গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের (GTECCC) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ক্লাবের সম্মানিত মডারেটর ইঞ্জিনিয়ার মোঃ এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নবগঠিত এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
ঘোষিত এই নতুন কমিটিতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ সাকিব হোসেন সভাপতি এবং একই ব্যাচের মোঃ মুস্তাকিম হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী এক বছর শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত প্রস্তুতি জোরদারে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ পরিচালনা করবে।
নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় ব্যাচের আকাশ কুমার দাস ও ইসরাত ফারিহা এবং তৃতীয় ব্যাচের মোঃ রবিউল ইসলাম। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় ব্যাচের মোঃ মারুফ বিল্লাহ এবং চতুর্থ ব্যাচের মোঃ ইসমাইল হাসান ও রাহাদুর রহমান রিকি। সাংগঠনিক সম্পাদক পদে তৃতীয় ব্যাচের মোঃ ইব্রাহিম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে তৃতীয় ব্যাচের মোঃ আসিফুর রহমান আসিফ ও চতুর্থ ব্যাচের মোঃ মনজুর কাদের দায়িত্ব পালন করবেন।
এছাড়া অর্থ সম্পাদক পদে দ্বিতীয় ব্যাচের মোঃ ইসমাইল হোসাইন এবং সহকারী অর্থ সম্পাদক পদে তৃতীয় ব্যাচের মোঃ আব্দুল্লাহ আল নোমান, চতুর্থ ব্যাচের মোঃ শাকিল মিয়া ও সুরিয়া আক্তার মনোনীত হয়েছেন।কমিটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে রয়েছেন তৃতীয় ব্যাচের আল ফাহাদ হোসাইন এবং চতুর্থ ব্যাচের প্রবীর কুমার দাস তন্ময়। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে অন্তর্ভুক্ত হয়েছেন দ্বিতীয় ব্যাচের মোঃ মোজাম্মেল হক সজীব ও আজরাফ রাহিন চৌধুরী এবং চতুর্থ ব্যাচের সৌরাশিষ মন্ডল, মোঃ মাজহারুল ইসলাম শিহাব ও মোঃ সাব্বির আহমেদ। এছাড়া প্রোগ্রাম (হোস্ট) বিভাগে চতুর্থ ব্যাচের অনন্যা মহালদার ও অথৈ মিত্র এবং ভিডিও ও ফটোগ্রাফি বিভাগে চতুর্থ ব্যাচের মোঃ মাশহুর রহমান জিম দায়িত্ব পেয়েছেন।
দায়িত্ব গ্রহণ শেষে ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিব হোসেন আশা প্রকাশ করে বলেন, সকল শিক্ষার্থীর কল্যাণের জন্য গঠিত এই কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিতে কাজ করবে।
সাধারণ সম্পাদক মোঃ মুস্তাকিম হোসাইন সকল শিক্ষার্থীকে ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একসঙ্গে তাঁরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে।
নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, এই তরুণ নেতৃত্বের হাত ধরে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

