- বিজিএমইএ নির্বাচনে ভোটাধিকার পেতে ইউডি সেবা নেওয়া বাধ্যতামূলক
- এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ : শ্রমমন্ত্রী
- জাপানের বাজারে পোশাক রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ
- গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
- দেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি সত্ত্বেও উচ্চমূল্যের পোশোকে পিছিয়ে বাংলাদেশ
- পোশাক খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, ইউনিক্লো প্রধানের সঙ্গে বৈঠক
- গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
- প্রতিনিধি পাওয়ার ২ দিনেই মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী
Author: ক্যাম্পাস প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ সম্মেলনে পরিচালনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ। এই সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হবে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও কিট সংগ্রহ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং…
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশের লক্ষ্যে নিটার (NITER)-এর ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আগামীকাল একটি বর্ণাঢ্য ব্রাজিল সমর্থক র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি ১৮ই জুন দুপুর ১:০০টায় নিটার ক্যাম্পাস থেকে শুরু হবে। এতে নিটারের সকল ব্রাজিল সমর্থক শিক্ষার্থী—ছেলে ও মেয়ে উভয়কেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীরা যেন নিজ নিজ ব্রাজিলের জার্সি পরে উপস্থিত হন। পাশাপাশি যার কাছে রয়েছে বাঁশি, ঢোল, বাজনা, ব্রাজিলের পতাকা কিংবা অন্যান্য উৎসবমুখর সামগ্রী, সেগুলো সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে, যাতে র্যালিটি আরও প্রাণবন্ত, বর্ণিল ও উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই র্যালির…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে(বুটেক্স) আউটসোর্সিং প্রতিষ্ঠান সামাইরা জবস ব্রিজ লিমিটেডের অধীনে কর্মরত পাঁচজন কর্মচারীর চুক্তির মেয়াদ গত বছরের জুন মাসে শেষ হলেও এখনো তা নবায়ন হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে কোনো বেতন ভাতা পাচ্ছে না কর্মচারীরা। দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন ঝুলে থাকায় একদিকে যেমন অনিশ্চয়তায় পড়েছেন কর্মীরা, একই সাথে নিজস্ব অর্থায়ন থেকে বেতন পরিশোধ করার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি। সরকারি প্রতিষ্ঠান গুলোতে দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে অনেক ক্ষেত্রে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মী নিয়োগ দেওয়া হয়। পরিচ্ছন্নতা, নিরাপত্তা, অফিস সহায়তা, কারিগরি সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজে এসব কর্মী দায়িত্ব পালন করেন। সরাসরি স্থায়ী নিয়োগের পরিবর্তে, নির্দিষ্ট সময়ের চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জনবল…
উৎসবমুখর পরিবেশে আজ টেক্সটাইল বিভাগের ৫১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টেক্সটাইল ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। তাঁদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে। ক্লাবের সদস্যদের সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা এবং ক্লাবের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতি আয়োজনকে আরও গৌরবান্বিত করে। বিভাগীয় প্রধান জিএম ফয়সাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ পথচলায় জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন টেক্সটাইল বিভাগের কোঅর্ডিনেটর নাজমুল ইসলাম এবং…
BGMEA University of Fashion & Technology (BUFT)-এর শিক্ষার্থীরা আবারও জাতীয় পর্যায়ে তাদের উদ্ভাবনী দক্ষতার স্বাক্ষর রেখেছে। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম DenimRevive ৮ মে ২০২৬ অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ হাল্ট প্রাইজ ২০২৬ -এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলের সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (ব্যাচ ২২১), নাজমুল হাসান (ব্যাচ ২২১) এবং আল শাহরিয়ার নীরব (ব্যাচ ২২২)। তারা ডেনিম বর্জ্যকে পরিবেশবান্ধব ও উচ্চমূল্যসম্পন্ন পণ্যে রূপান্তরের একটি উদ্ভাবনী সার্কুলার ফ্যাশন ধারণা উপস্থাপন করে এই সাফল্য অর্জন করেন। তাদের প্রকল্পটি পোশাক শিল্পের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর, টেকসই এবং সম্প্রসারণযোগ্য ব্যবসায়িক মডেল প্রস্তাব করে।বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী মেধাবী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের সঙ্গে…
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে BGMEA University of Fashion and Technology (BUFT)-এ দুই দিনব্যাপী পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ জুন অনুষ্ঠিত এ আয়োজনে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং BUFT Science & Environment Club-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি, SpoGOMI Tournament, গোলটেবিল আলোচনা এবং পরিবেশ নিয়ে কাজ করা চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUFT Board of Trustees-এর চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মনোনীত)…
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখরিত হয়ে উঠেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা জার্সি পরে মাঠে নামে দুই দল। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি ক্যাম্পাসে উপস্থিত সবার জন্য হয়ে ওঠে দারুণ উপভোগ্য। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ব্রাজিল দল ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিশ্বকাপ ফুটবলের আবহকে ঘিরে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন নিটার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। খেলার মাঠে যেমন ছিল প্রতিযোগিতার উত্তাপ, তেমনি মাঠের বাইরে ছিল পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও সহমর্মিতার অনন্য প্রকাশ। ম্যাচটি উপভোগ করেন নিটারের…
নিটার শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে প্রায় দীর্ঘ ৮ বছর পর পুনরায় চালু করা হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিটার ক্যাম্পাসের ডাইনিং ব্যবস্থা। শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে প্রতিদিন স্বল্প মূল্যে সুষম ও মানসম্মত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই ডাইনিংয়ে। দীর্ঘদিন পর পুনরায় চালু হওয়া এই উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত খাবারের সুবিধা পেয়ে শিক্ষার্থীরা প্রশংসায় ভাসাচ্ছেন ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের। তাদের মতে, এই উদ্যোগ ক্যাম্পাস জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি অনেকাংশে কমিয়েছে। শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ডাইনিং ব্যবস্থাপনার…
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ডব্লিউপিই স্পোর্টস কার্নিভাল ২০২৬” এর গ্র্যান্ড ফিনালে। এই অন্তঃবিভাগীয় ক্রীড়া আয়োজন বুটেক্স ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি, খেলাধুলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (১৯ মে) বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালে। সপ্তাহব্যাপী এই স্পোর্টস কার্নিভালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কার্নিভালে ছেলেদের জন্য আয়োজন করা হয় ক্রিকেট, ফুটবল, ই-ফুটবল ও পাবজি প্রতিযোগিতা। অন্যদিকে মেয়েদের জন্য ছিল ট্রেজার হান্ট এবং “স্টিল দ্যা বেকন” এর মতো আকর্ষণীয় আয়োজন। মেয়েদের স্টিল দ্যা বেকন খেলায় বিজয়ী…
টেক্সটাইল শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারাকে তুলে ধরতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম সক্রিয় সংগঠন এনটেক ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অনলাইন প্রতিযোগিতা “টেক্সটাইল জিনিয়াস সিজন–৩”। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ও প্রতিযোগিতামূলক এই আয়োজন নিয়ে আসছে ক্লাবটি। আয়োজকদের মতে, “টেক্সটাইল জিনিয়াস সিজন–৩” শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং এটি হবে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ, জ্ঞানচর্চা এবং সৃজনশীলতাকে বিকশিত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। আগামী ১৯ মে ২০২৬ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত মাসব্যাপী চলবে এই আয়োজন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে চারটি আকর্ষণীয় বিভাগ— • নিজের পরিচয় উপস্থাপন • টেক্সটাইল ব্লগ • টেক্সটাইল আর্ট • টেক্সটাইল…

