Author: মিরর নিউজ

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ২২ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। সাপ্তাহিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৪ শতাংশ। ২৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা গড় দৈনিক লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৪…

আরও পড়ুন

বিশ্বজুড়ে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য ও লজিস্টিকস সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত টেক্সটাইল সাপ্লাই চেইন (সরবরাহ শৃঙ্খল) গড়ে তোলা সম্ভব, যা আন্তর্জাতিক বাজারে উভয় দেশের প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং সিইএমএস-গ্লোবাল যৌথভাবে ‘সীমান্তহীন লজিস্টিকস ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বাংলাদেশ-ভারত টেক্সটাইল ভ্যালু চেইন এগিয়ে নেওয়া’ শীর্ষক এই বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল…

আরও পড়ুন

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র ২৮২টি এবং নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-র ১২৩টি কারখানা রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।পোশাক কারখানা বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, বৈশ্বিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, অর্থ পাচারের কারণে ব্যাংক খাতে তারল্য সংকট এবং বিদেশি ক্রেতাদের…

আরও পড়ুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৭৫০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৩৬ কোটি ৪৯ লাখ ডলার বা ৫.১২ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানিতে কিছুটা পতন দেখা দিলেও আগস্টে নিট ও ওভেন দুই খাতেই জোরালো ইতিবাচক ধারা ফেরায় সার্বিক হিসাব লাভজনক অবস্থানে রয়েছে। ইপিবির উপাত্ত বলছে, চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৭৪৯ কোটি ৫৬ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭১৩ কোটি ৬ লাখ ডলার। দুই মাসের…

আরও পড়ুন

বিশ্বের তৈরি পোশাক বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রাখলেও নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের পোশাক খাত। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাব, লাগামহীন উৎপাদন খরচ, চট্টগ্রাম বন্দরের ধীরগতি এবং দীর্ঘ লিড টাইমের (পণ্য উৎপাদন ও সরবরাহের সময়) কারণে বৈশ্বিক ক্রেতারা বিকল্প বাজারের দিকে নজর দিচ্ছেন। এই সুযোগে বাংলাদেশের পোশাক কার্যাদেশের একটি অংশ ভারতের বাজারে চলে যাচ্ছে।খাতসংশ্লিষ্টদের মতে, আধুনিক দ্রুত পরিবর্তনশীল ফ্যাশন বাজারে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিপমেন্টের দীর্ঘসূত্রতাই ক্রেতাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করছে। তথ্য অনুযায়ী, বাংলাদেশে অর্ডারের পণ্য জাহাজে তুলতে গড়ে ৬০ থেকে ৯৫ দিন সময় লাগে। সেখানে ভারতে এ সময় লাগে ৪৫ থেকে ৬০ দিন, ভিয়েতনামে ৬০…

আরও পড়ুন

তীব্র গ্যাস-সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বৈদেশিক কার্যাদেশ কমে যাওয়ার কারণে দেশের তৈরি পোশাক শিল্প চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত তিন বছরে উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দেশজুড়ে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান সংকট মোকাবিলা ও শিল্পখাতকে টিকিয়ে রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক ঋণের সুদ কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি জোরদারসহ ছয় দফা দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে রাষ্ট্রপতির কাছে পোশাক…

আরও পড়ুন

তৈরি পোশাকের পাশাপাশি অপ্রচলিত বেশ কিছু পণ্যের চাঙ্গা ভাবের ওপর ভর করে দেশের রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৬ সালের আগস্ট মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.১৪ শতাংশ বেশি। ২০২৫ সালের আগস্টে এই আয়ের পরিমাণ ছিল ৩.৯২ বিলিয়ন ডলার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মোট রপ্তানি আয় দাঁড়ায় ৯.১৬ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮.৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম দুই মাসে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫.৪৩ শতাংশ।…

আরও পড়ুন

পোশাক খাতের লিড টাইম কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স না থাকা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন বা বিশেষ সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নীতিগত অনুমতি দিয়েছে সংস্থাটি। সম্প্রতি এনবিআরের রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক সাধারণ আদেশে এ কথা জানানো হয়। এনবিআর জানিয়েছে, দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও অভ্যন্তরীণ মূল্যসংযোজন বাড়ানোর স্বার্থে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী ডাইং কারখানার ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ সাপেক্ষে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা দেওয়া হচ্ছে। এনবিআরের আদেশ অনুযায়ী, এ সুবিধাপ্রাপ্তির জন্য কারখানাগুলোকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে…

আরও পড়ুন

দেশে নতুন ব্যবসা শুরু ও কোম্পানি নিবন্ধনের দীর্ঘসূত্রতা এবং দাপ্তরিক ভোগান্তি কমাতে পুরো প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গাপুরের দ্রুত ও আধুনিক ব্যবসা নিবন্ধন ব্যবস্থার মডেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) চালু করতে যাচ্ছে ‘ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম’ (ইবিআরএস)। নতুন এই অনলাইন সেবা চালু হলে উদ্যোক্তারা ঘরে বসেই নাম ছাড়পত্র পাওয়া থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন সনদপত্র গ্রহণ করতে পারবেন।প্রাথমিক পর্যায়ে অনলাইনে তথ্য জমা দেওয়ার পর কর্মকর্তাদের দ্রুত যাচাইয়ের মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করা হয়েছে। পরবর্তীতে পুরো কার্যক্রম শতভাগ স্বয়ংক্রিয় হলে এই সময় আরও কমে আসবে।সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে…

আরও পড়ুন

ঢাকার সাভারের আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অবহেলার অভিযোগে করা দুর্নীতি মামলার রায় পিছিয়ে গেছে। বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলাটি রায়ের তালিকা থেকে উত্তোলন করে অধিকতর যুক্তিতর্কের জন্য আগামী ৬ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলার রায় ঘোষণার কথা ছিল।আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পক্ষের আবেদন ছাড়াই বিচারক নিজ উদ্যোগে অধিকতর যুক্তিতর্কের প্রয়োজন মনে করায় মামলাটি রায়ের তালিকা থেকে তুলে নিয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন। মামলায় ভবনমালিক সোহেল রানাসহ মোট আটজন আসামি রয়েছেন।…

আরও পড়ুন