- দুর্গাপূজায় বিজিএমইর চার দিন ছুটি ঘোষণা
- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
Author: মিরর ডেস্ক
টেক্সটাইল মিরর-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সম্মাননা ও পুরস্কার প্রদানের লক্ষে আয়োজিত অনুষ্ঠান “দ্য মিরর ইভিনিং” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানে টেক্সটাইল ও আরএমজি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, গার্মেন্টস কারখানার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং টেক্সটাইল মিররের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে অতিথিরা টেক্সটাইল মিররের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেক্সটাইল খাতে একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এর সম্ভাবনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নব-উদ্বোধিত ওয়েবসাইটটি…
দেশের বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। গভর্নর জানান, এই তহবিলের আওতায় ঋণের বিপরীতে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। তিনি বলেন, তহবিলের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই তহবিল থেকে বন্ধ কলকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি, তৈরি পোশাক, সিএমএসএমই, পরিবেশবান্ধব শিল্প…
বিশ্বের তৈরি পোশাক খাতে স্বল্পমূল্যের কটন টি-শার্ট উৎপাদন ও রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ২০২৫ সালে আমদানি হওয়া কটন টি-শার্টের ৬১ শতাংশই এসেছে বাংলাদেশ থেকে। একই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রতি পিস টি-শার্টের গড় মূল্য ছিল ২ দশমিক ৬ মার্কিন ডলার, যা বৈশ্বিক গড় দামের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক আই এবং ক্লিন ক্লথস ক্যাম্পেইনের যৌথ গবেষণা প্রতিবেদন ‘Squeezed Dry: Pricing Pressure in the Global Fashion Industry’-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে কটন টি-শার্ট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২০২৪ সালে বিশ্বব্যাপী…
১৫তম আইটিইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে ‘ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ’ প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষস্থানীয় এই সংগঠনের নির্বাচনে প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. আহমেদ উল্লাহ। তাঁর সাথে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রকৌশলী, তারা হলেন— ইঞ্জিঃ জসিম উদ্দিন (সহ সভাপতি-১), ইঞ্জিঃ মোঃ মনসুর রহমান রাশেদ (সহ সভাপতি-২) এবং ইঞ্জিঃ রওশন জামির (সহ সভাপতি-৩)। এছাড়া প্যানেলের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী হিসেবে লড়ছেন ইঞ্জিঃ মোঃ তাজুল ইসলাম (যুগ্ম মহাসচিব-১) ও ইঞ্জিঃ মোঃ তুহিন ইবনে সাবির (যুগ্ম মহাসচিব-২)। প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিঃ শাহরিয়ার জিসান বিপ্লব এবং কোষাধ্যক্ষ…
আসন্ন দ্য ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’ পরিষদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে । সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার স্বার্থে আইটিইটি-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদ থেকে ইস্তফা প্রদান করেন। প্যানেলের অপর দুই শীর্ষ নেতার মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক এবং মহাসচিব পদে প্রকৌশলী এ.এস.এম হাফিজুর রহমান নিক্সন প্রতিদ্বন্দ্বিতা করছেন । ঘোষিত এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন— প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক , প্রকৌশলী মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ এবং প্রকৌশলী মোঃ…
বিশ্ববাজারের মন্দাভাব আর ভূরাজনৈতিক নানা টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার চাকা সচল রেখেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট রপ্তানি সমীক্ষা থেকে প্রাপ্ত ২০২৬ সালের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিগত ২০২৪-২৫ অর্থবছরের কঠিন সময়েও দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক কারখানাগুলো বিশ্ববাজারে তাদের আধিপত্য বজায় রেখেছে।কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাসের চ্যালেঞ্জ সামলে এই ১০টি শীর্ষ প্রতিষ্ঠান একাই বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এনেছে, পাশাপাশি নিশ্চিত করেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান।২০২৬ সালের বর্তমান রপ্তানি তথ্যের ওপর ভিত্তি করে, বাংলাদেশের শীর্ষ ১০টি পোশাক তৈরি কারখানার (গার্মেন্টস) তালিকা তুলে ধরা হলো- ১. ওভেন ও…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানামুখী চ্যালেঞ্জ ও সাফল্যের মধ্য দিয়ে সময় পার করছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। ২০২৪ সালের ২৭ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্থবিরতা কাটানো এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি গ্রহণ করেছেন মেগা পরিকল্পনা। সম্প্রতি টেক্সটাইল মিররকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন। টেক্সটাইল মিরর : উপাচার্য হিসেবে আপনার দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছর হতে চলল। এই দীর্ঘ সময়ে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে কেমন চলছে? উপাচার্য: আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়…
ভোরের আলো তখনো ম্লান, কুয়াশার চাদর সরিয়ে রাজধানী ঢাকা যখন মাত্র জাগতে শুরু করে, তখনই হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের পদভারে মুখরিত হয়ে ওঠে দেশের শিল্পাঞ্চলগুলোর রাজপথ। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি প্রস্তর গার্মেন্টস সেক্টরের যে চিত্র আজ বিশ্বজুড়ে সমাদৃত, তার প্রতিটি সুতোর ভাঁজে আর সেলাইয়ের ফোঁড়ে লুকিয়ে আছে এই শ্রমিকদের ত্যাগের মহিমা। এক হাতে টিফিন ক্যারিয়ার, চোখে একরাশ ক্লান্তি আর অন্তরে বেঁচে থাকার অদম্য সংগ্রাম নিয়ে তারা ছুটে চলেন মেশিনের চাকার সাথে পাল্লা দিয়ে। কিন্তু যাদের ঘামে এই দেশের সমৃদ্ধির চাকা সচল থাকে , তাদের জীবনযুদ্ধের গল্পটি শুধু সংগ্রামের নয়, বরং গভীর বেদনার । অংকের হিসাবে সাফল্য, আড়ালে দীর্ঘশ্বাস দেশের মোট রপ্তানি…
নিটার ক্লাবের কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বুরহান উদ্দিন বান্না এবং কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন সেতু সাহা ও মোঃ আবিদুর রহমান নিবির। নতুন নেতৃত্বের মাধ্যমে নিটার টেক্সটাইল ক্লাব শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, দক্ষতা উন্নয়নমূলক এবং শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টেক্সটাইল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, গবেষণামূলক চিন্তাধারা সৃষ্টি এবং শিল্পখাত সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে ক্লাবটি আরও সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও বিভিন্ন সেমিনার, কর্মশালা, শিল্পভ্রমণ, দক্ষতা উন্নয়নমূলক সেশন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের…
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আহত শিক্ষার্থী মাহমুদুল হাসানের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ইতোমধ্যে নিটার প্রশাসনের নিকট জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী রবিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক হস্তান্তর করা হবে। নিটার পরিবার বিশ্বাস করে, সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ায় মাহমুদুল হাসান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।মাহমুদুলের আশু সুস্থতা কামনা করে নিটার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

