Author: মিরর ডেস্ক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ‘পিএইচডি ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দীনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে থাকা বিভিন্ন বিভাগে গবেষকরা আবেদনের সুযোগ পাবেন। বিভাগগুলো হলো— ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেইন্যান্স। আবেদনের যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিএসসি টেক/৪…

আরও পড়ুন

সাভারের শিল্পাঞ্চলে ঈদুল আজহার ছুটির মধ্যেই শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ তাদের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রমিক নেতারা আশঙ্কা করছেন, ঈদের ছুটি শেষে কারখানা খুললে এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। আল মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, গ্রুপটির তিনটি কারখানায় প্রায় ২৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। এর মধ্যে ১ হাজার ৮৬৮ জনকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া…

আরও পড়ুন

দেশের তরুণ সমাজকে উদ্ভাবন, সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬। এই গুরুত্বপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিক অনলাইন গণমাধ্যম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে টেক্সটাইল মিরর, যা বস্ত্র ও উদ্ভাবনভিত্তিক সংবাদ প্রচারে একটি সুপরিচিত মাধ্যম। এই অংশীদারিত্বের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম, পরিকল্পনা ও অর্জন দেশব্যাপী শিক্ষার্থী ও তরুণদের মাঝে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টেক্সটাইল মিররের সক্রিয় সহযোগিতায় এই সম্মেলনের সার্বিক কার্যক্রম আরও দৃশ্যমান হবে এবং এর প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী এই বৃহৎ ক্যাম্পাস আয়োজন…

আরও পড়ুন

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো। ডেনিম শিল্পের এই আন্তর্জাতিক প্রদর্শনীটি আইসিসিবির ৪ নম্বর হলে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এক্সপোর আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার করে visitor.bangladeshdenimexpo.com লিঙ্কের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধিত অতিথিদের ই-মেইলে খুব শীঘ্রই অফিশিয়াল আমন্ত্রণপত্র পাঠানো হবে। ডেনিম খাতের আধুনিক প্রযুক্তি, টেকসই উৎপাদন ও নতুন নকশা প্রদর্শনীর লক্ষ্যে তৈরি এই আন্তর্জাতিক আয়োজনে সংশ্লিষ্ট খাতের দেশী-বিদেশী বিশেষজ্ঞদের মিলনমেলা ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য এবং নিট এশিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জি. মো. সাইফুল ইসলাম (শাহিন) সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে আইটিইটি-বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) আইটিইটি-বাংলাদেশ এর আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব ইঞ্জি. এ কে এম মহসিন আহমেদ যৌথ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, ইঞ্জি. মো. সাইফুল ইসলামের এই মনোনয়ন নিঃসন্দেহে তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অনন্য স্বীকৃতি। একই সঙ্গে এটি সমগ্র টেক্সটাইল…

আরও পড়ুন

জাতীয়তাবাদী ছাত্রদল, বুটেক্স (তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজি) শাখার সাবেক সভাপতি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সহ-সভাপতি, আইটিইটির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং নিট এশিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জি. মো. সাইফুল ইসলাম (শাহিন)-কে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। টেক্সটাইল খাতের একজন পরিচিত সংগঠক ও পেশাজীবী হিসেবে তাঁর এ মনোনয়নকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরিবারের জন্য একটি গর্বের অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব ও মর্যাদা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। তবে চলতি বছরের মে মাসে এ খাতের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩.৫৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.২৯ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৩.৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২.৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ হিসেবে পোশাক খাতের রপ্তানি কমে যাওয়াকে উল্লেখ করা হচ্ছে। একই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয়…

আরও পড়ুন

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় আহত কর্মকর্তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী কাজী সুমন (৪৫) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় নিটিং-ডাইং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ মে) দুপুরে বন্দর খেয়াঘাট এলাকার মহিউদ্দিন ডকইয়ার্ডের সামনে এই হামলার ঘটনা ঘটে। এর আগে ওই দিন সকালেই একদল লোক সুমনের বাড়ির সামনে গিয়ে তাকে হুমকি দিয়ে…

আরও পড়ুন

নিটিং উৎপাদন প্রক্রিয়ার জটিল হিসাব-নিকাশ এবং কর্মপরিকল্পনা সহজ করতে ‘নিট অ্যাডভাইজার’ (Knit Advisor) নামে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনলাইন টেক্সটাইল স্কুলের (Online Textile School) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গতকাল, ২ জুন, ২০২৬ তারিখে প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। টেক্সবট হাবের (TexBot Hub) পরিচালনায় তৈরি এই প্ল্যাটফর্মটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আসুটেক্স (ASUTEX)। টেক্সটাইল খাতের প্রকৌশলী ও উৎপাদন সংশ্লিষ্টদের কাজের গতি ও নির্ভুলতা বাড়াতে এই ওয়েব-ভিত্তিক টুলটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে জিএসএম (GSM), সুতার কম্পোজিশন এবং মেশিনের নানা জটিল টেকনিক্যাল হিসাবের ম্যানুয়াল বা হাতে-কলমে করার ঝামেলা দূর হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যবহারকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে (www.knitadvisor.onlinetextileschool.com) গিয়ে টার্গেট জিএসএম, কম্পোজিশন…

আরও পড়ুন

পলিয়েস্টার-কটন (PC) ও কটন-ভিত্তিক ব্লেন্ড (CVC) কাপড়ের ডাবল ডায়িং প্রক্রিয়া সাধারণত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। প্রচলিত পদ্ধতিতে পলিয়েস্টার অংশে ডিসপার্স ডায়িংয়ের পর রিডাকশন ক্লিয়ারিং, নিউট্রালাইজেশন, সোপিং এবং একাধিক রিন্সিং ধাপ সম্পন্ন করতে হয়। ফলে অতিরিক্ত কেমিক্যাল, পানি, বাষ্প, বিদ্যুৎ ও সময় ব্যয় হয়, যা উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানির Textilchemie Dr. Petry GmbH বাজারে এনেছে Perlavin SPC Conc. নামের একটি বিশেষ মাল্টি-ফাংশনাল সোপিং এজেন্ট। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, PES/CO ব্লেন্ডের মাঝারি থেকে গাঢ় শেডে ডিসপার্স ডায়িংয়ের পর প্রচলিত রিডাকটিভ ক্লিয়ারিং ধাপ সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব। ফলে ডায়িং প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়ে ওঠে। Perlavin SPC Conc.…

আরও পড়ুন