Author: মিরর ডেস্ক

১৫তম আইটিইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে ‘ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ’ প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষস্থানীয় এই সংগঠনের নির্বাচনে প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. আহমেদ উল্লাহ। তাঁর সাথে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রকৌশলী, তারা হলেন— ইঞ্জিঃ জসিম উদ্দিন (সহ সভাপতি-১), ইঞ্জিঃ মোঃ মনসুর রহমান রাশেদ (সহ সভাপতি-২) এবং ইঞ্জিঃ রওশন জামির (সহ সভাপতি-৩)। এছাড়া প্যানেলের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী হিসেবে লড়ছেন ইঞ্জিঃ মোঃ তাজুল ইসলাম (যুগ্ম মহাসচিব-১) ও ইঞ্জিঃ মোঃ তুহিন ইবনে সাবির (যুগ্ম মহাসচিব-২)। প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিঃ শাহরিয়ার জিসান বিপ্লব এবং কোষাধ্যক্ষ…

আরও পড়ুন

আসন্ন দ্য ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত ‘এনায়েত-সুমায়েল-নিক্সন’ পরিষদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে । সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার স্বার্থে আইটিইটি-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদ থেকে ইস্তফা প্রদান করেন। প্যানেলের অপর দুই শীর্ষ নেতার মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক এবং মহাসচিব পদে প্রকৌশলী এ.এস.এম হাফিজুর রহমান নিক্সন প্রতিদ্বন্দ্বিতা করছেন । ঘোষিত এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন— প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক , প্রকৌশলী মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ এবং প্রকৌশলী মোঃ…

আরও পড়ুন

বিশ্ববাজারের মন্দাভাব আর ভূরাজনৈতিক নানা টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার চাকা সচল রেখেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট রপ্তানি সমীক্ষা থেকে প্রাপ্ত ২০২৬ সালের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিগত ২০২৪-২৫ অর্থবছরের কঠিন সময়েও দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক কারখানাগুলো বিশ্ববাজারে তাদের আধিপত্য বজায় রেখেছে।কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাসের চ্যালেঞ্জ সামলে এই ১০টি শীর্ষ প্রতিষ্ঠান একাই বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এনেছে, পাশাপাশি নিশ্চিত করেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান।২০২৬ সালের বর্তমান রপ্তানি তথ্যের ওপর ভিত্তি করে, বাংলাদেশের শীর্ষ ১০টি পোশাক তৈরি কারখানার (গার্মেন্টস) তালিকা তুলে ধরা হলো- ১. ওভেন ও…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানামুখী চ্যালেঞ্জ ও সাফল্যের মধ্য দিয়ে সময় পার করছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। ২০২৪ সালের ২৭ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্থবিরতা কাটানো এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি গ্রহণ করেছেন মেগা পরিকল্পনা। সম্প্রতি টেক্সটাইল মিররকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন। টেক্সটাইল মিরর : উপাচার্য হিসেবে আপনার দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছর হতে চলল। এই দীর্ঘ সময়ে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে কেমন চলছে? উপাচার্য: আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়…

আরও পড়ুন

ভোরের আলো তখনো ম্লান, কুয়াশার চাদর সরিয়ে রাজধানী ঢাকা যখন মাত্র জাগতে শুরু করে, তখনই হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের পদভারে মুখরিত হয়ে ওঠে দেশের শিল্পাঞ্চলগুলোর রাজপথ। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি প্রস্তর গার্মেন্টস সেক্টরের যে চিত্র আজ বিশ্বজুড়ে সমাদৃত, তার প্রতিটি সুতোর ভাঁজে আর সেলাইয়ের ফোঁড়ে লুকিয়ে আছে এই শ্রমিকদের ত্যাগের মহিমা। এক হাতে টিফিন ক্যারিয়ার, চোখে একরাশ ক্লান্তি আর অন্তরে বেঁচে থাকার অদম্য সংগ্রাম নিয়ে তারা ছুটে চলেন মেশিনের চাকার সাথে পাল্লা দিয়ে। কিন্তু যাদের ঘামে এই দেশের সমৃদ্ধির চাকা সচল থাকে , তাদের জীবনযুদ্ধের গল্পটি শুধু সংগ্রামের নয়, বরং গভীর বেদনার । অংকের হিসাবে সাফল্য, আড়ালে দীর্ঘশ্বাস দেশের মোট রপ্তানি…

