EMMTEX SLN Textile Industry Advertisement Banner

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে মশার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। তীব্র গরমের মধ্যে জ্বালানি সংকটের কারণে আবাসিক হলগুলোর জেনারেটর বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ক্যাম্পাসের বিভিন্ন খোলা এলাকায় বিশেষ করে সন্ধ্যার পর অবস্থান করা কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, মশার কারণে পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমে মনোযোগ ধরে রাখা কঠিন হচ্ছে। এছাড়া, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, জমে থাকা পানি, অপর্যাপ্ত ড্রেনেজ এবং ঝোপঝাড় না পরিষ্কার করার কারণে মশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটরের অভাবে আবাসিক হলগুলোতে অবস্থান করা আরও কষ্টকর হয়ে উঠেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, নিয়মিত ফগিং কার্যক্রম চালু করা, ক্যাম্পাস পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা জরুরি।

শিক্ষার্থীরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com