- সাপ্তাহিক দরপতনের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
- নিউইয়র্ক ফ্যাশন উইক: রানওয়েতে ফ্যাশনের নানা রং
- প্রথম অধ্যায়ের গৌরবময় সমাপ্তি
- এক বছরে লবণের দাম বেড়েছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে প্যারামাউন্ট টেক্সটাইলের ধারাবাহিক দরবৃদ্ধি
- গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
- তীব্র জ্বালানি সংকটে তৈরিপোশাক খাতে নতুন শঙ্কা
- ৪এ ইয়ার্ন ডাইং পরিদর্শনে ডাচ প্রতিনিধি দল
Author: ক্যাম্পাস প্রতিনিধি
ইউনিভার্সিটি অব স্কলার্স-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিটিকেজি-২০২৬ শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে স্কলার্স ফ্যাশন ক্লাবের উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিটিকেজি-২০২৬ (বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল, নিটিং ও গার্মেন্ট শিল্প প্রদর্শনী) পরিদর্শন। এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, স্বয়ংক্রিয় গার্মেন্ট প্রসেসিং, নিটিং প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিল্পখাতের বর্তমান চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। সফরে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ— সহযোগী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, প্রভাষক ও…
শালীনতার সঙ্গে আধুনিকতার নতুন দিগন্ত বাংলাদেশের রাজধানী -তে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বহুল আলোচিত “মডেস্ট ফ্যাশন এক্সপো” যা দেশের ফ্যাশন শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠা মডেস্ট ফ্যাশন ধারণাকে কেন্দ্র করে এই আয়োজন দেশের ডিজাইনার, উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। মডেস্ট ফ্যাশন বলতে এমন এক ধরনের পোশাকধারা বোঝায়, যেখানে শালীনতা, আরাম ও নান্দনিকতার সমন্বয় ঘটানো হয়। এটি শুধু একটি ফ্যাশন ট্রেন্ড নয়, বরং অনেকের জীবনধারা ও সংস্কৃতির প্রতিফলন। বিশেষ করে মুসলিম-প্রধান দেশগুলোতে এই ধারা দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যসহ…
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর সাহিত্য ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নিটার ল্যাংগুয়েজ ক্লাব প্রকাশিত ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউট লাইব্রেরিতে জমা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা যেকোনো সময় লাইব্রেরিতে গিয়ে ম্যাগাজিনটি পড়তে ও উপভোগ করতে পারবেন। ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে পড়াশোনা, লেখালেখি ও সৃজনশীল চিন্তাভাবনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। ম্যাগাজিনটিতে শিক্ষার্থীদের লেখা বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, অভিজ্ঞতা ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে, যা ক্যাম্পাসের সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। নিটার ল্যাংগুয়েজ ক্লাব বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের চিন্তা ও…
নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট এর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমডি মারজুকুর রহমান সৌরভ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মিডিয়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও উদ্যমী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব দীর্ঘদিন ধরে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট ও শরীরচর্চামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, নেতৃত্বগুণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক…
রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনা এবং এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যবিশিষ্ট বুটেক্স ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন কাজল এবং সাধারণ সম্পাদক হিসেবে ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মিয়া মোহাম্মদ রুবেল মনোনীত হয়। একই সঙ্গে এই কমিটিকে আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া…
টেক্সটাইল শিল্প বিশ্বের অন্যতম পানি-নির্ভর ও পরিবেশ-প্রভাবশালী শিল্প। এই প্রবন্ধে ফেলে দেওয়া কাপড় বা টেক্সটাইল বর্জ্যের পানি ব্যবহার, পরিবেশ দূষণ এবং পুনর্ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। একটি কটন টি-শার্ট তৈরিতে প্রায় ২,৭০০ লিটার এবং একটি জিন্সে ৭,০০০–১০,০০০ লিটার পানি ব্যবহৃত হয়। বিশ্বে উৎপাদিত টেক্সটাইল বর্জ্যের মাত্র ১৫–২০% পুনর্ব্যবহার করা হয়। গবেষণায় দেখা যায়, রিসাইকেলড ফাইবার ব্যবহারে পানি ও শক্তি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এই প্রবন্ধে টেকসই ফ্যাশনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভূমিকা (Introduction): বর্তমান ফাস্ট ফ্যাশন যুগে পোশাকের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি দ্রুত বেড়েছে ফেলে দেওয়া কাপড়ের পরিমাণ। একটি পোশাক শুধু ফ্যাশন নয়, এর পেছনে রয়েছে বিশাল পরিমাণ পানি, শক্তি…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহাদাত হোসেন কাজলকে সভাপতি এবং মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন: এছাড়া সহ-সভাপতি পদে মো. রিদোয়ান ইসলাম, মুস্তাফিজুর রহমান রায়হান ও ইমন কুমার সাহা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহিদুল হাসান জনি, নাজমুস সাকিব, তুরান রহমান ও সাকিব আল ফাহিদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি…
আপনি কি জানেন, আপনার পরা একটি জিন্স তৈরিতে কত লিটার পানি খরচ হয়? কখনও ভেবেছেন কি, আপনার প্রিয় শার্টের রঙ করার সময় কত রাসায়নিক নদীতে মিশে যায়? প্রতি বছর কোটি কোটি টন পরিত্যক্ত পোশাকের কী পরিণতি হয়? প্রতিটি পোশাকেরই একটি পরিবেশগত গল্প আছে—যা প্রায়ই অজানা থেকে যায়। বৈশ্বিক অর্থনীতির জন্য টেক্সটাইল শিল্প অপরিহার্য হলেও এটি বিশ্বের সবচেয়ে বেশি সম্পদনির্ভর ও দূষণকারী খাতগুলোর একটি। তাই টেক্সটাইলের টেকসইতা কোনো ছোট দাবি নয়; এটি এখন জরুরি প্রয়োজন। কেন টেকসই হওয়া জরুরি? প্রচলিত টেক্সটাইল উৎপাদনে বিপুল পরিমাণ পানি, শক্তি ও রাসায়নিক ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, একটি জিন্স তৈরিতে প্রায় ৭,০০০ লিটার পানি লাগে। রঙ ও…
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT) বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি (BTKG) এক্সপো ২০২৬-এ অংশগ্রহণ করেছে। গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়টি টেকসই উন্নয়ন ও সার্কুলার ফ্যাশন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে। ৩০ এপ্রিল International Convention City Bashundhara (ICCB)-এ অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল “Circular Fashion in Bangladesh: From Waste Crisis to Competitive Advantage”। এতে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BUFT-এর জনসংযোগ পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রায়েদ বরকত। তিনি বৈশ্বিক পর্যায়ে…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো পিউর কেমিক্যালস লিমিটেড নিবেদিত “নীরবতায় কলরব ৭.০” এর সমাপনী অনুষ্ঠান। ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড -এর কারিগরি সহায়তায়, পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব অব বুটেক্স (আর্টেক্স)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই সমাপনী দিনে পুরস্কার বিতরণীর পাশাপাশি, আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন এবং কলরব প্রাঙ্গণে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ কে কেন্দ্র করে এ বছরের আয়োজনে ওয়াল গ্রাফিতি তৈরি করা হয়, যা পুরো প্রাঙ্গণকে ভিন্নমাত্রার রূপ দেয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবারের আয়োজনের মূল আকর্ষণ জাতীয়…

