Author: মিরর ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদযাত্রার চাপ কমাতে তৈরি পোশাক কারখানাগুলোতে তিন ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত ঈদ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এবার ঈদে গত বছরের তুলনায় প্রায় এক কোটি বেশি যাত্রী যাতায়াত করতে পারেন। এছাড়া ঈদের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অনিয়ম নিয়ন্ত্রণে সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা…

আরও পড়ুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সায়হাম টেক্সটাইলের দুটি উৎপাদন ইউনিটের মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে স্থাপিত হয়। অন্যদিকে মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়। কোম্পানির তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়ায় স্পিনিং ইউনিটে উৎপাদন ব্যয় বেড়েছে। পাশাপাশি উৎপাদিত সুতার মানেও প্রভাব পড়ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় গত ১০ মে অনুষ্ঠিত পরিচালনা…

আরও পড়ুন

রাজধানী ঢাকায় আগামী জুনে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল ও সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’। আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ায় ইনটেক্স সাউথ এশিয়া সিরিজের এটি ১৮তম আয়োজন। প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে টেকসই ও আধুনিক টেক্সটাইল সোর্সিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, চীন, থাইল্যান্ড, হংকং, যুক্তরাজ্য, জার্মানি ও দক্ষিণ কোরিয়াসহ ১২টির বেশি দেশের টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নেবে। বিশেষ করে ভারতের…

আরও পড়ুন

বন্ধ না হলেও আর্থিক সংকটে ধুঁকে ধুঁকে চলা তৈরি পোশাক কারখানাগুলোর জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গঠিতব্য বিশেষ তহবিল থেকে এসব কারখানাকে সহায়তা দেওয়া হবে। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে ব্যবসায়ী নেতারা বাংলাদেশ ব্যাংকের কয়েকটি নীতির সমালোচনা করেন এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন ধরনের নীতি সহায়তার দাবি জানান। মাহমুদ হাসান খান…

আরও পড়ুন

এই পার্টনারশিপের মাধ্যমে টুর্নামেন্টজুড়ে থ্রেড টাইটেন্স দলের সকল আপডেট, ম্যাচ হাইলাইটস, এক্সক্লুসিভ টিম কনটেন্ট, খেলোয়াড় পরিচিতি এবং বিশেষ মুহূর্ত তুলে ধরা হবে টেক্সটাইল মিররের প্ল্যাটফর্মে। দলটির প্রতি সমর্থকদের আগ্রহ ও সম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করবে এই মিডিয়া সহযোগিতা। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ সোহান। অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের সমন্বয়ে গঠিত থ্রেড টাইটেন্স স্কোয়াড ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। দলের অধিনায়ক স্বপনের নেতৃত্বে এবারের আসরে শিরোপার লক্ষ্যে মাঠে নামবে দলটি। থ্রেড টাইটেন্স স্কোয়াড: * ম্যানেজার: শেখ সোহান * অধিনায়ক: স্বপন খেলোয়াড় তালিকা: সীমান্ত সরকার, মাহিন, সামি, জিদান, ইফতি, হারুন, রাকিব, পার্থ, আয়ন, মুন্না, তালহা, তকি, আনসার, মুনতাসির, হাসিবুর, ইউশা, সিয়াম,…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার উদ্যোগ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে সরকারের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্য নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা চায় সংগঠনটি। জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।…

আরও পড়ুন

আইটিইটির ১৫তম নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী তফসিল এবং নির্বাচনী বাই-লজ আইটিইটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য আইটিইটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া নির্বাচন পরিচালনার অন্যান্য নীতিমালা ও শর্তাবলি সংগঠনের গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, যা ওয়েবসাইটে সংযুক্ত আছে। আগ্রহী প্রার্থী ও ভোটারদের প্রকাশিত তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস)-এর উদ্ভাবনী দল “থ্রি-লেয়ার নেভাল ডিফেন্স টর্পেডো” ৮ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬-এর বাংলাদেশ জাতীয় পর্বে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। গত শনিবার (৯ মে, ২০২৬) নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রকল্প প্রদর্শনী বিভাগে নিটারের এই দলটি তাদের উদ্ভাবনী কাজের মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে। এই সাফল্যের ফলে দলটি জাতীয় পর্যায় থেকে নির্বাচিত হয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলের সদস্য হিসেবে ছিলেন মোঃ মাহামুদ হাসান মেহেদী, সুফিয়া ইয়াসমিন মুন্নি এবং মোমতাজ…

আরও পড়ুন

NPL ২০২৬ এ Team Obsidians-এর অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো আসন্ন Niter Premier League (NPL) ২০২৬ মৌসুমকে সামনে রেখে Textile Mirror গর্বের সাথে জানাচ্ছে যে তারা Team Obsidians এর অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে Team Obsidians এর ম্যাচ কাভারেজ, প্লেয়ার আপডেট, এক্সক্লুসিভ নিউজ ও টিম প্রমোশনাল কনটেন্ট আরও বিস্তৃতভাবে দর্শকদের কাছে পৌঁছে যাবে। Textile Mirror এর মিডিয়া কভারেজ দলটির যাত্রাকে আরও প্রাণবন্ত ও প্রফেশনালভাবে উপস্থাপন করবে। Team Obsidians Squad (NPL ২০২৬) জামিল (ক্যাপ্টেন) ম্যানেজার: আলফিদা মাফি নিহাত হামজা আসিফ স্বচ্ছ রাতুল বুলবুল প্রান্ত সাজিদ সাব্বির মোহিন রেজা জাহিন রুদ্র তাহসিন সিয়াম নাহিন মামুন হিসাম রাফি…

আরও পড়ুন

বাংলাদেশের নিটওয়্যার শিল্প এখন নতুন এক ধাপে প্রবেশ করছে, যেখানে গুরুত্ব পাচ্ছে উদ্ভাবন, মূল্য সংযোজন এবং প্রিমিয়াম মানের পণ্য— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত “উলমার্ক নিটওয়্যার সেমিনার”-এ তিনি এসব কথা বলেন। যৌথভাবে সেমিনারের আয়োজন করে বিকেএমইএ এবং অস্ট্রেলিয়ান উল ইনোভেশনের সহযোগী প্রতিষ্ঠান দ্য উলমার্ক কোম্পানি। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের নিটওয়্যার খাতের সামনে প্রিমিয়াম উল ও ব্লেন্ডেড পোশাকের বৈশ্বিক বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি হয়েছে। উদ্ভাবনী পণ্য, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পণ্যে বৈচিত্র্য আনতে পারলে আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যের সেগমেন্টে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক…

আরও পড়ুন