞদের মতে, পরিবেশ সুরক্ষার এই আইনি বাধ্যবাধকতা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনই সময়োপযোগী প্রস্তুতি নিলে এটি একটি সম্ভাবনাময় সুযোগেও রূপান্তরিত হতে পারে।ইউরোপীয় পরিসংখ্যান অনুযায়ী, মহাদেশটিতে প্রতিবছর বাজারে আসা পোশাকের ৪ থেকে ৯ শতাংশ অবিক্রীত অবস্থায় নষ্ট বা ধ্বংস করে ফেলা হয়। এতে বার্ষিক প্রায় ৫৬ লাখ টন কার্বন ডাই-অক্সাইড…

