- দুর্গাপূজায় বিজিএমইর চার দিন ছুটি ঘোষণা
- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
Author: মিরর ডেস্ক
দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। আজ (২৪ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান।এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি এবং পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। মাহবুবা হাকিম বলেন, রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও অনেক নিষ্পাপ শিশু এমন নির্মম পরিণতির শিকার হতে পারে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবারকেও সচেতন হতে…
দেশে সরকারি মালিকানায় নতুন করে কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভবিষ্যতে এ খাতে বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হবে। শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে আয়োজিত টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের টেক্সটাইল শিল্পকে প্রতিযোগিতামূলক রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান ধরে রাখতে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান শিল্পবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে টেক্সটাইল শিক্ষার কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি…
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। সম্প্রতি ‘মায়ের ডাক’-এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রামিসার পরিবারের বাসায় যান তিনি। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে মোবাইল ফোনে থাকা ছবিগুলো দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। পরিবারের সদস্যরা জানান, রামিসার মৃত্যুর পর এই প্রথম তারা ফোনে থাকা সন্তানের ছবিগুলো আবার দেখেছেন। এ সময় রামিসার বাবা এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি বিষয়টি…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। ঈদযাত্রায় সড়কে চাপ কমাতে ধাপে ধাপে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্ধারিত রোস্টার অনুযায়ী, রোববার (২৪ মে) থেকে বিভিন্ন কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে।বিজিএমইএর তথ্য অনুযায়ী, আজ রাজধানী ছাড়ছেন ১০৮টি কারখানার শ্রমিক, যা মোট কারখানার প্রায় ৬ শতাংশ। আগামী ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা প্রায় ৩৭ শতাংশ। সবচেয়ে বেশি কারখানায় ছুটি থাকবে ২৬ মে। ওইদিন ৭১৩টি কারখানার শ্রমিকরা বাড়ির পথে রওনা হবেন, যা মোট কারখানার প্রায় ৪৩ শতাংশ। এছাড়া ২৭ মে আরও ২৫১টি…
বিশ্ববাজারে ভোক্তা চাহিদা কমে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি এবং ইউরোপীয় খুচরা বিক্রেতাদের সতর্ক ক্রয়নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক আমদানিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতেও। প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৩ বিলিয়ন ইউরোতে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ২৭ শতাংশ কম। খাতসংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের বাজারে এই মন্দা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বৈশ্বিক পোশাক রফতানিকারকদের জন্যই উদ্বেগজনক বার্তা। তবে রফতানি আয়, ভলিউম ও ইউনিট মূল্যে একসঙ্গে বড় পতন…
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ভোগান্তি কমাতে ও শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক বাড়ি ফেরা নিশ্চিত করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রশাসনের উদ্যোগে বিশেষ ফ্রি বাসসেবার ব্যবস্থা করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। পরে তিনি বাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সবার নিরাপদ ও আনন্দময় ঈদযাত্রা কামনা করেন।
বিশ্বখ্যাত জার্মানভিত্তিক শিল্প সুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, আমান গ্রুপ বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে আমান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কাস নিকোলাউসের নেতৃত্বে এক প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক বাজারের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ বিনিয়োগের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিএমইএ’র পরিচালক মোঃ হাসিব উদ্দিনও উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন একটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা পণ্যের বহুমুখীকরণে ব্যাপক জোর দিয়েছি। তবে আমাদের বর্তমান মূল…
ThreadBridge প্রকাশ করেছে যে এআই চালিত স্মার্ট চশমা বাংলাদেশের চারটি পোশাক কারখানায় ৩৭ টন কার্বন নিঃসরণ বাঁচাতে সাহায্য করেছে। এটি তাত্ক্ষণিক ত্রুটি সনাক্তকরণ এবং উৎপাদন অপ্টিমাইজেশনের মাধ্যমে করা হয়। ” এটা সবই কারখানার মেঝেতে শুরু হয়। গ্লোবাল ফ্যাশন সামিট কোপেনহেগেনে অনুষ্ঠিত গ্লোবাল ফ্যাশন সামিটের সময় ঘোষণাটি করা হয়েছিল, যেখানে সংস্থাটি হাইলাইট করেছিল যে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পোশাক উত্পাদন সুবিধার অভ্যন্তরে কার্যকারিতা দক্ষতা এবং স্থায়িত্ব উন্নত করতে পারে। থ্রেডব্রিজের মতে, স্মার্ট চশমাগুলি কারখানার মেঝেতে সরাসরি উৎপাদন সমস্যাগুলি সনাক্ত করতে AI-ভিত্তিক তাত্ক্ষণিক ত্রুটি সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে। সিস্টেমটি কর্মীদের এবং সুপারভাইজারদের উৎপাদন প্রক্রিয়ার আগে ত্রুটিগুলি সনাক্ত করার অনুমতি দেয়, যা উপাদান বর্জ্য,…
তাসকিন—একজন সিঙ্গেল মাদারের সন্তান। তার মা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সেলাই অপারেটর হিসেবে কাজ করেন। জন্মের আগেই বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় তাসকিন কখনো তার বাবাকে দেখেনি। ছোটবেলা থেকেই সে নিজেকে অযোগ্য মনে করত এবং অন্যদের সঙ্গে সহজে মিশতে পারত না। স্কুলও তার কাছে আনন্দের জায়গা ছিল না। এমনকি ক্লাস ওয়ানে পড়ার সময়ও সে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা চিনত না। সকাল ১১টার আগে ঘুম থেকে ওঠাও ছিল তার জন্য কঠিন। একদিন তার মা ফ্যাক্টরিতে স্কুল-পরবর্তী একটি ফ্রি শিক্ষামূলক প্রোগ্রামের কথা জানতে পারেন এবং সেখানে তাসকিনকে ভর্তি করান। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবনের গল্প। মাত্র দুই মাসের মধ্যেই তাসকিন দেড় মিনিটে…
আইটিইটি নির্বাচনে এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেল থেকে মহাসচিব পদপ্রার্থী হাফিজুর রহমান নিক্সন তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানও স্পষ্ট করেছেন। শুক্রবার এক বিবৃতিতে নিক্সন বলেন, “আমি এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেলের একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য এবং টেক্সটাইল ইঞ্জিনায়ার্স ফোরাম মনোনীত প্রার্থী। আমি কখনো অন্য কোনো প্যানেলের প্রার্থী ছিলাম না, নই এবং হবও না।” বিবৃতিতে তিনি তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ছাত্রজীবনে টেক্সটাইল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আইটিইটি’র ১২তম কাউন্সিলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স…

