Author: মিরর ডেস্ক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বুটেক্স সাংবাদিক সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৪৭, ৪৮ ও ৪৯তম ব্যাচের মোট ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ৪৭তম ব্যাচের ১০ জন এবং ৪৮ ও ৪৯তম ব্যাচের ৩০ জন করে শিক্ষার্থী সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন, শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শিল্পী আক্তার, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল…

আরও পড়ুন

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডের অর্ডার আবারও আকর্ষণ করতে চট্টগ্রামে বহুতল ভবনভিত্তিক গার্মেন্টস জোন গড়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই উদ্যোগের আওতায় নগরীর চারটি এলাকায় অন্তত ২৫টি কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মুরাদপুর, বায়েজিদ, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকায় পরীক্ষামূলকভাবে একাধিক বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের প্রতিটি ফ্লোরে একটি করে গার্মেন্টস কারখানা থাকবে। ভবনগুলোতে আধুনিক ফ্লোর স্পেসের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স সুবিধা নিশ্চিত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে বিজিএমইএ। প্রতিটি জোনের জন্য তিন থেকে পাঁচ একর…

আরও পড়ুন

আন্তর্জাতিক ব্র্যান্ডের অর্ডার পুনরুদ্ধার এবং চট্টগ্রামের পোশাক খাতকে নতুন করে গতিশীল করতে বহুতল ভবনভিত্তিক গার্মেন্টস জোন গড়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। প্রাথমিকভাবে নগরীর চারটি এলাকায় অন্তত ২৫টি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের মুরাদপুর, বায়েজিদ, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকায় পরীক্ষামূলকভাবে একাধিক বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের প্রতিটি ফ্লোরে থাকবে আলাদা গার্মেন্টস কারখানা। এসব ভবনে আধুনিক ফ্লোর স্পেসের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সব ধরনের কমপ্লায়েন্স সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে বিজিএমইএ। প্রতিটি জোনের জন্য তিন থেকে পাঁচ একর…

আরও পড়ুন

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে উভয়পক্ষ। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি পণ্যের মান ও সম্ভাবনা ইতালির বাজারে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক, খাদ্যপণ্য এবং চামড়াজাত পণ্য আমদানিতে তাদের আগ্রহ বাড়ছে। এ ছাড়া বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে সহযোগিতার অংশ হিসেবে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের বড় পতনের সুযোগে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অবস্থানে ওঠার পর মার্চ শেষেও সেই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে ভিয়েতনাম এখনো শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে মোট ১ হাজার ৭৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ১১ দশমিক ৬০ শতাংশ। এ সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২০৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যদিও আগের…

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে সামির জোড়া গোলে এফ সি কালার দুর্দান্ত জয় নিটার প্রিমিয়ার লিগ (NPL) এর প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে এফ সি কালা। সিমপ্লেক্স বাটপারের বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলের জয় পেয়েছে দলটি। ম্যাচের নায়ক ছিলেন ১৫ ব্যাচের সামি। দ্বিতীয়ার্ধে করা তার জোড়া গোলেই জয় নিশ্চিত হয় এফ সি কালার। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে ম্যাচের স্কোর ছিল ০-০। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে এফ সি কালা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সামি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ অব্যাহত রেখে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি। তার অসাধারণ…

আরও পড়ুন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিবেট প্রিমিয়ার লীগের প্রাথমিক পর্ব। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর তীক্ষ্ণ যুক্তি, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিতর্কের প্রতিটি ম্যাচেই তৈরি হয় ভিন্নমাত্রার উত্তেজনা। যুক্তি ও বাকশক্তির লড়াইয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করতে দেখা যায় প্রতিটি দলকে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। আয়োজকরা জানান, তরুণদের যৌক্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্ব শেষে সেরা দলগুলো পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। ডিবেট প্রিমিয়ার লীগের এ…

আরও পড়ুন

“মায়ের ডাক”-এর সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা। সাক্ষাৎকালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শামসু উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফোরামের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক নবনির্বাচিত বুটেক্স ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন কাজল ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মাদ রুবেলকে সঙ্গে নিয়ে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা এমপি সানজিদা ইসলাম তুলির নেতৃত্ব,…

আরও পড়ুন

বর্তমানে আমাদের সমুদ্রগুলোতে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে। এই বিশাল পরিমাণ বর্জ্য সামুদ্রিক পরিবেশ ধ্বংস করছে। কিন্তু আধুনিক বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করার উপায় খুঁজে পেয়েছে। সমুদ্রের পরিত্যক্ত প্লাস্টিক এখন পরিণত হচ্ছে দামী পোশাকে। ​১. তৈরির প্রক্রিয়া: বর্জ্য থেকে সুতা ​সমুদ্র থেকে সংগৃহীত প্লাস্টিক বোতল, মাছ ধরার জাল এবং অন্যান্য বর্জ্য প্রথমে পরিষ্কার করা হয়। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো বা ‘ফ্লেক্স’-এ পরিণত করা হয়। এই ফ্লেক্সগুলোকে গলিয়ে বিশেষ প্রক্রিয়ায় পলিয়েস্টার সুতা তৈরি করা হয়, যা সাধারণ ভার্জিন পলিয়েস্টারের মতোই টেকসই। ​ ২. কেন এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? ​ বর্জ্য হ্রাস:…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল খাতের তরুণ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরির অন্যতম আয়োজন ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর উত্তরায় BGMEA Complex-এর নূরুল কাদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। Textile Today আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সারা দেশ থেকে বাছাই করা ১০০ শিক্ষার্থীকে ‘ইনোভেশন মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স এর উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার…

আরও পড়ুন