Author: মিরর ডেস্ক

রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি-এ অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ কর্মসূচি। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাওয়ার পাশাপাশি শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ। প্রধান অতিথির বক্তব্যে মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা আরও শক্তিশালী করতে বিকেএমইএ এবং ইউরোপভিত্তিক অ্যাক্ট প্রতিনিধিদলের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠককে খাতটির টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্পখাতে একটি অভিন্ন আচরণবিধি প্রণয়ন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা এবং পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে বিকেএমইএ ও অ্যাক্টের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আমল পোদ্দার, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং অ্যাক্টের নির্বাহী পরিচালক মিরা নিউমায়ার। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন প্রাইমার্কের মোহাম্মদ ইসমাইল, এইচঅ্যান্ডএম, জি-স্টার র’ এবং পেন্টল্যান্ড গ্রুপের প্রতিনিধিরা। বৈঠকে টেকসই…

আরও পড়ুন

শিল্পকারখানা ও সমাজব্যবস্থা থেকে কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা পুরোপুরি নির্মূল করার প্রক্রিয়াকে বলা হয় ‘ডিকার্বনাইজেশন’। সহজ কথায়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে যাওয়ার রূপান্তর এটি। কার্বন নিঃসরণ কমানোর এই বৈশ্বিক প্রচেষ্টায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছে ইউরোপ। তাদের উচ্চাভিলাষী ‘ইইউ গ্রিন ডিল’-এর পাশাপাশি করপোরেট সাসটেইনেবিলিটি রিপোর্টিং ডিরেক্টিভ (সিএসআরডি), কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম), ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন (ইএসপিআর) এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের (ডিপিপি) মতো বাধ্যতামূলক বিধিবিধানগুলো এটির মূল চালিকা শক্তি। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ কমানো। আর ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা (কার্বন নিউট্রালিটি) অর্জন। এই লক্ষ্য পূরণে…

আরও পড়ুন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জি. আয়ুব নবী খান জাতীয় পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ নীতিগত সংলাপে অংশ নিয়েছেন। গত ২১ এপ্রিল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় তিনি যোগ দেন। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সভায় উচ্চশিক্ষায় মান নিশ্চয়ন ব্যবস্থা শক্তিশালী করা, অ্যাক্রেডিটেশন মানদণ্ড উন্নত করা এবং দেশের শিক্ষাখাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসকদের মধ্যে মতবিনিময় ও নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একই দিনে প্রফেসর আয়ুব নবী খান জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যক্রম সম্প্রসারণ…

আরও পড়ুন

টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে ৪৩ সদস্যের একটি শক্তিশালী উপ-কমিটি গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। গত ২৬ এপ্রিল (রবিবার) এ্যাবের পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন। সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন। দেশের টেক্সটাইল খাতের প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগিয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উপ-কমিটির জন্য সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, দক্ষ ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (বিটিকেজি ২০২৬)। আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-এ চারদিনব্যাপী এ আয়োজন চলবে। প্রদর্শনীতে দেশি-বিদেশি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেবে। টেক্সটাইল শিল্পের উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, নতুন মেশিনারি এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে স্পিনিং, উইভিং, নিটিং মেশিনারি, এমব্রয়ডারি প্রযুক্তি, ডাইং ইক্যুইপমেন্ট, প্রিন্টিং মেশিন এবং টেক্সটাইল এক্সেসরিজসহ নানা পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হবে। উদ্যোক্তা, প্রকৌশলী,…

আরও পড়ুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কাছাকাছি পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। পোশাক শিল্পের দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিজিএমইএ। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনীতিক ও বিজিএমইএ সদস্যদের মধ্যে আস্থা, সম্মান ও বন্ধুত্ব আরও শক্তিশালী করার একটি সুযোগ। তিনি আরও বলেন, এমন…

আরও পড়ুন

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা আবার সচল করতে খুব শিগগিরই বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে—এমন তথ্য সঠিক নয়। শনিবার রাজধানীর সচিবালয়ে প্রাক্-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় টাকা ছাপানো বা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে যাবে না। তিনি বলেন, অতিরিক্ত ঋণ নিলে সুদের হার বাড়ে,…

আরও পড়ুন

দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের চাপে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া বর্তমানে আরও অনেক কারখানা আর্থিক সংকটে টিকে থাকার লড়াই করছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ এ তথ্য তুলে ধরে। সভায় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। বিজিএমইএ জানায়, দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। উৎপাদন ও ব্যবসা পরিচালনার ব্যয় ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় অনেক কারখানা টিকে থাকতে পারছে না। একই সঙ্গে…

আরও পড়ুন

​পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)। ​ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​মানববন্ধনে বুটেক্সসাসের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। ​ এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ঢাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর যে…

আরও পড়ুন