টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী -এর অন্যতম সক্রিয় সহশিক্ষা সংগঠন টিইসিএন ডিবেটিং সোসাইটি-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রওশন জামিল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওহাদ আজগর মাহিন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহাদ আহমেদ চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহ মোহাম্মদ রেদওয়ান তারেক, প্রকাশনা সম্পাদক রিফাত হাসান, অর্থ সম্পাদক আজমাইন উল হাসান, পরিকল্পনা সম্পাদক শিবলি শাদিক শিয়াম, প্রোগ্রাম অপারেশন সম্পাদক মারুফ আহমেফ এলিন, আইটি সম্পাদক আরাফাত ইসলাম সয়েব এবং বিভিন্ন দায়িত্বে আরও একাধিক শিক্ষার্থী স্থান পেয়েছেন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার নুসরাত জাহান তামান্না নতুন কমিটিকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন।নতুন নেতৃত্বের মাধ্যমে বিতর্কচর্চা, সমালোচনামূলক চিন্তাভাবনা, যুক্তিনির্ভর বিশ্লেষণ, জনসম্মুখে বক্তব্য প্রদান এবং নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি। একই সঙ্গে আন্তঃকলেজ ও জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক আয়োজনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।নতুন কমিটি ঘোষণার পর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব বলেন, ” নতুন নেতৃত্বে আসা সকলেই তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংশ্লিষ্ট ক্লাবটিকে আরো সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী। “অন্যদিকে, সংগঠনটির সাবেক সভাপতি আল মাহমুদ আরাফাত হোসাইন রাফি বলেন, ” সকলের প্রচেষ্ঠায় সামনের দিনগুলোতে ক্লাবটি তার মহিমা ধরে রেখে এগিয়ে যেতে পারবে বলে আশাবাদী।”নবগঠিত কমিটির সদস্যরা জানান, তারা সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, গঠনমূলক মতবিনিময় এবং সুস্থ বিতর্ক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য বছরজুড়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।নতুন এই নেতৃত্বের মাধ্যমে টিইসিএন ডিবেটিং সোসাইটি আগামী দিনে আরও প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর একটি বিতর্কচর্চার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com