- নিটারের শিক্ষার্থীদের চোখে কোরবানির ঈদের আনন্দ
- কোরবানির ঈদ ঘিরে বুটেক্স শিক্ষার্থীদের ভাবনা ও অনুভূতি
- গরু কেনার সামর্থ্য নেই, তবু সন্তানের মুখে হাসি চান তারা: গার্মেন্টস শ্রমিকদের কোরবানির ঈদ
- বুটেক্সে শিক্ষক, কর্মকর্তাসহ একাধিক পদে চাকরির সুযোগ
- আইটিইটি নির্বাচন: যুগ্ম মহাসচিব পদে আলোচনায় ইঞ্জি: রেজাউল করিম রেজা
- সদস্যবান্ধব আইটিইটি গড়ারপ্রত্যয় মাইনুল ইসলাম পলাশের
- “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬”-এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো “টেক্সটাইল মিরর”
- টেক্সটাইল খাতে কর ১০ শতাংশে নামানোর দাবি মিল মালিকদের

Author: মিরর ডেস্ক
এক সময়ের শান্ত, প্রায় অনুন্নত জনপদ আশুলিয়া আজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই অঞ্চলটি কয়েক দশক আগেও ছিল কৃষিনির্ভর, অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা একটি এলাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গার্মেন্টস শিল্পের বিস্তার এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। কারখানা স্থাপন, শ্রমিকদের আবাসন, বাজার-ব্যবসার সম্প্রসারণ এবং উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে আশুলিয়া এখন এক প্রাণবন্ত শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। আশুলিয়ার অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি হলো তৈরি পোশাক শিল্প। নব্বইয়ের দশক থেকে এই অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে বিভিন্ন গার্মেন্টস কারখানা। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত ঢাকা ইপিজেড এবং আশপাশের শিল্প…
বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। শুধু তাই নয়, লাখো মানুষের জীবিকা নির্ভর করে গার্মেন্টশিল্পের ওপর। তবে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং পরিবেশগত সংকটের বাস্তবতায় এখন আর শুধু উৎপাদন বৃদ্ধি বা রপ্তানি আয়ের হিসাবই যথেষ্ট নয়। বিশ্ববাজারে টিকে থাকতে হলে এই পোশাক শিল্পকে হতে হবে পরিবেশবান্ধব, দায়িত্বশীল এবং টেকসই। সেই বাস্তবতা উপলব্ধি করেই বাংলাদেশের পোশাক শিল্প এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবুজ উৎপাদনের পথে। গার্মেন্টশিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শিল্পবর্জ্য ব্যবস্থাপনা। পোশাক কারখানায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, বর্জ,…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আদেশ মোতাবেক ৯ মার্চ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছুটি ও ১২ মার্চ থেকে আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ৯ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের…
আসন্ন ঈদুল ফিতরের আগে আর্থিক সংকটের কারণে চার থেকে পাঁচটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রেজওয়ান সেলিম বলেন, ঈদের ছুটির আগে কিছু কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধে সমস্যায় পড়তে পারে। তবে বিজিএমইএ ও ব্যাংকগুলো বিষয়টি সমাধানে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ব্যবসায়ীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও চেয়েছেন।…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফাঁকা থাকা আসনগুলো পূরণে আগামী ১০ মার্চ দুই পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি শেষে বেশির ভাগ আসন এখনো খালি রয়েছে। মোট ৬৩০টি আসনের মধ্যে এ পর্যন্ত ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে ৪২১টি আসন ফাঁকা আছে, যা তৃতীয় ধাপের মাধ্যমে পূরণ করা হবে। এ ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মার্চ প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে…
বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট ‘বিশ্বের বৃহত্তম কারুশিল্প বিপণন কেন্দ্র’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে। রোববার (৮ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং এ তথ্য জানায়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ উন্মোচনের মাধ্যমে এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় একটি বিশেষ মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের জীবন্ত প্রদর্শনভূমি হিসেবে তুলে ধরা হয়। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, এই স্বীকৃতি শুধু একটি রেকর্ড নয়; এর মাধ্যমে কারুশিল্পের সঙ্গে যুক্ত মানুষের অবদানও সম্মানিত হয়েছে। তাঁর ভাষায়, কারুশিল্পকে সম্মান জানানো…
ভোরের আলো ফোটার আগেই সাভারের বাসস্ট্যান্ড, আশুলিয়ার বাইপাইল কিংবা জিরাবো এলাকা ধীরে ধীরে ব্যস্ত হয়ে ওঠে। সকাল ছয়টার দিকে রাস্তাজুড়ে দেখা যায় অসংখ্য নারী শ্রমিকের ছুটে চলা। কারও চোখে ঘুমের ছাপ, কারও হাতে টিফিন ক্যারিয়ার, আবার কারও কোলে ঘুমন্ত শিশু। কারখানার সাইরেনের ডাক যেন তাদের প্রতিদিনের জীবনের ছন্দ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সচল রাখার এই নারীদের কাছে আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি প্রতিদিনের সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক। সাভারের একটি পোশাক কারখানায় প্রায় এক দশক ধরে কাজ করছেন রহিমা বেগম। নারী দিবসের সকালেও তিনি অন্য দিনের মতোই কর্মস্থলের পথে। কথা বলতে গিয়ে তিনি জানান, অনেকেই বলেন এই…
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীনের (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড এ লক্ষ্যে রোববার (৮ মার্চ ২০২৬) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ হ্যান জানজিয়াও চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, নতুন এই কারখানায় প্রতি বছর প্রায় ৪০…
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সমমর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিকরা একটি র্যালি বের করেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, নারী শ্রমিক কবিতা ও রেবেকা আক্তারসহ আরও কয়েকজন শ্রমিক নেতা। বক্তারা বলেন, তৈরি পোশাক খাতে কর্মরত অনেক নারী শ্রমিক এখনও কর্মক্ষেত্রে…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তৈরি ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডের পোশাক চালান বিমানবন্দরে আটকে আছে। ফলে ইউরোপ ও অন্যান্য বাজারে পণ্য পাঠাতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। পোশাক প্রস্তুতকারকরা জানিয়েছেন, জারা মালিক প্রতিষ্ঠান ইনডিটেক্স, এইচঅ্যান্ডএম, প্রাইমার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য তৈরি পোশাকের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ভারতের কিছু বিমানবন্দরে আটকে রয়েছে। কারখানা মালিকদের মতে, মধ্যপ্রাচ্যের আকাশপথের বড় অংশ এখনো বন্ধ থাকায় এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও এতিহাদসহ বেশ কয়েকটি বড় এয়ারলাইনস অনেক ফ্লাইট বাতিল করেছে। এর ফলে পোশাক পরিবহনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন…
