- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
আনন্দঘন, আবেগময় ও স্মৃতিময় পরিবেশে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর তৃতীয় ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং শুভকামনা জানানো হয়। কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, হাস্যোজ্জ্বল ফটোসেশন, কেক কাটা এবং আনন্দঘন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।…
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Rudiger Lotz ড. রুডিগার লটজ গতকাল পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ এবং টেক্সটাইল খাতের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আসন্ন জাতীয় বাজেটে রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাট রপ্তানি খাতসহ বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী অর্থবছরেও প্রণোদনার হার ও রপ্তানি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে উৎসে কর দ্বিগুণের মাধ্যমে এই অতিরিক্ত রাজস্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন দেশের রপ্তানিকারকরা, বিশেষ করে তৈরি পোশাক খাত রপ্তানি কমে যাওয়া ও…
“ইঞ্জিনিয়ার্স ডে” উপলক্ষে আগামী ১৬ মে শনিবার বিকেল ৫টায় রাজধানীর আইইবি কাউন্সিল হলে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইমানা শাহরিন তানিয়া, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে দেশের টেক্সটাইল ও প্রকৌশল খাতের পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবির ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ জানান, সেমিনারটি প্রকৌশলীদের জ্ঞান ও অভিজ্ঞতা…
প্রাথমিক সিলেকশনের পর নির্বাচিত শিক্ষার্থীদের আজ নিটার থেকে চূড়ান্ত ভাইবার জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এ নিয়ে যাওয়া হচ্ছে। এই চূড়ান্ত ভাইবার মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ। সফলভাবে নির্বাচিত প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন বহুল প্রত্যাশিত চীন ভিজিট প্রোগ্রামে। শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। অনেকেই এটিকে নিজেদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। একজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,“এটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। আন্তর্জাতিক পর্যায়ে টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের দক্ষতা ও…
Tangail Textile Engineering College (TTEC) প্রাঙ্গণে আজ এক জ্ঞানগর্ভ ও মনোমুগ্ধকর ইসলামিক কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও মানসিক বিকাশকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ক্যাম্পাসজুড়ে পুরো সময়জুড়ে এক শান্ত, শৃঙ্খলিত এবং আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা, মূল্যবোধ এবং নৈতিক চেতনা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। প্রধান অতিথির বক্তব্যঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াহিয়া তাকি। তিনি তার বক্তব্যে বলেন—“আলহামদুলিল্লাহ, আজ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (TTEC) প্রাঙ্গণে আয়োজিত ‘ইসলামিক কনফারেন্স’ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক ও…
চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নেওয়ার কথা ছিল আমদানিকৃত গার্মেন্টস পণ্য। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই প্রায় ১৫ লাখ টাকার এসব পণ্য আত্মসাতের অভিযোগে চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. বেলাল (২৯) পেশায় পণ্যবাহী ট্রাকচালক। গত ১৩ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই (এনসিওয়াই) ইয়ার্ড থেকে ৩৭ রোল গার্মেন্টস পণ্য তার ট্রাকে তোলা হয়। পণ্যগুলো নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ‘সিমবা ফ্যাশন লিমিটেড’-এ পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক বেলাল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পণ্যগুলো আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এ সময়ে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ কমেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে সামান্য প্রবৃদ্ধি থাকলেও প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিক খাত চাপের মুখে পড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এর মধ্যে ইইউভুক্ত দেশগুলোতে রপ্তানি হয়েছে ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের পোশাক, যা মোট রপ্তানির প্রায় ৪৯ শতাংশ। কিন্তু আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ বাজারে রপ্তানি কমেছে ৪…
” উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “8th World Invention Competition & Exhibition (WICE) 2026 – Bangladesh National Round”। রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ আয়োজিত এ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে Dreams of Bangladesh, যা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও গবেষণাভিত্তিক সমাধান উপস্থাপন করেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট সমাধানসহ নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে…
প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা মঙ্গলবার (১২ মে, ২০২৬) সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কনফারেন্স রুমে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের ১২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিয়ন্ড ক্লাসরুম অ্যাপারেল কনফারেন্স ২০২৬”। “ফ্যাশন পরিবর্তিত হয়, কিন্তু অ্যাপারেল গড়ে তোলে পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কনফারেন্সে শিক্ষার্থীদের প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা…