আরও পড়ুন

নিটার ক্লাবের কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বুরহান উদ্দিন বান্না এবং কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন সেতু সাহা ও মোঃ আবিদুর রহমান নিবির। নতুন নেতৃত্বের মাধ্যমে নিটার টেক্সটাইল ক্লাব শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, দক্ষতা উন্নয়নমূলক এবং শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টেক্সটাইল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, গবেষণামূলক চিন্তাধারা সৃষ্টি এবং শিল্পখাত সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে ক্লাবটি আরও সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও বিভিন্ন সেমিনার, কর্মশালা, শিল্পভ্রমণ, দক্ষতা উন্নয়নমূলক সেশন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের…

আরও পড়ুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আহত শিক্ষার্থী মাহমুদুল হাসানের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ইতোমধ্যে নিটার প্রশাসনের নিকট জমা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী রবিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক হস্তান্তর করা হবে। নিটার পরিবার বিশ্বাস করে, সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ায় মাহমুদুল হাসান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।মাহমুদুলের আশু সুস্থতা কামনা করে নিটার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন

বৈশ্বিক ফ্যাশন রিটেইল শিল্প বর্তমানে এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), টেকসই উন্নয়ন, পরিবর্তিত ভোক্তা আচরণ এবং দ্রুত ডিজিটালাইজেশনের প্রভাবে প্রচলিত খুচরা বিক্রয় ব্যবস্থা এখন ডেটা-নির্ভর ও গ্রাহক-কেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। শুধুমাত্র পোশাক বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্যাশন রিটেইল এখন প্রযুক্তি, ব্যক্তিগতকরণ এবং গ্রাহক অভিজ্ঞতার সমন্বয়ে একটি গতিশীল খাতে পরিণত হয়েছে। বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে অনলাইন কেনাকাটার প্রবণতা, টেকসই পণ্যের চাহিদা এবং উৎপাদন ব্যবস্থায় স্বচ্ছতার প্রত্যাশা এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশও এখন এমন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে অবস্থান করছে, যেখানে আধুনিক রিটেইলিং প্রবণতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে শিল্পের…

আরও পড়ুন

বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টার্ম ফাইনাল পরীক্ষার এন্ট্রি ফর্ম পূরণের সময় আসলেই যেন শিক্ষার্থীদের ভোগান্তির আর শেষ থাকে না। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণের সুবিধা পাচ্ছেন সেখানে ২০২৬ সালে এসেও বুটেক্সের শিক্ষার্থীরা হাতে লিখেই পরীক্ষার এন্ট্রি ফরম পূরণ করছেন। অন্যদিকে স্বল্প সময়ের নোটিশে ভর্তি ও পরীক্ষার ফি আদায়, সমন্বয়হীন ব্যবস্থাপনা এবং ডিজিটাল সেবার অভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। যদিও বুটেক্সে চলমান প্রায় পাঁচ কোটি টাকার অটোমেশন প্রকল্পে অনলাইনে ফর্ম পূরণের সুবিধা রয়েছে তবে দীর্ঘদিন হয়ে গেলেও এই অটোমেশন প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। ফলে সেমিস্টারের শেষের দিকে এসে ল্যাব ফাইনাল ও ক্লাস টেস্টের চাপের…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে “Career-Rizq Confusion?!” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে বুটেক্স দাওয়াহ্ কমিউনিটি। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বেলা ২ টার সময় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক শিক্ষার্থী ‘দ্যা মেসেজ পডকাস্ট’ এর প্রতিষ্ঠাতা ও ওয়ান উম্মাহ বিডির চিফ মার্কেটিং অফিসার তামিম মৃধা এবং দাঈ ও উদ্যোক্তা আহমেদ আরিফিন। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বেগুনবাড়ি জামে মসজিদের খতিব তারেক জামিল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে বক্তারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার গঠন, রিযিকের ধারণা, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পেশাগত জীবনে নৈতিকতা ও…

আরও পড়ুন