শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক )-এর ৫ম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে, গত সোমবার (১৩ জুলাই) ইউরো নিট স্পিন লিমিটেডে একটি শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ শিল্প পরিদর্শনে শিক্ষার্থীরা আধুনিক সুতা উৎপাদন শিল্পের উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতি পরিচালনা, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং একটি শিল্প প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
পাশাপাশি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, কারিগরি দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
কলেজ কর্তৃপক্ষের মতে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পের বাস্তব পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন, যা তাঁদের দক্ষ ও যোগ্য টেক্সটাইল প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
এ সফল আয়োজনের জন্য শিক্ষার্থীরা কলেজ প্রশাসন এবং ইউরো নিট স্পিন লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

