Author: মিরর ডেস্ক

বিশ্বের গ্রিন ফ্যাক্টরিগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করায় প্রতিষ্ঠানটিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বাংলাদেশের পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের নতুন মাইলফলক স্থাপন করেছে হ্যামস গার্মেন্টস লিমিটেড। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে লিড প্লাটিনাম সনদে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে হ্যামস গার্মেন্টস, যা বিশ্বের যেকোনো গ্রিন কারখানার মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে বিজিএমইএ। অনুষ্ঠানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেন, এই অর্জন ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের…

আরও পড়ুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা এবং টাঙ্গাইলের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নীরব (১২), নার্গিস (৩০), দোলা (৫০), সুলতান (২৮) ও রিফা (২০)। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত রিফার ভাই ও একই কারখানার শ্রমিক বায়জিদ বোস্তামী জানান, গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বনশ্রী পরিবহনের একটি বাস…

আরও পড়ুন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে বাস সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক পোশাকশ্রমিক বাধ্য হয়ে ট্রাকের পেছনে করে ঢাকামুখী হচ্ছেন। পোশাক কারখানার শ্রমিক সুফিয়া খাতুন, জোছনা বেগম ও সোলাইমান আলী জানান, বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচলকারী বাসগুলো শ্রমিক পরিবহনের জন্য স্ট্যান্ডে রাখা হয়েছে। তবে এসব বাসেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। গাজীপুর যেতে একজন শ্রমিককে প্রায় ৭০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। এত বেশি ভাড়া দিতে না পেরে অনেকেই ট্রাকের পেছনে উঠছেন। বগুড়ার শেরপুর এলাকা থেকেও একই চিত্র দেখা গেছে। সেখান থেকে ট্রাকে করে ঢাকায় যেতে জনপ্রতি ৪০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঢাকা কোচ টার্মিনাল…

আরও পড়ুন

ঈদের টানা ছুটি শেষ করে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে আবারও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দলে দলে শ্রমিকরা কর্মস্থলে ফিরতে শুরু করলে পুরো শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসে। সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)–এর নতুন ও পুরোনো জোনের শতাধিক কারখানায় সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। এসব কারখানায় প্রায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক একসঙ্গে কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালু করেন। শ্রমিকরা জানান, ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে তারা নিরাপদে বাড়ি থেকে ফিরে এসেছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিচ্ছেন। কারখানা কর্তৃপক্ষও জানিয়েছে, ছুটির পর প্রথম দিনেই শ্রমিক উপস্থিতি সন্তোষজনক। তাদের আশা,…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প শুধু একটি রপ্তানি খাত নয়, বরং দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে কাজ করেন। তাদের শ্রমের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী রপ্তানি খাত, যা দেশের অর্থনীতিকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক শিল্প থেকে। একই সঙ্গে এই খাত দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর প্রায় ১১ শতাংশ যোগান দেয়। শিল্পটির সঙ্গে যুক্ত শ্রমিকদের আয়, কর এবং এই খাতকে ঘিরে তৈরি হওয়া অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সরকার শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মতো খাতে গুরুত্বপূর্ণ অর্থ সংগ্রহ করতে পারে। দীর্ঘ কয়েক দশকের ধারাবাহিক উন্নয়নের…

আরও পড়ুন

সরকারি ব্যবস্থাপনায় জর্ডানের বিভিন্ন পোশাক কারখানায় পাঁচ হাজার নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জর্ডানে গার্মেন্টস মেশিন অপারেটর পদে মোট পাঁচ হাজার নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ বা স্বল্প দক্ষ—উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত কর্মীরা জর্ডানের পোশাক কারখানায় তিন বছর মেয়াদি চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন, যা পরবর্তীতে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করলে ওভারটাইম সুবিধাও…

