দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস , বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম মনোনীত ‘জিজি প্যানেল’ এর নিরঙ্কুশ বিজয়ে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে অকো-টেক্স গ্রুপ।

গতকাল সন্ধ্যায় অকো-টেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে (হেড অফিস) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সিআইপি-এর পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সার্বিক সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির প্রায় সকল সদস্য ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজি প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বকে স্বাগত জানান এবং বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নে এই কমিটি আগামী দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com