EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশে সরকারি মালিকানায় নতুন করে কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভবিষ্যতে এ খাতে বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে আয়োজিত টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের টেক্সটাইল শিল্পকে প্রতিযোগিতামূলক রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান ধরে রাখতে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান শিল্পবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে টেক্সটাইল শিক্ষার কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি শিল্পখাতের মধ্যে সরাসরি সমন্বয় বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com