আরও পড়ুন

টেক্সটাইল শিল্প বহুদিন ধরেই প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তনের পথ খুঁজে এসেছে। একসময় যেখানে কাপড়ের প্রধান কাজ ছিল শরীর ঢেকে রাখা, এখন সেই ধারণা বদলে গেছে। আধুনিক টেক্সটাইল শুধু পোশাক নয়; এটি স্বাস্থ্য, সুরক্ষা ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন মেটানোর মাধ্যম হয়ে উঠছে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে ন্যানোটেকনোলজি। ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার এই প্রযুক্তি টেক্সটাইল শিল্পে এমন কিছু সম্ভাবনার দ্বার খুলেছে, যা কয়েক দশক আগেও কল্পনা করা কঠিন ছিল। ন্যানোটেকনোলজি বলতে সাধারণত এমন প্রযুক্তিকে বোঝায় যেখানে পদার্থকে ন্যানোমিটার স্তরে—অর্থাৎ মানুষের চুলের ব্যাসের হাজার ভাগের এক ভাগেরও কম আকারে—ব্যবহার করা হয়। এই ক্ষুদ্র কণাগুলো যখন ফাইবার বা কাপড়ের পৃষ্ঠে প্রয়োগ করা হয়,…

আরও পড়ুন

বিশ্বের টেক্সটাইল শিল্প দ্রুত পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। পানি, জ্বালানি ও পরিবেশগত চাপ—এই তিনটি চ্যালেঞ্জ এখন শিল্পটির সামনে সবচেয়ে বড় বাস্তবতা। বিশেষ করে ডাইং ও ফিনিশিং প্রক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ ও শক্তি ব্যবহারের কারণে উৎপাদন ব্যয় এবং কার্বন নিঃসরণ দুটোই বাড়ছে। এই পরিস্থিতিতে গবেষকরা নতুন একটি সম্ভাবনার দিকে নজর দিচ্ছেন—লো-এনার্জি বা কম তাপমাত্রার ডাইং প্রযুক্তি। প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি কি সত্যিই টেক্সটাইল শিল্পকে একটি টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে? টেক্সটাইল উৎপাদনের ওয়েট প্রসেসিং ধাপ—যার মধ্যে ডাইং, ব্লিচিং ও ফিনিশিং অন্তর্ভুক্ত—শিল্পের সবচেয়ে বেশি শক্তি-নির্ভর অংশগুলোর একটি। প্রচলিত ডাইং প্রক্রিয়ায় সাধারণত ৮০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন হয়, যা…

আরও পড়ুন

ন্যাশনাল ইন্সটিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আগামী ১ এপ্রিল থেকে ছাত্র ও ছাত্রী হোস্টেলের ডাইনিং কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র মতে, শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ডাইনিং কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম ও অবকাঠামোগত ব্যয় বহন করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতিদিনের কাঁচাবাজার, মুদিপণ্য ও রান্না সংক্রান্ত ব্যয় শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পাওয়ার সুযোগ পাবেন।ডাইনিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।…

আরও পড়ুন

বিশ্বের অন্যতম পানি-নির্ভর শিল্প হিসেবে পরিচিত টেক্সটাইল শিল্প বর্তমানে পরিবেশগত চাপের মুখে। উৎপাদন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ পানি, শক্তি এবং রাসায়নিক ব্যবহারের কারণে এই শিল্প বৈশ্বিক দূষণের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখানো হয়েছে, টেক্সটাইল উৎপাদনের সবচেয়ে বেশি পরিবেশগত প্রভাব সৃষ্টি হয় ওয়েট প্রসেসিং ধাপে—যেখানে রং করা, প্রিন্টিং ও ফিনিশিংয়ের মতো কাজ সম্পন্ন হয়। গবেষকদের মতে, টেক্সটাইল শিল্প বছরে প্রায় ৭৯ বিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে এবং বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত করে। ২০৩০ সালের মধ্যে এই ব্যবহারের পরিমাণ আরও প্রায় ৬৩ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকটের প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পে নতুন কিছু প্রযুক্তি…

আরও পড়ুন