EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ভোগান্তি কমাতে ও শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক বাড়ি ফেরা নিশ্চিত করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রশাসনের উদ্যোগে বিশেষ ফ্রি বাসসেবার ব্যবস্থা করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। পরে তিনি বাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সবার নিরাপদ ও আনন্দময় ঈদযাত্রা কামনা করেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com